আমার প্রিয় পোস্ট

আমি কি হনুরে... ৩ ... ;)

ভালবাসাবাসি করেন :D.... তয় In Ishtyle!!!! B-) (অনুবাদ পোস্ট)

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০০

শেয়ারঃ
0 118 0



এক দেশে ছিল এক "জন লী"। এই পন্ডিতের খায়া লয়া কোন কাজ কাম ছিলনা। তাই সে একদিন বইসা বইসা ভালবাসাবাসির শ্রেণীবিভাগ করা শুরু করল। অনেক খ্যাতা বালিশ পুড়ায়া অবশেষে সে আবিষ্কার করল মানুষজন নাকি ৬ রকম স্টাইলে ভালবাসাবাসি করে... নাম দিল "ভালবাসার কত্ত রং!!!" (Colors of love)। আসেন এই ৬ রকম স্টাইল নিয়া এট্টু গবেষণা করি:

স্টাইল ১: Eros

Eros হইল গিয়া চোখের খিদা টাইপ ভালবাসা। বুঝলেন না?? আচ্ছা বুঝায়া দেই... এই ভালবাসায় ৫০% মন আর ৫০% শরীর (শরীর ৮০% পর্যন্ত হইতে পারে!)। এই স্টাইলের পখা-পখীরা একজন আরেকজনরে বাইছা নেয় ইনটুইশান দিয়া... সহজ ভাষায় কইলে, যারে দেইখা পিরিত উথলায় উঠে তার সাথেই ঝুইলা পড়ে। পুরানো আমলের ভদ্র ভাষায় ইহাকে বলে "চার চক্ষুর মিলন" মানে প্রথম দেখায় প্রেম।

এসব পাবলিকরে পাগলা লী নাম দিল "Erotic Lover"। তো এদের কাছে বিয়া শাদী হইল দীর্ঘমেয়াদী হানিমুন!! (মনে রসের সহিত ফরমালিন মিশানো... তাই রস অনেক দিনেও শুকায়না বা নষ্ট হয়না।) টিংকুর (দৈহিক মিলন) মধ্যে এরা ভালবাসার নান্দনিক রূপ খুঁইজা পায়, সোজা বাংলায় "টিংকুই সব, বাকী সব মিথ্যা"। আহ্লাদে বাকবাকুম করতে করতে তারা প্রায়ই একজন আরেকজনের নাম ভুইলা যায় আর তারপর বিকল্প নামে ডাকাডাকি করে যেমন সুইঠার্ট, হানি, ময়না পাখি ইত্যাদি ইত্যাদি। (আমি এক মেয়েরে চিনি যে তার বয়ফ্রেন্ডরে ভল্লু বইলা ডাকে :D)। এদেরকে কেউ কেউ মনে করে "আজাইরা রোমান্টিক"; অন্যান্য ঘরানার প্রেমিক প্রেমিকারা এই স্টাইলরে অবাস্তব/অযৌক্তিক বলার প্রয়াস পায়া থাকে।

সুবিধা: এই স্টাইলের ভাল দিক হইতেসে আবেগের ছড়াছড়িতা :P। যারা এই প্রেম করে বা এই প্রেমে পড়ে, তারা পেট ভইরা প্রেমরে উপভোগ করে।

অসুবিধা: ঘন ঘন প্রেমে পড়ে। বেশিরভাগ সময় আকর্ষণ খুব বেশি দিন থাকেনা, "কাজের সময় কাজী... কাজ ফুরাইলে পাজী" টাইপ ব্যাপার। এদের কেউ কেউ ফ্যান্টাসির জগতে ঢুইকা যায়, পরে আর বাইর হইতে পারেনা। এক্সট্রিম অবস্হায় কেউ কেউ প্রেমিক বা প্রেমিকা আগডুম বাগডুম যাই বলুক তাই বিশ্বাস করে এবং যখন ছ্যাকা খায় তখন গাবের মতন কাজ কাম করা শুরু করে।

দেইখা ভালভাবে বুঝার জন্য কিছু মুভির নাম:
1) Forgetting Sarah Marshall
2) The blue lagoon
3) Return to the blue lagoon
4) Pretty Woman
5) Girl with a Pearl earring

স্টাইল ২: Ludus

Ludic স্টাইলের মানুষজন হইতেসে খেলোয়াড় B-)। কোয়ালিটির থেকে কোয়ানটিটির দিকে নজর বেশি। "যাই পাই খায়া লাই" -এই মূলমন্ত্রে বিশ্বাসী। এরা বিশ্ব প্রেমিক প্রেমিকা, সবার দিকেই প্রেম প্রেম ঢুলু ঢুলু দৃষ্টিতে তাকায়। প্রেম ভালবাসার নাম দিয়া যত আকাম কুকাম করা যায়, কইরা নিতে আগ্রহী। ব্রেক আপরে তেমন কেয়ার করেনা... ব্রেক আপের পরদিনই নতুন কাউরে দেইখা ছোঁক ছোঁক করা শুরু করে।

