আমার প্রিয় পোস্ট

আমি কি হনুরে... ৩ ... ;)

/:)স্টক আপাতত শেষ /:)

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪০

শেয়ারঃ
0 1 0

আগের কৌতুক পোস্টের লিংক:
এক: Click This Link
দুই: Click This Link
তিন: Click This Link
চার: Click This Link
---------------------------------------------------------------------------------
১.
পরলোকে গডের দরবার।মৃত মানুষদের বিচার চলছে। তিনি এবেলা সম্পর্কের সততার উপর ভিত্তি করে একেকজনকে পরলোকে চলাফেরা করার জন্য বিভিন্ন রকম যান বাহন দিচ্ছেন। তো কোরবানের বিচার হয়ে গেল, কোরবান মোটামুটি ভাল লোক ছিল। বিয়ের বাইরে যদিও কোন পরকিয়া করেনাই, কিন্তু মনে মনে ইচ্ছা ছিল। বিয়ের পর বউ সাথে থাকা অবস্হায়ও অন্য নারীদের দিকে ইতিউতি তাকিয়েছে, মাঝে মাঝে হা হুতাসও করেছে। কিন্তু বাস্তবে কিছু করেনাই। তো সব কিছু বিচার করে গড তাকে দিল একটা হার্লে ডেভিডসন মোটর সাইকেল। তাতেই কোরবান মহা খুশি। ভোঁ করে মোটর সাইকেল নিয়ে মহানন্দে কোরবান ঘুরে বেড়াচ্ছে B-)। তো হঠাৎ দেখল কি, এক লোক মার্সিডিজ থামিয়ে ফুটপাথে বসে বসে কাঁদছে। কোরবানের আবার দরদী মন। ভাবল ব্যাপারটা কি বুঝা দরকার। সে এগিয়ে গেল, জিজ্ঞেস করল,
-"কি ভাই... মার্সিডিজ পাইসেন, এইটা তো খুবই খুশির খবর। আপনি কাঁদেন ক্যান?"
লোকটা কাঁদতে কাঁদতে বলল,
-"ভাই আমি মার্সিডিজ পেয়েছি ঠিকই, অনেক খুশিও হয়েছিলাম। কিন্তু একটু আগে রাস্তায় দেখলাম আমার বউ সাইকেলে করে যাচ্ছে!!!!! :((:(("

২.
একটা মেয়ে ১০০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে যাচ্ছে। পড়তে পড়তে যখন ৭০ তলায় এসেছে, বারান্দা থেকে হাত বাড়িয়ে এক আমেরিকান তাকে ধরেছে। মেয়েটা বলল
-"প্লিজ আমাকে বাঁচাও!!"
ছেলেটা বলল, "বাঁচাতে পারি কিন্তু এক শর্তে। তোমাকে আমার সাথে টিংকু (ফিজিক্যাল রিলেশান) করতে হবে।"
- "ছি ছি... কখনোই না।"
ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল।
মেয়েটা পড়তে পড়তে ৩৫ তলায় পৌঁছাল। তখন এক আফ্রিকান মেয়েটাকে ধরল। মেয়েটা তাকেও বাঁচানোর জন্য অনুরোধ করল, কিন্তু ঐ ব্যাটাও টিংকু করতে চাইল /:)। মেয়েটা রাজি হলনা। তাই আফ্রিকানটাও মেয়েটাকে ছেড়ে দিল। মেয়েটা আবার পড়তে পড়তে যখন ২০ তলায় এসে পৌঁছল এক আরব মুসলিম মেয়েটাকে হাত বাড়িয়ে ধরে ফেলল। মেয়েটা ছেলেটাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলতে শুরু করল,
-"প্লিজ আমাকে বাঁচাও, ছেড়ে দিওনা। তুমি যা চাও আমি তাই করব, দরকার হলে টিংকুও...."
-আস্তাগফিরুল্লাহ... লা হাওলা ওয়ালা কুয়্যাত... বলে আরবের হস্ত প্রত্যাহার এবং ...... (আহারে! /:) )

