somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাহির বলে দূরে থাকুক

২৯ শে অক্টোবর, ২০১১ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন নায়লা আর শায়লা দুজনে মিলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুভিটা দেখে এলো। মুভি শেষ হয়ে গেলেও নায়লা গ্যাঁট হয়ে বসে রইল। সিনেমা নাকি শেষ হয় নি। শেষটা না দেখে ও যাবে না। নায়লার এমন দুষ্টুমীর সাথে শায়লা খুব পরিচিত। নায়লার যুক্তি হলো, এভাবে সিনেমা শেষ হতে পারে না। হয় তপু, নয়ত মোশাররফ করিম, যেকোন একজনকে শেষ পর্যন্ত তিশা বেছে নেবে। দুজনকেই একসাথে ঝুলন্ত রেখে সিনেমা শেষ হয় কী করে? নায়লা যতই অনুযোগ করে, শায়লা ততই তাকে বোঝায়, ব্যাপারটি ঠিক চিটিং নয়। তিশার মত অবস্থায় না পড়লে ঐ ব্যাপারটা বোঝা যাবে না। সিনেমা শেষ হয়ে গেলেও দুই বান্ধবীর মনে তার রেশ রয়ে যায় বেশ কিছু দিন।

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমাতে আমরা দেখি তিশা একই সাথে তপু ও মোশাররফ করিমের সাথে সম্পর্ক রাখছে। একই সাথে দুজনের সাথে সম্পর্ক রাখা (বাস্তবে এটা সাধারণত গোপনেই করা হয়) আমাদের দৃষ্টিতে অনৈতিক ও প্রতারণা। এধরনের বহুগামী আচরণের পেছনে বেশ কিছু কারণ কাজ করতে পারে। চলুন দেখা যাক কারণগুলো কী কীঃ
 ব্যক্তি জন্মগতভাবেই বহুগামী চরিত্রের অধিকারী।
 একজনের সাথে দীর্ঘদিন সম্পর্ক রাখার পরে একঘেঁয়েমিতে ভুগলে।
 নতুন কারো সাথে সম্পর্ক করার মাধ্যমে নিজেকে স্বাধীন ভাবতে চাইলে।
 সিদ্ধান্ত নিতে দ্বিধান্বিত হলে। যেমনটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুভিতে দেখেছি। মুভিতে তিশার ভেতরটা কখনো বলছে মোশাররফ করিম দূরে থাকুক, কিন্ত বাইরে বলছে কাছে থাকুক। আবার বাহির বলছে তপু দূরে থাকুক, কিন্তু ভেতরটা চাইছে কাছে থাকতে।
 অন্য কারো সাথে সম্পর্ক রাখছে জেনেও যদি এক পক্ষ তা মেনে নিয়ে ক্ষমা করে দেয়।
 প্রতিশোধপরায়নতা থেকে।
 ব্যক্তি আসলেই অন্যের কাছে আকর্ষণীয় কিনা তা যাচাই করার জন্যও ভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়তে পারে।
 লুকিয়ে অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়াটা কারো কাছে থ্রিল বা মজার ব্যাপার বলেও মনে হয়।
 অনেকে একই সাথে একাধিক সম্পর্ক রাখাটাকে প্রতারণা বা অনৈতিক বলে মনে করে না।

প্রেমিক/প্রেমিকাটি অন্য আরেকটি সম্পর্ক একই সাথে রাখছে, একথা জানার পরে ব্যক্তি বেশ বড় আঘাত পায়। সারাক্ষণই একটা অবিশ্বাস তার মধ্যে কাজ করে। জীবনের সবচেয়ে খারাপ সময়টার মোকাবেলা করতে হয় তাকে। এক্ষেত্রে বেশির ভাগ ব্যক্তিই সংগীর সাথে বোঝাপড়া করতে গিয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হন না। সংগীর সাথে খোলামেলা আলোচনা করতে গিয়ে তার দৃষ্টিভংগীটি যদি জানতে পারেন, তবে মনের কষ্ট একটু হলেও কমতে পারে। আবার প্রকৃত সত্য সংগীর মুখ থেকে শোনার পরে আরো বেশি কষ্টও হতে পারে। এক্ষেত্রে আপনাকেই ভেবে দেখতে হবে এমন ঘটনার পরেও আপনি এই প্রতারক ব্যক্তির সাথেই সম্পর্ক চালিয়ে যাবেন কি যাবেন না। মন থেকে সত্যিই কি পারবেন ঐ প্রেমিক বা প্রেমিকাকে ক্ষমা করে দিতে? পারবেন কি আগের মতই তার প্রতি বিশ্বাস রাখতে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি পেয়ে যান, তবে সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। আরেকটি কথা, মানুষ কখনোই কোন ভুল সিদ্ধান্ত নেয় না। কেননা, আপনার সামনে এই মুহূর্তে যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে যেটা সবচেয়ে ভাল হবে সেটাই তো আপনি বেছে নিচ্ছেন।


২৯ অক্টোবর, ২০১১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×