বিবাহ এদের দুই চউক্ষের বিষ। অন্য সব ঘরানার চাইতে এই ঘরানায় বিশ্বাস ঘাতকতার প্রবণতা বেশি। টিংকু কইরা এমন ভাব নেয় যেন যুদ্ধ জয় কইরা ফেলসে আর সম্পর্ক তৈরি করে কারণ তারা পটানোরে চ্যালেঞ্জ হিসাবে নিতে লাইক করে। প্রায়ই কিছু সরল সহজ ভালমানুষ এদের ফাঁদে পইড়া যায় এবং ধরা খাওয়ার পর দুনিয়ার সবাইরে বদ/কুত্তা ভাইবা মন খারাপ কইরা ব্লগে "তুই এমন কেন?"- টাইপ রাগমিশ্রিত হুতাস পোস্ট দিতে থাকে। দু:খের কথা পোলাগো মইধ্যে এই স্টাইল বেশি দেখা যায় :|

সুবিধা: এদের স্পেশালিটি হইতেসে পটানোর ভাল টেকনিক জানে। টিংকুতে ভাল পারফর্মার- স্হায়ীত্বেও, কৌশলেও ;)

অসুবিধা: আগেই বলসি, বিশ্বাস ভাইঙ্গা গুঁড়া গুঁড়া না করলে পেটের ভাত হজম হইতে ছায়না। বিয়ার বাইরে টিংকুতে প্রবল আগ্রহ। Ludic ভালবাসার চূড়ান্ত রূপ হইল বহুগামিতা।

ওয়াচিং কইরা বুঝিং এর জন্য :P:
1) Garam Masala (hindi)
2) Dangerous Liaisons
3) Cruel Intentions

স্টাইল ৩: Storge

এনাদের নাম হইল Storgic lovers. এদের ভালবাসার শানে নুযূল পড়লে দেখা যায় পোলা মাইয়া প্রথমে অনেক দিনের দোস্ত থাকে। তুই তোকারি, আরি-উরি বইলা সমানে থাবড়া থাবড়ি করে। এমনে করতে করতে কখন যে প্রেম হইয়া যায় এরা নিজেরাও বুঝতে পারেনা। যখন বুঝে যে কাম সারসে তখন লজ্জা লজ্জা মুখে তুই থিকা তুমিতে নাইমা যায়। প্রকাশ্যে থাবড়া থাবড়ি না কইরা তখন করে চিপায়, সাথে থাকে "যাও অসভ্য/ তুমি না একটা...." টাইপ কথাবার্তা। অনেক সময় ব্রেক আপ হইলেও এদের বন্ধুত্ব টিকা থাকে। এই স্টাইলের অনুসারীরা মনে প্রাণে চায় তাদের জীবনসঙ্গী একই সাথে খুব ভাল বন্ধুও হোক।

এ ঘরানায় কমিটমেন্টের গুরুত্ব হেভভী। পরস্পরের প্রতি ভরসা বিশ্বাসঘাতকতা এড়াইতে হেল্পু করে, এইজন্য হঠাৎ রাস্তায় কাউরে দেইখা ভাল লাগলেও শুধু কোনাইচ্যা তাকায়া আর মনে মনে এট্টু হাজিবাজি চিন্তা কইরাই খুশি থাকে (পোলারা বেশি)। বিয়া-শাদি আর পোলাপাইন নিয়া এরা সুখে জীবন কাটায় দেয়। অন্য স্টাইলগুলার তুলনায় টিংকুর গুরুত্ব এইখানে কিছু কম।

সুবিধা: দুইজনের মধ্যে মনের দিক দিয়া ঘনিষ্ঠতা অনেক বেশি। সম্পর্ক অনেক হেড এ্যান্ড শোল্ডার্স থুক্কু ক্লিন এ্যান্ড ক্লিয়ার :)

অসুবিধা: কখনো কখনো ডাইল ডাইল আর বোরিং লাগে, তখন কাচ্চি খাইতে মনে চায় :P। প্যাশনের অভাব দেখা যাইতে পারে কারন শরীর এই ভালবাসায় নিরামিষের ভূমিকায় থাকে /:)

দেখেন আর বুইঝা উল্টায় লান:
1) When Harry met Sally
2) Kuch Kuch Hota Hain (hindi)