৩.
এক যে ছিল ঠগ, তার নাম কাউলা। তো সে একদিন হাটে গেল, উদ্দেশ্য কাউকে ঠকিয়ে যদি কিছু হাতানো যায়। ঘুরতে ঘুরতে দেখতে পেল এক হুজুর টাইপ ব্যাক্তি একটা সুন্দর ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। কাউলা ঘোড়ার দাম জিজ্ঞেস করল, দাম শুনেই তার মনটা ফুরফুরে হয়ে গেল। এত কম দাম !! কাউলা বুঝতে পারল শিকার পাওয়া গেছে। সে বলল,
-"ভাইসাহেব, আপনি কি এই এলাকায় নতুন?"
-"জ্বি... খুব বিপদে পড়ে আমার প্রিয় ঘোড়াটাকে বিক্রি করতে অনেক দূর থেকে এসেছি।"
-"হুমম আমিও তাই ভাবছিলাম। শুনেন ভাইজান যে দাম বলেছেন এটা আর কারো কাছে বলবেন না, এই এলাকার লোকজন খুবই রগচটা। এত বেশি দাম শুনে হয়তো আপনাকে হাট থেকে বের করে দিবে। আপনি যখন বিপদে আছেন আমি এই দামেই এটা কিনে নিচ্ছি।"
লোকটা খুশি হয়ে গেল। টাকা পাওয়ার পর কাউলা ঘোড়ায় উঠে লাগাম ধরে টান দিল, কিন্তু ঘোড়া একচুলও নড়েনা। লোকটা বলল, "এই ঘোড়া সাধারণ ঘোড়া না। যদি আপনি বিসমিল্লাহ বলেন ঘোড়া চলতে শুরু করবে, আলহামদুলিল্লাহ বললে ঘোড়া লাফ দিবে, সুবহানাল্লাহ বললে ঘোড়া তার গতি বাড়াবে আর যদি থামাতে চান বলতে হবে ইন্নালিল্লাহ।"
কাউলা বিসমিল্লাহ বলতেই ঘোড়া দৌড়াতে শুরু করল। আনন্দে সে বার বার সুবহানাল্লাহ বলতে লাগল আর ঘোড়া তুফানের বেগে ছুটতে লাগল। হঠাৎ সে খেয়াল করল সামনে খাদ, ঘোড়াকে তো থামানো দরকার। কি জানি বলতে হয় থামাতে হলে??!!
-"মনে হয়...মাশাল্লাহ!! হায় হায় থামেনা তো ... ইনশাল্লাহ ইনশাল্লাহ !! হায় হায়...ইয়ারহামুকুমুল্লাহ... যাযাকাল্লাহ... রাহমাতুল্লাহ...ধুরর...এ্যাই বজ্জাত ঘোড়া থাম্‌!! /:)"
ঘোড়া আরেকটু হলে নিচে পড়ে যাবে, কাউলা চিৎকার করে উঠল,
-"হায় হায় রে... আমি গেলাম রে...ইন্নালিল্লাহ...:(( "
ঘোড়া ঠিক ঢালু জায়গাটায় এসে ব্রেক করে থেমে গেল। সামনেই অতল খাদ।কাউলা সেদিকে তাকিয়ে ঘাম মুছে স্বস্তির নি:শ্বাস ছেড়ে বলল,
-"বাঁচছি!!! শুকুর আলহামদুলিল্লাহ!! :D"

৪.
একবার এক লোক মন খারাপ করে সমুদ্রের পার দিয়ে হাঁটছে। হঠাৎ এক সময় দীর্ঘশ্বাস ছেঁড়ে বলে উঠল "আহারে যদি গড আমার একটা ইচ্ছা চাওয়ামাত্র পূরন করত!!"
সাথে সাথে আকাশ থেকে লোকটি দৈববাণী শুনতে পেল,
-"বল হে মানব, তুমি কি চাও?? তোমার একটি ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব।"
লোকটি ঘাবড়ে গিয়ে বলল, "ইয়ে মানে এই সমুদ্রের উপর একটা ব্রিজ বানিয়ে দাও যাতে আমি এর উপর দিয়ে গাড়ি চালিয়ে আমার নিজের দেশে চলে যেতে পারি।"
গড বললেন, "এ কাজ তো মানুষই করতে পারে। এমন কিছু চাও যা আমাকে মহিমান্বিত ও গৌরবান্বিত করবে..."
-"ও গড, আমার ২ বার বিয়ে হয়েছে, ২ জন স্ত্রীই আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে মেয়েদের মনের কথা বুঝার ক্ষমতা দাও। তারা কিসে খুশি হয়, কিসে দু:খ পায়, যখন তারা বলে কিছু না তখন আসলে তারা কি বুঝায়, কিভাবে মেয়েদেরকে সুখী করা যায় এসব কিছু যাতে আমি বুঝতে পারি..."
গড কিছুক্ষন পর বললেন, "ইয়ে মানে, তুমি ঐ ব্রিজটাতে ২ টা লেন চাও না ৪ টা??"
;)

