somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় নেত্রী, দয়া করে আপনি কিছু বলুন। আপনিই কিছু করুন

২০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় নেত্রী, বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আপনি বলেছেন যুদ্ধপাপী সাকাকে গ্রেফতার করার কারণে এবার মানুষ উৎসবমুখর পরিবেশে, খুশি মনে বিজয় দিবস উদযাপন করেছে। আপনার কাছে ক্ষমা চেয়ে অতি বিনয়ের সাথে বলতে চাই, আপনার বক্তব্যটি বেশিরভাগ ক্ষেত্রে সঠিক হলেও সার্বজনীন নয়। সোমালিয়ার জলদস্যুদের দ্বারা আটককৃত ২৬ জন বাংলাদেশী নাবিক এবং তাঁদের পরিবারের সদস্যরা অশ্রুসজল নয়নেই বিজয়ের দিনটি পার করেছে, এখনও অশ্রুসজলই রয়েছে। দেশের প্রধান নির্বাহী হিসেবে আপনি অপহৃত নাবিক বা তাঁদের পরিবারের সদস্য কোন খোঁজ নিয়েছেন অথবা আশ্বাস বা স্বান্তনা দিয়েছেন এমন খবর শুনিনি।

কয়েক বছর আগের ঘটনা। দিন, ক্ষণ মনে নেই। ভারতের উত্তর প্রদেশের কুরুক্ষেত্র নামক স্থানে প্রিন্স নামের সাধারণ গরীব ঘরের একটি শিশু খেলতে গিয়ে একটি গভীর গর্তে পড়ে যায়। ঠিক কি কারণে গর্তটি করা হয়েছিল তা আমার মনে নেই। তবে প্রিন্সকে উদ্ধারের জন্য ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও উদ্ধারকর্মীদের প্রাণপণ তৎপরতা এখনও চোখের সামনে ভাসে। ভারতের সমস্ত মিডিয়ার মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল এ উদ্ধার অভিযান। একশ কোটি মানুষের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সরকারি কাজের শত ব্যস্ততার মাঝেও বারবার খবর নিচ্ছিলেন এ উদ্ধার তৎপরতার। পরদিন আমাদের দেশের একটি সংবাদপত্র ‌'প্রিন্স তোমার জন্য ভারতবাসীর এতো মায়া' শিরোনামে খবরটি ছেপে ছিল।

সোমালিয়ার জলদ্যসুদের দ্বারা নাবিকদের অপহরণের সময়কাল প্রায় এক মাস হতে চলল। আপনার নৌ পরিবহনমন্ত্রী বলেছেন, এ ধরণের কাজে তাঁর কোন পূর্ব অভিজ্ঞতা নেই। আসলেই তার অভিজ্ঞতার প্রয়োজন। নাবিকদের উদ্ধারের বিষয়ে পররাষ্ট মন্ত্রণালয় কোন তৎপরতা চালাচ্ছে এমন কোন খবর আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন মুখপাত্র বা মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর মুখ হতে শুনতে পাইনি।

মাননীয় নেত্রী, দয়া করে আপনি কিছু বলুন। দয়া করে আপনিই কিছু করুন।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:০৯
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×