somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ বাঁধ প্রতিরোধে জাতিসংঘে পিটিশনের জন্য ১০০,০০০ স্বাক্ষর সংগ্রহ শুরু

০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাক্ষরের জন্য http://www.itdpc.org লিংকে ক্লিক করে নাম লিখুন।

গত ৩ শে নভেম্বর বুধবার সাউথশীল্ডের আশা বালটি রেষ্টুরেন্টে আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির যুক্তরাজ্যস্থ সাউথশীন্ড শাখার আহবায়ক উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আহবায়ক এ এন এম ঈসা বলেন, স্বাধীনতা উত্তর বিভিন্ন প্রতিকুলের সুযোগ নিয়ে ভারত ফারাক্কা বাধ দিয়ে হাতে না মেরে পানিতে মারার যে পরিক্লপনা নিয়েছে তার দাত ভাঙ্গা জবাব এবার দেখবে ভারত। আমরা যে কোন উপায়ে টিপাইমুখ বাধ প্রতিরোধ করব। টিপাইমুখ বাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রবাসীরা। “যার যা কিছু আছে তা নিয়ে টিপাইমুখ বাধ প্রতিরোধে ঝাপিয়ে পরতে হবে। জনাব ঈসা ব্যখ্যা করেন কি ভাবে ভারত আর্ন্তজাতকি আইন ভঙ্গ করছে।

জাতিসংঘ নীতিমালা (১৯৯৭)

১। UNEP Convention on Biological Diversities, 1992

– পৃথিবীর প্রত্যেকটি দেশ বিশ্বের পরিবেশ ও জীব-বৈচিত্র সংরক্ষণের জন্য প্রতিশ্র“তিবদ্ধ।

২। Ramsar Convention on Wet Lands 1971 Arranged by UNESCO

পৃথিবীর প্রত্যেকটি দেশ প্রকৃতি এবং জলজ জীব-বৈচিত্র সংরক্ষণের জন্য জলাভূমি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

৩। World Commission on Dams (WCD) 1998, Established by World Bank and IUCN

কোন নদীতে বড় ড্যাম তৈরী করতে চাইলে সেই নদী বেসিনের মানুষের কাছে অবশ্যই এই ড্যামের গ্রহণযোগ্যতা (Peoples’ Acceptance) নিশ্চিত করতে হবে। (এখানে প্রনিধানযোগ্য যে সরকারের গ্রহণযোগ্যতা নয় জনগণের গ্রহণযোগ্যতা প্রয়োজন)

বিঃ দ্রঃ কোন ড্যামের উচ্চতা ১৫ মিটারের বেশী হলে এবং জলাধারের ধারণ ক্ষমতা ৩ মিলিয়ন কিউবিক মিটারের বেশী হলে ডঈউ একে বড় ড্যাম হিসাবে আখ্যায়িত করেছে। প্রসঙ্গত উলেখ থাকে যে টিপাইমুখ বাঁধ উপরে উলেখিত বড় বাঁধের সংজ্ঞার চাইতে ১১ গুণ বেশী উচু এবং এর জলাধার ৫০০ গুণ বেশী বড়।

তিনি বলেন ভারতের একতরফা এবং এত অন্যায়ের পর ঘরে বসে থাকতে পারবে না কোন দেশ প্রেমিক। তিনি দল মত নির্বিশেষ মরন ফাদ টিপাইমুখ বাধ প্রতিরোধ করতে সকলকে আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ সাউথশীন্ড শাখার আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির আহবায়ক মোহাম্মদ ফারুক ও গোলাম হুসেইন আনয়ার মিয়া, আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির সান্ডারল্যান্ড শাখার আহবায়ক জনাব সৈয়দ খালেদ মিয়া অলিদ ও আব্দুস সালাম রাজা, সাউথশীল্ডের ছাবির আহমদ মজনু প্রমুখ।

আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির যুক্তরাজ্যস্থ সাউথশীন্ড শাখার আহবায়ক মোহাম্মদ ফারুক বলেন, টিপাইমুখ বাধ আমাদের প্রান প্রিয় সিলেটের জ্বীব বৈচিত্রকে ধ্বংশ করে দিবে সুতরাং এখন আর ঘরে বসে থাকা যায় না। জনাব গোলাম হোসেইন আনয়ার মিয়া বলেন এ সমস্যা আমাদের জাতী সমস্যা তাই সকলকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির যুক্তরাজ্যস্থ সান্ডারল্যান্ড শাখার আহবায়ক জনাব সৈয়দ খালেদ মিয়া অলিদ বলেন ফারাক্কা তিস্তার কারণে বাংলাদেশের খুবই ক্ষতি হচ্ছে তাই কোন অবস্থাতেই টিপাইমুখ বাধ সমর্থন করা যায় না। আব্দুস সালাম রাজা বলেন, ভারত কোন সময়ই আমাদের বন্ধু মনে করে না। তারা মনে করে তারা প্রভু সুতরাং ভারতকে বুঝিয়ে দিতে হবে বাংলার বাঘের বৈশিষ্ট। জনাব ছাবির আহমদ মজনু বলেন বাঙ্গালীরা যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই বিজয় ছিনিয়ে এনেছে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সভায় বিশ্বের প্রত্যেকটি দেশে কমিটি গঠন করে সাক্ষর সংগ্রহ করতে অনুরোধ করা হয় এবং কমিটির তালিকা আমাদের কাছে পাঠালে আমরা মুল আবেদনের সাথে যুক্ত করব যা ওয়েবসাইটে দেখা যাবে। জালিয়াতি থেকে অবশ্যই বিরত থাকতে সতর্ক করা হয়। সভায় আরও বলা হয় ভারত ঘোষনা দিয়েছে যে কোন মূল্যে টিপাইমুখ বাধ দিবে। ভারতের এই উক্তি দেখে আমরা খুবই বিস্মীত। টিপাইমুখ বাধঁ ভারত যেখানে করতে চায় সেই এলাকাটি বিশ্বের সর্বাধিক ভূমিকম্পন ঝুকিপূর্ণস্থান হিসেবে চিহ্নিত হয়েছে। তাই যে কোন সময় ভূমিকম্পের ফলে বাঁধ ভেঙ্গে পানির স্রোতে ভেসে যেতে পারে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লিলাভূমি বৃহত্তর সিলেটের অববহিকা। সকলেই বানের স্রোতে ভেসে যেতে হবে। সুতরাং বাংলাদেশকে রক্ষার প্রশ্নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে বাঁধ নির্মানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তানা হলে জাতীয় জীবনে ফরাক্কার মতো আরও একটি অভিশাপ নিয়ে টিপাইমুখ বাধঁ আমাদের জাতির অস্থিত্ব বিপন্ন করে ফেলবে। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে সর্বদাই ভারত আমাদের বন্ধুর পরিচয় দিয়েছে। তাই বন্ধুসুলোভ ব্যবহার করবে এটাই কাম্য অবশ্যই প্রভুর ন্যায় নয়।

এখানে উল্লেখ্য গত ২১শে নভেম্বর সমবার বিকালে আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির যুক্তরাজ্যস্থ নিউক্যাসেল শাখার আহবায়ক হাজী মতলিব মিয়ার উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয় ম্যানচেষ্টারে নিযুক্ত সহকারী হাই কমিশনার জনাব জকি আহাদ সাহেবকে। এসময় উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক টিপাইমুখ বাধ প্রতিরোধ কমিটির যুক্তরাজ্যস্থ নিউক্যাসেল শাখার যুগ্ন আহবায়ক জনাব হাজী মোগল মিয়া, সর্বজনাব সৈয়দ মাছুদ আহমদ, হারুন মিয়া, হাজী রমজান উল্লাহ, মনওয়ার কোরেশী, তুহীন চৌধুরী, লিজু আহমদ, ছইদুল মিয়া, সৈয়দ মাহফুজুল ইসলাম, সহীদুল ইসলাম, মো: সরওয়ার আহমদ, কে ইসলাম, সৈয়দ ছুলুল আহমদ, বসরুক আলী জায়গীরদার, আব্দুল করিম, আলী আকবর, দরছ মিয়া, নিউক্যাসেল বাংলাদেশ এসোসিয়েশনের অর্ন্তবর্তী চেয়ারম্যান জনাব মাহতাব মিয়া, সাবেক সাধারন সম্পাদক জনাব মজিবুর রহমান মধু প্রমুখ।

সাক্ষর করতে লগ অন করুন http://www.itdpc.org

কমিটি পাঠানো বা যোগাযোগের জন্য ইমেল করুন বসধরষ: email: [email protected]

বিস্তারিত : টিপাইমুখ বাঁধ প্রতিরোধে জাতিসংঘে পিটিশনের জন্য ১০০,০০০ স্বাক্ষর সংগ্রহ শুরু
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১১ রাত ২:০৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×