স্টাইল ৪: Pragma

এরা বাস্তবিকই ফন্ডিত শ্রেণীর। "যত পাই তত চাই" টাইপ কান্ড কারখানা কইরা বেড়ায়।আগেই লিস্টি কইরা রাখে যারে বিয়া করবে বা যার সাথে প্রেম করবে তার গামলা ভরা কি কি গুণ থাকতে হবে। তারপর হাটে মাঠে ঘাটে ঐ গুনওয়ালা/ওয়ালি খুঁজতে থাকে আর পাইলে আল্লাহর নাম নিয়া আডাইল্যা পুকার মতন গায়ে লাইগা যায়। এর পরও "যা পাইসি তার থিক্কাও ভাল পাইতে পারি"- এই আশায় হাঁক কইরা বইসা থাকে এবং প্রায়ই শেষে মারা খায়া কাইন্দা জামা কাপড় ভাসায়া দেয়।এই ঘরানার ব্যাক্কলেরা আশা করে তাগো পার্টনাররা অর্ডারমতন কোন কারখানা থিকা তৈরি হইয়া আসব! X(

Pragmatic গো পুঁটি মাছের আত্মা। গ্যাঞ্জামের ভয়ে ইচ্ছা থাকলেও অন্য কারো লগে টাংকায় না। সবসময় সম্পর্ক নিয়া লাভ লোকসানের হিসাব করে আর "পরের বাড়ির পিঠা, খাইতে বড় মিঠা" টাইপ চিন্তা কইরা দূর থিকা গলা শুকায় :D। অবসর বিনোদন হিসাবে টিংকু কইরা থাকে। বিবাহের আসরে নিজেরে আপলোড কইরা পরে পোলাপাইন ডাউনলোড করারে সামাজিক দায়িত্ব মনে কইরা পালন করে।

সুবিধা: শক্ত, বাস্তববাদী। যেকোন সিদ্ধান্ত নিতে গেলে মন না ঘামায়া মাথা ঘামায়।

অসুবিধা: কইলজায় আবেগের ছিডাফুডা নাই। "তোমারে ভালবাসি" কইতে কইলে কয় "এহহহ আইসে!! ঢঅঅং !!!"

দেখেন দেখেন, তাত্তারি!!:
১) Ordinary People
২) "Charlotte(একটি চরিত্র)" in Pride and Prejudice

সুখের কথা, বেশিরভাগ মাইয়ারা Storgic নাইলে Pragmatic হইয়া থাকে :)

স্টাইল ৫: Mania

Mania টাইপ একটু বেশি আউলা। এদের সবকিছুতেই বাড়াবাড়ি। এরা কিছু না বুইঝা সবসময় ভালোবাসাবাসি নিয়া লাফায় আর ফালায়, ফালায় আর লাফায়। মনের মানুষরে এত বড় জায়গা দেয় যে নিজেই মাঝে মাঝে এর মইধ্যে হারায়া যায়। ম্যানিয়াক লাভাররা গল্প করতে গেলে অন্যদের খুবই পেইন দেয়। যেকোন গল্প ঘুরায়া ফিরায়া পছন্দের মানুষ ওয়ালা টপিকে নিয়া যায় X(। এরা পারলে সারাক্ষণ সঙ্গীর সাথে থাকতে চায়, সারাদিন থাকলেও যাওয়ার সময় এমন ভাব করে যে দুইন্যা ধ্বংস হইয়া যাইতাসে... তারপর পারলে টয়লেটে গিয়াও কর্ণাটক (কর্ণে কর্ণে যে talk) করতে থাকে। এদের কমন ডায়লগ হইতেসে গিয়া " আমার জানুটা, তোমারে ছাড়া চোউক্ষে এত আন্ধার দেখি যে তখন নিজের অঙ্গ-প্রত্যঙ্গও হাতড়ায় খুঁইজা পাইনা।" :P

ধরা খাইয়া মানিজ্জত নিয়া টানাটানির ভয় থাকলে এ স্টাইলিশরা অন্য নৌকায় পা দেয়না। বিয়ার পর বাকি হাফ'রে নিজের সম্পত্তি মনে করে। সবসময় শুধু শুকনা ভালবাসায় এদের পুষেনা, ভালবাসার গ্যারান্টি হিসাবে টিংকু পিংকু দাবি কইরা বসে। এদের একটা প্রধান বৈশিষ্ট্য হইতেসে, এরা আগে পিছে উপর নিচে চিন্তা না কইরাই ধপাস কইরা প্রেমে পইড়া যায়। লী পাগলাডার মতে, টিনেজ পোলাপাইনরা প্রথম প্রথম প্রেমে পড়লে তাগো কাজকামে এই স্টাইল চকচক করে ।