৫.
এক ভালুক আর এক খরগোশ একই জঙ্গলে বাস করে কিন্তু কেউ কাউকে তেমন দেখতে পারেনা। একদিন তারা ঘুরতে ঘুরতে এক সোনালি ব্যাঙের দেখা পেল। তারা অবাক হয়ে গেল যখন দেখল যে ব্যাঙটা কথা বলতে পারে। সোনালি ব্যাঙ বলল যে তার সাথে সহজে অন্যদের দেখা হয়না, কিন্তু যখন দেখা হয় সে একেকজনের ৩টা করে ইচ্ছা পূরণ করে। সে ভালুক আর খরগোশকে ৩ টা করে জিনিস চাইতে বলল।
ভালুক প্রথমে চাইল, "আমি ছাড়া এই জঙ্গলের অন্য সব ভালুককে মেয়ে বানিয়ে দাও।":)
"তোমার ইচ্ছা পূরণ হোক", ব্যাঙ বলল।
এবার খরগোশ চাইল,"আমি একটা হেলমেট চাই" :|। ব্যাঙ তাকে হেলমেট দিল, খরগোশ সেটা পরে ফেলল।
এবার ভালুক চাইল, "আমি ছাড়া আশেপাশের জঙ্গলের অন্য সব ভালুককে মেয়ে বানিয়ে দাও।" :):)
এটাও পূরণ হল। খরগোশ চাইল এবার একটা মোটর সাইকেল... মোটর সাইকেল পেয়ে খরগোশ উঠে স্টার্ট দিল। খরগোশের কান্ড দেখে ভালুক হাসল আর বলল যে খরগোশ অনন্য সুযোগ হেলায় নষ্ট করছে X(
ভালুক এবার চাইল "আমি ছাড়া পৃথিবীর অন্য সব ভালুককে মেয়ে বানিয়ে দাও।" :D
ব্যাঙ তাও পূরণ করল। এবার খরগোশের শেষ ইচ্ছার পালা। খরগোশ বলল, "আমি চাই তুমি ভালুক কে গে (gay) বানিয়ে দাও :P"। বলে খরগোশ মোটর সাইকেল চালিয়ে হাওয়া!!! B-)

 

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬
আরণ্যক যাযাবর বলেছেন: সবগুলোই জটিল। মজা পাইসি।
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ঠ্যাং চিবায়া খান :)

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: হুমমম

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: হুমম

৪. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৪
দখিনা বাতাস বলেছেন: :) :)

সাম,ইনে পড়া কৌতুকের সেরা পোস্ট।

স্টক শেষ মানিনা,,,,,,,,,,,,,,,,,,,,, স্টক রিচার্জ করেন........
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: আগের পোস্ট গুলা পড়ে দেখেন... :)

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: খুশ!!

