Tasween Gahar
আজ আমি তোমার সাথে থাকবো......
বহুদিন তুমি এই ভেবেছিলে......
অনেক আগুন আর হিংস্রতা আমি তোমার
চোখ আর মগজে দেখেছি,
একটার পর একটা ছবি ক্লিক করে তুমি
ছাইদানি ভরবার আগে স্বপ্ন বদলেছো...
নানা ভাবে আমার নিশ্বাস তোমার শরীরে নিতে চেয়েছো
পর্ণের নানা শব্দ খুজতে তোমার বাকি নেই আমার জন্য...
নানা ভাবেই তোমার মষতিস্ক যে চায়
তা উচ্চারণ করে আমার চরিত্র নষ্ট করেছো
ওটা তুমি নিজে আর তোমার মগজ
তুমি ভুলে গেছো!আজ কেউ একজন
আমায় সত্যি ছবি বানিয়েছে
...
কোন নিশ্বাস পরবেনা আমার/
কেউ জানবে না
আমি আছি না গেছি
কোন বসন নাই,
নাই মুখে রঙ বা কাজল/
একান্ত বিছানা আমার
তুমি এসো
ওটা তুমি নিজে আর তোমার মগজ
তুমি ভুলে গেছো!আজ কেউ একজন
আমায় সত্যি ছবি বানিয়েছে
...
কোন নিশ্বাস পরবেনা আমার/
কেউ জানবে না
আমি আছি না গেছি
কোন বসন নাই,
নাই মুখে রঙ বা কাজল/
একান্ত বিছানা আমার
তুমি এসো
আজ আমি তোমার সাথে থাকবো/
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১১ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