সুবিধা: ভালবাসা অনেক অনেক তীব্র, কোন কিছুরে মানতে চায়না।

অসুবিধা: এগো ভিতরে অনেক ঈর্ষা। মাঝে মাঝে হুদাই সন্দেহ করে যে তার "জান" অন্য কারো সাথে না ভাইগা যায়!! এইরকম বেশি হইতে থাকলে শেষমেষ পুরাই আউলায় যায়, তারপর খামোখা চিল্লাপাল্লা কইরা চাইরপাশ মাথায় তুলে।

আসেন দেইখা ফালাই:
* Misery
* Fatal Attraction
* Play Misty for Me
* Swimfan
* Taxi Driver

স্টাইল ৬: Agape

Agapic রা শহীদীয় প্রজাতি ;)। এরা সবসময় জান হাতে নিয়া ঘুরাফিরা করে। ভালবাসার জন্য জান দেয়া দরকার এমন সিচুয়েশান আসলেই এরা জান দিবার জন্য ঝাঁপায় পড়ে। এরা সঙ্গীরে দেব-দেবীর আসনে বসায় ফালায়, তারপর ভক্তি মিশ্রিত ভালবাসা করে না ভালবাসা মিশ্রিত ভক্তি করে তা ঠিক বুঝা যায়না। ভালবাসার ঠেলায় ব্লগে "টুনি আমার খনি" নামক তেলতেলে কবিতা পোস্ট করে। তবে সারাদিন অতিরিক্ত খোঁজ খবর নিয়া পার্টনারের জীবনরে অতিষ্ঠ কইরা ফেলে। জানুরে কষ্ট দেয়ার কথা চিন্তা করলে নিজেরাই কষ্টে অর্ধেক হইয়া যায়, তাই এই কাজ ভুলেও কোনদিন করেনা। সম্পর্ক ভাইঙ্গা গেলেও বলদের মত হুদাহুদি আবার তার ফিরা আসনের অপেক্ষায় থাইকা থাইকা সন্ন্যাসী হইয়া যায় নাইলে বইসা বইসা ঘোড়ার ঘাস কাটে ( X(( )। যদি ফিরা না আসে তখন আবার এই ব্লগেই "ভাল থাইকো টুনি, এখন পটলের চোখের মণি" নাম দিয়া শুভেচ্ছা পোস্ট দেয়। মাইয়া এমন হইলে এই লাভরে কয় "মাদারলি মাদারলি লাভ", পোলা এমন হইলে কয় "ফাদারলি ফাদারলি লাভ" আর পোলা মাইয়া দুই জনই এমন হইলে কয় "ব্রাদারলি সিস্টারলি লাভ।" :P:P

বিবাহ আর সন্তান এদের চোখে অসামান্য ও পবিত্র উপহার হিসাবে গণ্য হয়। এরা টিংকুরে আল্লাহর অশেষ রহমত মনে কইরা অতিব যত্নের সাথে করতে যায় আর এই যত্নের চিন্তায় চিন্তায় আসল কাজই ঠিকমত করতে পারেনা ;)। অনেক সময় এরা জানপাখির মন রক্ষা করতে করতে নিজের অস্তিত্ব নিয়া টানাটানি লাগায় দেয় /:)

সুবিধা: মন হয় দয়ার সাগর। মনের মানুষ পিডায়া ভচকায় ফালাইলেও তার কাছে থাকার লাইগা কান্নাকাটি করে। নিজের ভাল খারাপরে খুব ছুটু কইরা দেখে।

অসুবিধা: এর অসুবিধাটা একটু জটিল টাইপ। Agapic দের ভালবাসার বন্যায় অনেক সময় অন্য হাফ ভাইসা যায়, মানে ঠিক মানায় নিতে পারেনা। ফলাফল সে আস্তে আস্তে দূরে সইরা যায়। কথায় আছে না "বেশি মিষ্টি খাইতে ভাল্লাগেনা!!"

এখনো দেখার এনার্জি আছে?? :-*
* The Gift of the Magi, by O. Henry
* Penelope in Odyssey
* The Mission
* Somewhere in Time
* Titanic
* Untamed Heart
* Forrest Gump
* Passion of the Christ

পরিশিষ্ট: গবেষকদের মতে পোলা মাইয়া দুই জনই যদি এক কিসিমের হয় তাইলে সম্পর্ক বেশিদিন ভালভাবে টিকে। এইজন্য আমাদের সকলের কর্তব্য নিজের স্টাইল বুইঝা সেই মত জানেমানের সাথে মিলমিশ কইরা থাকা। সবাই ভালা থাইক্কেন। ঠা ঠা !! :P
---------------------------------------------------------------------------------