৬. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:০৯
এরশাদ বাদশা বলেছেন: ২ নং টা; জোশশশশশশশশশশশশশশশশশশশশ!!!!!!
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: হুমম

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: :)

৮. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৪
আসিফ বলেছেন: ২, ৩ ভালা হইছে। পিলাচ :)
১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: হুমম

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: হা হা ভ গে?? গুউউউ....ড :)

১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: হা হা :)

১১. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫৬
নামহীনা বলেছেন: ৩ রে অন্যভাবে আগে পড়েছি, এবার ভিন্নতায় ভালো লেগেছে
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: আমি সবগুলাই নিজে একটু মডিফাই করে দেই... আমার মত করে ;)

১২. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪০
ওয়ার হিরো বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
শেষের টা জটিল
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: হুমম

১৩. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫১
পল্লী বাউল বলেছেন: ১, ৩ দারুণ লেগেছে , বাকী গুলো পুরোনো।
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: হুমম

১৪. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:০৪
মইন বলেছেন: স্টক শেষ মানিনা,,,,,,,,,,,,,,,,,,,,, স্টক রিচার্জ করেন........


"-"প্লিজ আমাকে বাঁচাও, ছেড়ে দিওনা। তুমি যা চাও আমি তাই করব, দরকার হলে টিংকুও...."
-আস্তাগফিরুল্লাহ... লা হাওলা ওয়ালা কুয়্যাত... বলে আরবের হস্ত প্রত্যাহার এবং ...... (আহারে! /:) )"

ফেনাটাস্টিক হইছেরে ভাই।
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: মইন বলেছেন: স্টক শেষ মানিনা,,,,,,,,,,,,,,,,,,,,, স্টক রিচার্জ করেন........
// কি বিপদ!! :(

২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: হুমম

১৬. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:০২
বিডি আইডল বলেছেন: মইন বলেছেন: স্টক শেষ মানিনা,,,,,,,,,,,,,,,,,,,,, স্টক রিচার্জ করেন........
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: // কি বিপদ!! :(

১৭. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৩
এম্নিতেই বলেছেন: বেশ কয়েকদিন পর একটা মাইনাস খাইলাম দেখা যাচ্ছে ... :) শুকুর আলহামদুলিল্লাহ!!!
১৮. ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬
ফারহান দাউদ বলেছেন: ব্যাপক,৪ নম্বরটা জোশ।:)
২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: বুঝলাম ;)

২০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন: হুমম

২০. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫২
মেঘলা মানুষ বলেছেন: স্টক রিচার্জ করুন, নাইলে ব্যান খাবেন।

তার সাথে ব্লগারদের উত্তম-মধ্যম।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: জবাই হওয়া উপলক্ষে শুভেচ্ছা !!! :) আল্লাহু আকবর মুবারক। হাহাহা

২১. ২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৩
মুনিয়া বলেছেন: হাহাহা
হাসতে হাসতে শেষ!
২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: ওহো!! তাই নাকি?? :)

২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: খিকোজ্‌ :)

২৩ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: আমার ঠ্যাং চাবায়া খান... =p~

২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: আপনেও ঠ্যাং চান?? :( অয়েইট ... খুঁইজ্জা দেখি :|

২৫. ২৪ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
রাশেদ বলেছেন: হা হা!! হেভভি মজার। লাস্টেরটা আগে শুনি নাই মনে হইতেছে। লেখা খুব মজার হইছে।
২৭. ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩১
ইউনুস খান বলেছেন: ভালো লেগেছে সবগুলোই
২৫ শে আগস্ট, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: :)

২৮. ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৬
মোঃ শিহাবুর রহমান বলেছেন: আপনার কৌতুকের পোস্ট গুলো আসলেই জোশিলা ।যেহেতু মডিফাই করে দেন ,আপনেরে
কিছু ক্রিয়েটিভিটির ক্রেডিট দিতে হয় ।

আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম ।আপনার কৌতুকের পোস্ট তো ব্যাপক হিট ।
তো , কার কোন কৌতুক টা ভালো লাগল সেইটা দেখে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে
মজার গেস করা যাইতে পারে।।

আর হ্যা স্টক শেষ হইলে চলব না । তারাতারি নতুন জুক্স ছাড়েন ।
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: স্টক শেষ বলে তো জাতির তোপের মুখে পড়ে গেলাম ! :(

২৯. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লাগলো........
শেষ কেনো?
অনেক শুভেচ্ছা থাকলো।
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: :) কেমন আছেন?? আপনাকেও শুভেচ্ছা!!

 

মোট সময় লেগেছে ১.০৪১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি যদি চুপ থাকি তুমি থাকবা চাপ :)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই