somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা মাদ্রাসাশিক্ষার জন্য মায়াকান্না করেন তাদের প্রতি

১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনরকমের ভূমিকা ব্যতিরেকে দুটো ঐতিহাসিক এবং অবশ্যই জনপ্রিয় ঘটনা বর্ণনার মাধ্যমে আমার এ লেখাটি শুরু করতে চাই।

প্রথম ঘটনাঃ- যতদূর জানা যায়, প্রাগৈতিহাসিক কাল হতেই ভারতীয় হিন্দু সমাজে বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, তাদেরকে সব সময়ই সাদা শাড়ি পরিধান করতে হতো, সারা বছর নিরামিষ খেতে হতো। এমনকি পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানেও তাঁদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ । এক কথায় তাঁরা সামাজিকভাবে অপয়া হিসেবে স্বীকৃত ছিলেন। অনাদিকালের এই সামাজিক অনাচারের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন আমাদের এই বাংলারই এক সন্তান। জন্মসূত্রে নাম তার ঈশ্বর চন্দ্র বন্দোপাধ্যায় (১৮২১-১৮৯১)। কর্ম এবং সাধনা তাকে করেছিল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এবং ঈশ্বর চন্দ্র দয়াসাগর। বাঙ্গালীর হাজার বছরের অন্যতম এই শ্রেষ্ঠসন্তানের প্রচেষ্টায় ১৮৫৬ সালে ইংরেজ সরকার Widow Remarriage Act XV of 1856 প্রণয়ন করে। বিদ্যাসাগর শুধু দালিলিকভাবে এই আইন প্রণয়নে ভূমিকা রেখেই ক্ষান্ত হননি বরং একে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম নিজের বড় ছেলেকেই একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন। তাঁর এই ঐকান্তিক প্রচেষ্টা ও ব্যক্তিগত দৃষ্টান্তের কারণে প্রায় চতুষ্পদ প্রাণীর ন্যায় জীবনধারণ করা ভারতীয় হিন্দু বিধবা রমণীরা নতুন জীবন লাভ করেন।

দ্বিতীয় ঘটনাঃ একদা জনৈক ব্যক্তি নবী মুহম্মদের কাছে তার সন্তান-কে এই উপদেশ দিতে অনুরোধ করলেন যাতে করে সে মিষ্টি কম খায়। মুহম্মদ তাকে তার সন্তানসমেত কিছুদিন পর আসার জন্য বললেন। সংশ্লিষ্ট ব্যক্তি কিছুদিন পরে আসলে মুহম্মদ তাঁর সন্তানকে মিষ্টি কম খাওয়ার জন্য উপদেশ দিলেন। কৌতুহলবশত ঐ ব্যক্তি জানতে চান, নবী মুহম্মদ কেন সেদিন তাঁর সন্তানকে এ উপদেশটি দিতে অপরাগতা প্রকাশ করলেন। মুহম্মদ জানালেন ঠিক ঐ সময়টাতে তিনি নিজেও প্রচুর মিষ্টি খেতেন। কাজেই ঐ অবস্থায় তাঁকে মিষ্টি খেতে বারণ করাটা নৈতিক দিক দিয়ে সমীচীন হত না। মাঝখানের সময়টাতে তিনি মিষ্টি খাওয়ার অভ্যাসটা কমিয়েছেন এবং এর ফলে তাকে 'মিষ্টি কম খাওয়ার জন্য' বলার যোগ্য হয়েছেন।

ঘটনা দুটো বর্ণনার মাধ্যমে আমি এটাই অনুধাবন করার চেষ্টা করিয়েছি এবং করেছি যে সাধুপুরুষগণের চিন্তা, বলা এবং ব্যক্তি-আচরণের মাঝে কতোটা মিল এবং সামঞ্জস্য ছিল। তারা শুধু বলতেন না, করতেনও। তাদের মুখের উক্তি এবং আচরণের মাঝে কোন ফারাক ছিল না। কিন্তু আজকে যারা মাদ্রাসাশিক্ষার জন্য মায়াকান্না করছেন, এটিকে টিকিয়ে রাখতে চাইছেন, তারা কি নিজেরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত? তাদের সন্তানদের কি মাদ্রাসা শিক্ষায় শিক্ষাদান করছেন? আমি জানি বেশিরভাগের উত্তরই হচ্ছে না। তারপরেও তাঁরা কেন তাঁরা এই শিক্ষাব্যবস্থাটা টিকিয়ে রাখতে চাইছেন? কার স্বার্থে?
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১০
২৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×