অনুবাদের মূল উৎস: উইকিপিডিয়া

নিজের স্টাইলটি বুঝার জন্য টেস্ট দিন এইখানে

কৃতজ্ঞতা স্বীকার:
এই অনুবাদের ২ টা লাইন আমার বইনে লিখা, তারে আপনারা সবাই চিনেন এখন- "নষ্ট মাথার দুষ্ট বালিকা"। মূল রচনার লিংকের সাপ্লায়ারও সে।

 

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৩
ওয়ার হিরো বলেছেন: আমি ত কোন টাইপের মইদ্যেই পরলাম না।
আমার কি হবে রে ভাই?? আমি কি তাইলে ভালোবাসতে পারমু না?? হায় হায় অখন কি করমু???
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন: মারা খান।

২. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২১
ওয়ার হিরো বলেছেন: মারা খায় কেমনে??????
আর মারা জিনিসটাই বা কি??
বুজায়া বলেন জনাব।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: টায়ার্ড :( পরে পরে ...

৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২১
নিবিড় অভ্র বলেছেন: এতবড় পোস্ট পড়েই তো হাপায় গেলাম..... এইসবে ইন্টারেস্ট তো নাই হয়ে গেল....:)

বাই দ্য ওয়ে....স্টাইল ৩: Storge সিস্টেমটা ভাল ;)
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: উঁ... ;)

৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪
মনির হাসান বলেছেন: বছর খানেক আগে লেখাটা পাইলে সুবিধা হইত ।
... খুব'ই উপকারি জিনিশপাতি।

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: ;) ....ভাই আপনি কি আর্টিস্ট?? :)

৫. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৪
আহসান হাবিব শিমুল বলেছেন: ব্যাপক জ্ঞ্যান অর্জন করিলাম।

আমাকে যে কোন একটা ক্যাটাগরিতে ফালালেই আমি খুশি।কিন্তুক কোন ক্যাটাগরিতে পড়ুম এইটাই বুঝতেছি না।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৭

লেখক বলেছেন: :D

৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আপনাকে চিনসি। আপনে তো লাভগুরু হয়ে গেলেন? বিয়ে-সংবাদ সামনে নাকি!;)
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৭

লেখক বলেছেন: না :( :(

৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৭
আরিফ জেবতিক বলেছেন: এতো লম্বা লেখা ! কালকে পড়ুম । :)
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন: ও কে :(

৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫০
বিবর্তনবাদী বলেছেন: ভাইরে, এযে ব্যাপক জ্ঞানীপুস্ট। প্রিয়তে রাইখা মাঝে মাঝেই রিভাইস দিতে হইব।
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০০

লেখক বলেছেন: ;)

৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৭
এন এইচ আর বলেছেন: বড়ই চিন্তার বিষয় , পাগলে পাগল চিনে। তার পরও ভাল লিখছেন আমাদের দেশের পোলা পান জানা উচিত। তারা কে কি করতাছে।
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: =p~

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: তাড়াতাড়ি কন তাড়াতাড়ি!!!!

১১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: ওরে !!!!

ব্যপক জ্ঞানী এবং শিক্ষনীয় পোস্ট । পেলাচ
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: জ্ঞানের আলু ছড়াও প্রাণেএএএ :P

১২. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২০
ফারহান দাউদ বলেছেন: অনেস্টলি কই,এমন রম্য ম্যালাদিন পরে পড়লাম,হাসতেই আছি:)
তয় ভল্লুটা কি আপনে নাকি?:)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: আমারে আমার জি. এফ. (গালের ফাউডার) ভল্লু কইলে দৌড়ায় পলায়া যাইতাম :-*

১৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৮
একরামুল হক শামীম বলেছেন: এই শ্রেণীবিভাগ বেশ আগেই পড়েছি। তবে আপনার রম্য করে লেখাটা খুব উপভোগ করেছি। মুভির নামগুলোর জন্য ধন্যবাদ।

প্রিয় পোস্টে রাখলাম। :)

ভল্লুটা কি আপনে নাকি?:)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ঠ্যাং খান !!! নারে ভাই আমি ভল্লু না :P

১৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৯
সুমাইয়া মুনিরা বলেছেন: খেক খেক খেক আমি....৫, আমি ...৫.....আর আপনাকে একটা+ :D
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪২

লেখক বলেছেন: ৫??? ওরে ওরে ওরে ;) !!!

