somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী হিন্দু জঙ্গিদের সামরিক স্কুলে প্রশিক্ষণ দিয়েছিলেন পুরোহিত

১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালেগাঁও, মোদাসা ও সমঝোতা এক্সপ্রেসসহ আরো নানা স্খানে বিস্ফোরণ ও হত্যাযজ্ঞের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সাধবী প্রজ্ঞা সিং ঠাকুর, লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত প্রসাদ পুরোহিত, শঙ্করাচার্য স্বামী অমৃতানন্দ ওরফে দয়ানন্দ পাণ্ডেসহ সংঘ পরিবারের সাথে যুক্ত বেশ কয়েক জনকে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) গ্রেফতার করার পর বিজেপি ও সমমনা সংগঠনগুলো বিব্রত বোধ করে প্রথম দিকে নীরব থাকলেও এখন এই সন্ত্রাসীদের সমর্থনে শুধু বক্তব্য নয়, প্রবল আন্দোলন শুরু করেছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংঘ পরিবারের সাথে যুক্ত সাংবাদিক, আইনজীবী ও বুদ্ধিজীবীরা বলছেন, যদি এই হিন্দুরা বিস্ফোরণের সাথে যুক্তও থাকে তবুও তাদের সন্ত্রাসী বলা যাবে না। মুসলিম সন্ত্রাসবাদীরা ভারতের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরণে যুক্ত, কিন্তু হিন্দুরা প্রত্যেকেই দেশপ্রেমিক। কাজেই এদের এক করে দেখলে চলবে না। এই ‘তত্ত্বের’ সাথে আরো একটি ধারা যোগ করেছে সংঘ পরিবার। তা হলো কোনো অবস্খাতেই হিন্দুদের সন্ত্রাসবাদী বলা যাবে না।

বিজেপি নেতা এবং সংসদের দলের চিফ হুইপ বিজয়কুমার মালহোত্রা সোমবার দিল্লিতে বলেছেন, হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হতে পারে না। কারণ হিন্দুদের চরিত্রে এবং জিন বা বংশানুতে সন্ত্রাসের কোনো যোগ নেই। মহারাষ্ট্র পুলিশের এটিএস মিথ্যা কথা বলেছেন বলে তিনি মন্তব্য করেন।

শিবসেনা ও অন্য হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা নাসিকের আদালতে হাজির হয়ে মামলার প্রতিদিনই গ্রেফতারকৃত সন্ত্রাসীদের পক্ষে সেöাগান দিচ্ছে। এ ছাড়া তারা প্রকাশ্য সমাবেশ করে এই সন্ত্রাসবাদীদের সমর্থনে অর্থ সংগ্রহ করছে। এতে নেতৃত্ব দিচ্ছেন মহাত্মা গাìধীর হত্যাকারী নাথুরাম গডসের ভাগ্নী হিমানী সাভারকার।
এ দিকে অনেকে অভিযোগ করেছেন, তদন্তকারী সংস্খা এটিএস তাদের মনোভাব নরম করতে শুরু করেছে।

তদন্তকারী দল এটিএস এখনো সাধারণ আইনে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যদি মহারাষ্ট্রের বিশেষ অপরাধ ও সন্ত্রাস দমন আইন মোকা তাদের বিরুদ্ধে প্রয়োগ করা না হয়, সে ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে সব অভিযুক্ত জামিন পেয়ে যাবে। ‘মোকা’ প্রয়োগ করলে ছয় মাস অভিযুক্তদের জেলহাজতে বন্দী রেখে তদন্ত করা যেত এবং চার্জশিট দেয়ার জন্য ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন সময় পাওয়া যেত। কিন্তু এটিএস প্রথমে মোকার কথা বললেও এখন আর এ বিষয়ে কোনো উচ্চবাচ্য শোনা যাচ্ছে না।

এ দিকে ভারতের বিখ্যাত ইংরেজি পত্রিকা ‘আউট-লুক’ আরো জানিয়েছে, জেরার সময় লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত প্রসাদ পুরোহিত ও অন্য অভিযুক্তরা আরো স্বীকার করেছে, লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত প্রসাদ পুরোহিত পাকিস্তান ও বাংলাদেশেও উগ্রপন্থী হিন্দুদের মধ্যে তার সাম্প্রদায়িক নেটওয়ার্ক প্রসারিত করার চেষ্টা করেছিলেন। এই দুই দেশের হিন্দু জঙ্গিদের সাথে তার সম্পর্ক স্খাপিত হয়েছিল। আরো একটি তথ্য সামনে এসেছে। বাংলাদেশের জঙ্গি হিন্দু সংগঠনের সদস্যদের সাথে কলকাতায় লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত প্রসাদ পুরোহিত শুধু বৈঠকই করেননি, বেশ কয়েকজন বাংলাদেশী হিন্দু নেতা ‘ভোঁসলা হিন্দু মিলিটারি স্কুলে’ অনুষ্ঠিত অস্ত্র প্রশিক্ষণ শিবিরে অংশও নিয়েছিলেন। ‘আউট-লুক’ পত্রিকা এ বিষয়ে আরো তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছে।
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×