somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা পড়তে পড়তে জনাব রেহানের মনে প্রশ্নটা উদয় হলো। পাশের টেবিলে বসা তার সহকর্মী বোরহান সাহেবকে প্রশ্নটা জিজ্ঞেস করলো, ‘’আচ্ছা ভাই, ব্লগার কী?’’
--ব্লগার? আমিও জানি না।
--ব্লগারেরা কী এমন লিখে ফেললো। বলুন তো?
--ইমরানকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তার তো ফেসবুক আছে।

এই টেবিল থেকে ঐ টেবিলের ইমরানকে ডেকে রেহান সাহেব আবারও তার মনের প্রশ্নটা জিজ্ঞেস করলেন, ‘’ইমরান ভাই, ব্লগার কী?’’
--হঠাৎ এ প্রশ্ন কেন? ব্লগ লিখবেন নাকি? ইমরান মস্করা করে।
--ব্লগ কীভাবে চালায়? ফেসবুক দিয়ে?
--হা হা হা, না।
--ব্লগে মানুষ কী করে?
--নানান কিছু। অনেক বিষয় নিয়ে লেখে। লেখার বিষয়ের অভাব নেই।
ইমরান আবার তার কাজে মন দিলে রেহান সাহেব হাতের পত্রিকাটা আবারও আগাগোড়া পড়তে থাকলেন। নাহ, ব্লগার যে কী এটা জানা হলো না।


সাম্প্রতিক সময়ে দেশের কিছু রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ‘’ব্লগার’’ টার্মটি সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে। জীবনে কোনদিন ব্লগ পড়েন নি, এমন ব্যক্তিকেও দেখা যাচ্ছে নিজ গরজে ব্লগের লেখা প্রিন্ট করে নিজে পড়ছেন, অন্যকে পড়াচ্ছেন। ব্লগের ভিন্ন ধরনের লেখাগুলো তারা আগে কখনোই পড়েন নি। ব্লগারদের দু একটা লেখা পড়ে, চায়ের কাপে আলোচনার ঝড় তুলছে মানুষ। সম্প্রতি ‘’আমার দেশ’’ নামক একটি পত্রিকা তাদের দাবী অনুযায়ী ব্লগারদের কয়েকটি লেখা ছাপিয়ে দেশে নানা ঘটনার জন্ম দিয়েছে। এসব ব্লগের আইডি সঠিক কিনা, একাউন্ট হ্যাক করা হয়েছে কি না তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এমন কি আইডি যদি সঠিকও হয়ে থাকে, সেক্ষেত্রেও কোন ব্লগার্বে অনুমতি ছাড়া তার লেখা হুবহু ছাপানো যায় কি না তাও প্রশ্নসাপেক্ষ। অনলাইনের সীমিত গণ্ডি থেকে পত্রিকা, টিভি, রেডিও ইত্যাদি মূল ধারার গণমাধ্যমের দ্বারা এভাবেই ব্লগের পোস্টগুলোর কথা প্রচারিত হয়ে তৈরি হচ্ছে ‘’ব্লগ ঝড়’’। এত আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক যে ব্লগ ও ব্লগারদের নিয়ে, সেই ব্লগ ও ব্লগার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা অনেকটা রেহান সাহেবের মতই। সম্প্রতি ‘’আমাদের সময়’’ পত্রিকাটি থেকে মাদ্রাসার কিছু ছাত্রের কাছে ব্লগ কী এমন প্রশ্ন করলে ‘’ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়’’, ‘’ব্লগ বিজাতীয় সংস্কৃতি’’ এমন জবাব দিয়ে তারা ব্লগারদের কাছে হাস্যরসের খোরাক জুগিয়েছে। সরস এক ব্লগার তো ফেসবুকে স্ট্যাটাসই দিয়ে দিল, ‘’আরে ধুর  ব্লগ হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশা।‘’