১৫. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৬
তানজু রাহমান বলেছেন: কর্তব্য পালন করতে এলাম।
কিন্তু এই জিনিস আর ৫/৬ বছর আগে পেলে মন্দ হতো না। তবে বেটার লেট দেন নেভার! এই জিনিস সময়ে সময়ে রিভাইস দিতে হতে পারে।

আপনেই কি ভল্লু? :)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: উঁ... ;)
আমি ভল্লু না... আমি সিঙ্গেল!! :(

১৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৬
সখ্য বলেছেন: আরে সাবাস্‌!! ইংলিশ ভারশন টা পড়লে মনে হয় ব্যপারটা ঠিকঠাক ধরতে পারতামনা। আপনারটাই এন্টেনা মতো গেছে। থাংক্যু!!!
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: অয়েল চুমুক দিয়া খায়া ফালান ;)

১৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৬
বিডি আইডল বলেছেন: প্রিয়তে নিয়া রাখছি..আপনার আসল নিকে ব্লগান না ক্যা?
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: নিক একটাই, আর নাই। বানানের ইচ্ছাও নাই। তাও শুনলাম আলো ব্লগে নাকি একজনরে এই নামে দেখা গেসে :|। ফাউল কান্ড কারখানা!!

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: ক্যা??? :|

১৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৩
শিবলী বলেছেন: অহন ঘুমাইতে যাই, পরে ভালবাসমুনে!!!
চোখে আর কিছু দেহি না :(
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: পুরাই ৪ নাম্বার!!! X(

২০. ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:০০
কঁাকন বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: ওরে !!!!

ব্যপক জ্ঞানী এবং শিক্ষনীয় পোস্ট । পেলাচ
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: হে হে হে.... কিরকম আছেন??

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: এ্যা???? :-*

২২. ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:২৭
চাঙ্কু বলেছেন: লাভগুরু -আপ্নে কুন ইস্টাইলে ভালুবাসা করেন , হেইডা আগে কন ;)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: ঠপ ছিক্রেট!!!! খইতাম না :D

২৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৭
তামিম ইরফান বলেছেন: দারুননননননননন পুষ্ট হইছে+++++++:D


আমি কোনটা এখনও বুঝতাছি না:P

তয় ভল্লু টা কি তুমি নাকি?:#)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: আমি অহন থিকা ভল্লু হইতাম চাই... আছেন্নি কেউ ডাকনের আদুর কইরা?? :P

২৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:২৪
নাফিস ইফতেখার বলেছেন: খিক খিক খিক.......;)

নিজের ধরনটা এখনো ধরতে পারলাম না.........;)

মাগার পুস্ট দারুন হইসে.......পুরা সেইরম.......+ + + + + + :)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ঠ্যাং খাইয়া উড়ায় লান :) খিক খিক খিক।

২৫. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪১
মেঘাচ্ছন্ন বলেছেন: ব্যাপক শিক্ষনীয় ও জ্ঞানী পোস্ট !!!
বিবর্তনবাদী ঠিকই বলসে মাঝে মাঝে রিভাইস দিতে হইব।
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: হা হি হো হা হি হো... :|... ;)

২৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৭
ঘাসফুল বলেছেন: কঠিন এবং জট্টিল ডেলিভারি ;)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: কেউ কি টেস্টু দিসে??? দেয়না ক্যান?? X(

২৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৫
এম্নিতেই বলেছেন: গুট মর্নিং... নাস্তা খায়া আইলাম। কেউ আছেন্নি?? :)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: অ... :( আমি ছাড়া কেঊঊঊঊ নাই

২৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৯
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালা পুস্ট............... সোকেশে ঢুকাইথুইছি.......:)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: মাজে মইদ্যে বাইর কইরা সাফ সুফ কইরেন... ;)

২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: আহা!! ... :)

৩০. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৮
জেরী বলেছেন: ওরেরেরেরেররে লাভগুরু রেরেরেররেরেররেরেরের;);)

সময় নিয়ে পড়তে হবে। একসাথে সব পড়ে মাথা গুলিয়ে যাচ্ছে.... :):)
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: উঁ উঁ উঁ .... :P:P:P

৩১. ২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১০
নুশেরা বলেছেন: ব্যাপক!!!
শিক্ষণীয় পোস্ট ;)
আফসোস, এই শিক্ষা কাজে লাগানোর দিন বহু আগেই গত...
২৮ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: হ কাম তো সাইরালসেন.... আপচুস!!!! :(

৩২. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৩
ফয়সাল আকরাম বলেছেন: দুছ, তোর নিরিক্ষাধর্মী রচনাটি "কুব জুছ" হইছে :)
২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: উঁ ... ;)

৩৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ভাই আমার...হেহেহে...একসেস পাইয়া গেছি...তোমারেই সবার আগে কমেন্ট দেই...

১। এইডার লিঙ্ক আমি ই তোমারে দিছিলাম...কৃতজ্ঞতা স্বীকার কই?

২। অনুবাদের একটা লাইন আমি লিখসিলাম...থাক ঐটা স্বীকার যাওয়া লাগবোনা...

৩। টেস্টু দিবার পরে রেসাল্ট জানাইতে হয় জানোনা?

