বিজয় দিবসের ৪০তম জন্মদিনে আলোকিত সন্ধ্যায় বাংলা ব্লগিং জগতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো "মুক্তব্লগ, মুক্তমন, মুক্তচিন্তার এ বাঁধন" এই শ্লোগান নিয়ে যে ব্লগের যাত্রা তার নাম "মুক্তব্লগ"। বিজয় দিবসের আনন্দ নিয়ে সুন্দর সন্ধ্যায় বাংলা ব্লগের একঝাঁক মেধাবী ব্লগার এই উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যারা বিভিন্ন ব্লগে স্ব স্ব নামে বা নিকে পরিচিত। মুক্তব্লগের কেক কেটে ও ল্যাপটপের বাটন চেপে ব্লগের শুভ উদ্ভোধন করেন দেশের বিশিষ্ট মনোচিকিৎসক মোহিত কামাল। বিশেষ অথিতি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ব্লগের পথিকৃৎ সামহোয়্যারইন ব্লগের প্রধান মিঃ অরিল্ড এবং মিসেস জানা। যাদের উপস্থিতি মুক্তব্লগের যাত্রার দিনকে আরো বেশী সমৃদ্ধ করেছে। মিঃ অরিল্ড বাংলা ব্লগের জগতে নতুন নতুন ব্লগ সাইট যুক্ত হওয়াকে বিশ্ব ব্যাপি বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার একটি পজেটিভ দিক হিসাবে উল্লেখ করেন। এছাড়া বিভিন্ন ব্লগারগণ তাদের বক্তব্যে বাংলা ব্লগিং সর্ম্পকে তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও বাংলা ব্লগিং-এ আরেকটি নতুন ব্লগের যাত্রা সর্ম্পকে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন।
ছবি:- মুক্তব্লগের উদ্ভোধনী অনুষ্ঠানে মুক্তব্লগের বিভিন্ন অপশন দেখছেন মিঃ অরিল্ড, মেনাচিকিৎসক মোহিত কামাল এবং মিসেস জানা।
ছবি:- মুক্তব্লগের টিমের সাথে অন্তরঙ্গ একটি মুহুর্তে মিঃ অরিল্ড এবং মিসেস জানা।
প্রিন্ট মিডিয়ায় মুক্তব্লগের খবর:-
১. প্রথম আলো- চালু হলো "মুক্তব্লগ"
২. কালের কন্ঠ- মুক্তব্লগের যাত্রা শুরু
৩.আমার দেশ- নতুন বাংলা ব্লগ মুক্তব্লগের যাত্রা শুরু
"ব্লগিং হউক মুক্তচিন্তা ও চেতনাকে শাণিত করার আরেক হাতিয়ার"
শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