ব্লগ কী এই প্রশ্নের সবচেয়ে সহজ জবাব হচ্ছে অনলাইন ডায়রী বা ব্যক্তিগত জার্নাল । যিনি ব্লগ লেখেন তিনিই ব্লগার। ব্লগে ব্লগারদের লেখা বা পোস্টগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে, সেখানে পাঠক ও সমালোচকেরা নিজে ঐ পোস্ট সম্পর্কে মত প্রকাশ করতে পারেন। ব্লগারেরা মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারেন। রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, ভ্রমন, স্বাস্থ্য, সাহিত্য, অনুবাদ, রান্না, প্রকৃতি, আইন, অধিকার, ধর্ম, আত্নজীবনী, রম্য থেকে শুরু করে এমন কোন বিষয় নেই যা ব্লগে উঠে আসে না। নিজের সৃজনশীলতা প্রকাশের একটি দারুন মাধ্যম ও প্লাটফর্ম হিসেবেও ব্লগ কাজ করে। শুধু যে লেখা লেখির মাধ্যমেই ব্লগিং করা যায়, তাই নয়। এর ক্যানভাসটি অনেক বিস্তৃত। নিজের তৈরি ভিডিও চিত্র, ফটোগ্রাফি, পরামর্শ দান ইত্যাদির মাধ্যমেও ব্লগিং করে থাকেন অনেকে। মূলধারার গনমাধ্যমে যা প্রকাশিত হয় না, ব্লগিং এর মাধ্যমে সেটাও প্রকাশিত হয়ে থাকে অনেক সময়। ব্যক্তিগতভাবে সাংবাদিকতার কাজটিও অনেক ব্লগার করে থাকেন, নিজের দায়বদ্ধতা থেকে। বাংলাদেশেও অনেক জনপ্রিয় বাংলা ব্লগ রয়েছে। সামহোয়ার ইন ব্লগের মাধ্যমে যাত্রা শুরু হবার পরে এখন সচলায়তন, আমার ব্লগ, মুক্তমনা, প্রথম আলো ব্লগ, আমার বন্ধু ব্লগ, নাগরিক ব্লগ, উন্মোচন, সরব এবং আরো অনেক ব্লগে ব্লগারেরা নিজের উদ্যোগে পোস্ট করে যাচ্ছেন নানা রকম বৈচিত্রময় বিষয় নিয়ে সমৃদ্ধ সব সাহসী ব্লগ। এছাড়াও রয়েছে ব্যক্তিগত ব্লগ। বাংলাদেশের ব্লগারেরা অনেক দিন থেকেই মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, মৌলবাদের বিরুদ্ধে অনেক তথ্যসমৃদ্ধ ব্লগ নীরবে লিখে যাচ্ছেন। হাজার হাজার পাঠকেরা তা থেকে জানতে পারছে অনেক অজানা তথ্য। সম্প্রতি যুদ্ধপরাধীদের বিচারের দাবি নিয়ে ব্লগারস ও অনলাইন একটিভিস্ট নামের একটি সংগঠনের প্রতিবাদ থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে যে গন বিস্ফোরন, গনজোয়ার দেশে তৈরি হয়েছে, তা থেকে তরুন প্রজন্ম দেশ নিয়ে নতুন করে ভাবতে শিখছে, সিদ্ধান্ত নিচ্ছে।

একজন ব্লগার তার অনলাইন পোস্টের মতামত প্রকাশের জন্য নিজেই দায়ী থাকেন। পাঠক, সমালোচকের সরাসরি প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। এভাবে স্বাধীন সুস্থ, যুক্তিপূর্ণ মত প্রকাশের মাধ্যমে বিস্তৃত হয় জ্ঞানের নতুন পরিধি। এর মধ্যেও গুটিকয় উগ্রপন্থী ও মৌলবাদী ব্লগারদের আক্রমনাত্নক ও পরস্পর বিদ্বেষপূর্ণ মন্তব্যের কারণে নষ্ট হয় ব্লগের সুন্দর পরিবেশ এবং পরে যা তৈরি করতে পারে ব্লগের বাইরে মূলধারার গনমাধ্যমে ‘’ব্লগ ঝড়’’।

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-২

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২



ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও... ...বাকিটুকু পড়ুন

×