গালিগালাজ আপাতত শেষ...নয়া কিছু মনে হইলে আবার দিমুয়ানে...

এখন প্রশংসা,

১। অনুবাদ ভালা হইছে...তবে আমার মনে হয় উইকিপিডিয়ার টা আগে না পড়লে মাইনষে মজা বঝবার পারবোনা...

২। ছবিও ভালা হইছে...আহা কি রঙ...

২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: কালকে লিখ্যাই জানডা বাইরাই গেসে... কৃতজ্ঞতার কথা মনাসিল না। এখন দিসি ... বদ বেটি চায়া দ্যাখ :D

টেস্টু কেউ দেয়না :( লুকজন ভয় পাইতাসে নাকি?? ;)

৩৪. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমি storgic typ বেশী[৯০ ভাগের এট্টু কম...], erotic typ আসে এর পরে[শতকরা ৬০ এর ঘরে...বেশীনা...], তারপরে maniac typ [এইটা ৪০ এর ঘর...]


আন্নেরা কে কি, জলদি জানান বস...
২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: আমি মনে হয় Ludic ;) :P

২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: হামমমম X(

৩৬. ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫১
বৃত্তবন্দী বলেছেন: ১/ ৬২%
২/ ১৪%
৩/ ১৩%
৪/ ২২%
৫/ ৬৭%
৬/ ৫৬%
২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: 'ইরোটিক + ম্যানিয়াক'... হে হে খারাপ না!! :)

৩৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৯
মেঘলা মানুষ বলেছেন: তোমাকে একটা টাইটেল দিয়া দেই:

টিংকু মাস্টার।

কারণ, ব্লগে এই শব্দটা তুমিই চালু করলা। ;)
২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: এহহহহহহ.... আমার আগের আরো দুইটা পোস্টে এই শব্দ আছে :) আমি তাইলে আজ থিকা লাভগুরু আর টিংকুমাস্টার? বাহ্‌ ;)

৩৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩১
ফাহমিম বলেছেন: টিংকু...হাহাপেদি!

আমি আমার টাইপ জানার লাইগ্যা পরীক্ষা দিতাছি।আইস্যা জানামু নে।প্রিয়তে রাখলাম।

বাই দ্যা ওয়ে, আমার এক ফ্রেন্ড আছে, ওর মধ্যে এই ৬ টাইপেরই মিশ্রন দেখা যায়।এ ব্যাপারে আপনার কিছু বলার আছে?
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: ফাহমিম বলেছেন: আমার এক ফ্রেন্ড আছে, ওর মধ্যে এই ৬ টাইপেরই মিশ্রন দেখা যায়।এ ব্যাপারে আপনার কিছু বলার আছে?
// হ... ভবিষ্যৎ অন্ধকার :D

৩৯. ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
শিরোনামহীন বলেছেন: kalke raTeI Dkehsi. bepok gyani post.. priyote :D onek kaje diobe next time.... ;)
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: নেক্সট টাইম??:P হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ফলেন সো ফার?? ;)

২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: কে খাইসে? কি খাইসে? কবে খাইসে? কই খাইসে? আমারে তো দেয়নাই :(

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: X(

৪২. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩১
রুখসানা তাজীন বলেছেন: আপ্নের এস্টাইল কয় লম্বর?
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: ঠপ ছিক্রেট!! :)

৪৩. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: দাদা , যা লিকেচেন না !!!
storge পড়ে হাসতে হাসতে হাপিস হয়ে গেলাম....

ভালোভালো ভালবাসাবাসি বলে কিছু নেই ? সব দেখি কেমন আউলা ।

pragma খানিক পছন্দ হল
অবশ্য বেল পাকলে কাকের কি ?
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: সবই তো ভাল ভাল ভালবাসাবাসি ;)

৪৪. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩১
শিবলী বলেছেন: ধুর মিয়া এই পোস্ট খুললেই , খালী ঘুম পায়!!!
পুরাই ৪ নাম্বার তো ;)
পিলাচ কিন্তু ঠিকই কাল দাগাইছিলাম!!!
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: আপনে মিয়া colove (color of love) blind :P. পেলাস দুইবার দাগান যায়না....আপচুস!! :(

৪৫. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০২
শিবলী বলেছেন: ভালো কইছেন, কিন্তু colove (color of love) blind এই নিয়া তো কিছু লিখলেন না!!!
না লিখলে কৈল মাইনাচ ;)
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: আপনের প্রোফাইল আমারে মেইল কইরা দেন... পুস্টায় দেই ;) ... এক ঢিলে সব পাখি ! :P

৪৬. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪১
মুনিয়া বলেছেন: বেশ লিখেছেন।
ইনফরমেটিভ এন্ড ফানি!

