ভেবেছিলাম এই শীতটা কারো সাথে হয়ত ভাগাভাগী করে কাটিয়ে দিবো।
পড়াশুনা পাস দিয়েছি অনেক দিনই তো হল।
একটা চাকরি ও আমি পেয়ে গেছি বেলা শুনছো।
ইচ্ছে ছিল নিউমার্কেট হতে তোমার জন্য কিনে আনবো কয়েকটি কাশমীরি শাল।
তোমাকে পাশে নিয়ে হেটে যাবো আরো কিছুটা পথ,যখন তুমি ফিরতে চাইবে সন্ধা হয়েছে বলে। কুয়াশার ভোরে তোমাকে এক কাপ চা খাওয়াবো বোলে শিখে রেখেছি আদা-চা বানানোর উপায়।
আমি কাটাইনি চুল,বাবরি করে রাখবো বোলে এবার,
জমাট বাধা নারকেল তেলের শিশি নিয়ে তুমি ঘুরবে পিছু আমার।
হায় তবে কি সবই কল্পনায় থেকে যাবে আরো একটি বছর;
তুমার জন্য আরো গুনতে হবে আমার অপেক্ষার প্রহর ।
.....................................................
আম্মারে যে কি করে শুধাই
রাজপুত্রের জন্য একটা রাজকন্যা চাই,,,
মা বলে আরো বড় হও বাবা...সবই হবে তারপর।
ঘুমাতে যে পারিনা শীতের রাতে একা...
কে রাখে তার খবর???????
...........................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

