সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১০
বাড়ীর কাছে আরশী নগর। লেক মাধবপুর,লাউয়াছড়া, উইকিপিডিয়ার প্রতারণা ও স্থানীয় রাজনৈতিকদের গাছ খাওয়ার ক্ষুধা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
লেক প্লাসিড ছবিটা অনেক্ই দেখেছেন। তেমনি একটা লেকের নাম লেক মাধবপুর।
ছবির মত সুন্দর। পাহাড়ী টিলার মাঝ দিয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি। অনেক দিন আগে এখানে এসেছিলাম এবং এসেই প্রেমে পড়ে গিয়েছিলাম লেকের অপরূপ সৌন্দর্য দেখে। এবারও ছুটে গিয়েছিলাম পুরাতন প্রেমের টানে। মাধবপুর লেকে যেতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া অভয়ারণ্য হয়ে পাহাড়ী পথের উঁচু নীচু পথ পেরিয়ে যেতে হয়। যাওয়ার সময় ফাও দেখে নিলাম লাউয়াছড়া। লাউয়াছড়া থেকে একটা ছোট পাহাড়ী রাস্তা ধরে উচু নীচু পথ পেরিয়ে যেতে হয় মাধবপুর। আসার সময় লাউয়াছড়া দেখে কিছুটা হতাশ হলাম। আগে কী গভীর জঙ্গলই না ছিল। এখন যত্র তত্র গাছ কাটা। জঙ্গলের অনেক স্থান ফাঁকা। তেমন কোন পশুপাখী চোখে পড়ল না। লাউয়া ছড়ার মাঝ দিয়ে চলে গেছে রেললাইন ও মহাসড়ক। ছবি দেখুন।
জানা গেল বেড়ায় ক্ষেত খায়। এখানে অভয়ারণ্য পাহাড়া দেয়ার জন্য একটা কমিটি আছে। সে কমিটিতেই আছে সে এলাকার সবচেয়ে গাছখোকো ব্যক্তি। তিনি আবার সরকারী দলেরই লোক। তবে সবচেয়ে অবাক হলাম যখন লাউয়াছড়া সম্বন্ধে জানতে সঙ্গী বন্ধু তার ল্যাপটপ থেকে উইকিপিডিয়ার প্রথম পাতা দেখাল। উইকিপিডিয়ায় লাউয়াছড়ার যে ছবি দেয়া আছে সেটা একটা চা-বাগানের। যে কেউ দেখলে মনে করবে লাউয়া ছড়া একটি চা-বাগান। ছবিটা নেয়া হয়েছে আবার ফ্লিকার থেকে এবং ঐ ছবিটা হল ৩০ কিলোমিটার দূরবর্তী কুলাউড়া উপজেলার কোন এক চা-বাগানের। উইকিপিডিয়া একটি অভয়ারণ্যের স্থলে চা-বাগানের ছবি ছাপবে, সেটা বিশ্বাসই করা যায় না। লিংকটা তাই এখানে দিলাম।http://en.wikipedia.org/wiki/Lawachara_National_Park ছবিটাও দিলাম
। মাধবপুর লেক ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর চা-বাগানের সম্পত্তি। সেখানেও এসেও মনটা আবার খারাপ হয়ে গেলো, যে দিকে তাকাই কেবল ফাঁকা পাহাড় আর গাছের কর্তিত গুড়ি। ছবি দেখুন।
সব দেখে শুনে মনটা ভাড়ি হয়ে উঠল। আমরা আমাদের বন সম্পদ কেবল উজার করিছি না, আমরা আমাদের দেশের সৌন্দর্যকেও নিস্পেষিত করে চলেছি। আমার মনের ভার লেক মাধবপুরের শীতল পানিতে স্নান করেও মুক্ত হল না।
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
কোথাও কেউ নেই!
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।