সব ধরনেরই দেখেছি তবে টাইপোলজিটা জানা ছিল না। :)
গুড পোস্ট।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: এহহহহ এতক্ষণে আইসে!!!

৪৭. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:০৪
মাহবুবা আখতার বলেছেন: বাপরে! কঠিন লিখেছেন। আগে কেন চোখে পড়েনি কে জানে।
আমি কোন টাইপে পড়লাম এখনো বুঝে উঠতে পারি নাই ঠিকমত:)। পোস্টের জন্য থ্যাংকস।
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৬

লেখক বলেছেন: ওয়েলকু :)

৪৮. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩২
মাহবুবা আখতার বলেছেন: Your level of agape is average
Your level of eros is average
Your level of ludus is average
Your level of mania is low
Your level of mania is low
Your level of storge is high
Your level of pragma is high
..............................................
মাত্র রেজাল্ট পেলাম।
ইহা কি ভাই?
"pragma is high" এটা ঠিকই বাহির হইছে :P
তবে storge is high ঠিক্নাই, ঠিক্নাই। আল্লাহর কিরা কোনদিন কারো সাথে থাপড়া থাপড়ি করি নাই:|
৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৯

লেখক বলেছেন: লাত্থামাত্থি করলেও হবে... আর তাও না করলে মনে মনে করসেন... হেহ!!!! :)

৪৯. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫১
মেহরাব শাহরিয়ার বলেছেন: pragma/storge তাহলে হাই !!
আমার প্রেমিক মনের প্রশংসা করতে হয় :) :)
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: বাহ্‌ ;)

৫০. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৯
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: হাহাহাহাহ!!! বেশি জোষ!!!
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: :)

৫১. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
জটিল বলেছেন: আমি অনেক আগেই পড়েছিলাম মূল ভার্সন টা , ;) শুভেচ্ছা রইল বঙ্গানুবাদ এর জন্যে ।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৯

লেখক বলেছেন: আপনেরেও শুভেচ্ছা!!

৫২. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভালুবাসা মোরে ২+৪ ;) করেচে...তুমারে করেচে...তুমি কই গেলা? খুঁইজা পাই না দেখি!:)
১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: তুমি কুতায়য়য়য়য়য়য়য় !!!!! :(

৫৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৮
মিছে মন্ডল বলেছেন: ৫+৬=১১ আমার অবস্থা হইলো এইটা ...একটু বিশ্লেষণ কইরা দেন....
১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ভাগ্যু পেবার কইল্লে মার দিয়া কেল্লা... নাইলে শ্যাষ!!! রিচকি পুজিশন :(

৫৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৩
মিছে মন্ডল বলেছেন: মনে হয় ফেভার করে নায় :( :( :(
১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: :)

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: কত্ত রং বেরংয়ের ছবি!!!!! :D

৫৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭
জেরী বলেছেন: পোস্ট টা এখনো সময় নিয়ে পড়ছি:):)......একবারে পড়লে মাথায় গিট্টু লাগে........:):)
২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ;)

৫৭. ২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
চাঙ্কু বলেছেন: আমি কুনডাতেই নাই কেন ?? :(
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন: যুগ্য হওনাই বাবা :P

৫৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
মেঘলা মানুষ বলেছেন: কি অবস্থা? সুমনডার লেটেস্ট পোস্টে তোমারে একটা কমেন্টের পর তোমারে নিয়া একটা কমেন্ট দিছি। দেইখো।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ওকে।

৫৯. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৩
আকাশনীল বলেছেন: ভাইরে ভাই একই সাথে মজার এবং জ্ঞানী পুস্ট কুনওদিন দেখি নাই।। প্রিয়র মধ্যেও প্রিয় ।
পড়তেই আছি আর হাস্তেই আছি। টেস্টি দেই অখন;)
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: :P:P:P

৬০. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বুইঝলাম, আমার কিছু হয় নাইক্কা ক্যান। আমি কুনু ক্যাটাগরিতেই ফড়তে পাল্লাম না.।:(

আমার লাইগ্যা একডা ক্যাটাগরি বানান.।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: আবাল কুষ্মাণ্ড ক্যাটেগরি ;)

০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২০

লেখক বলেছেন: কুমু বাই থ্যাংকু :)

৬২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২১
আরিয়ানা বলেছেন: হা হা হা মজা লাগল
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: :)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৩

লেখক বলেছেন: আই নোস।

৬৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: লেখক বলেছেন: আবাল কুষ্মাণ্ড ক্যাটেগরি ;)


-- পছন্দ হইছে আমার ক্যাটাগরিটা.।:) :)
০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: হেহে :)

৬৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০০
তামিম ইরফান বলেছেন: ঈদ মুবারক এম্নিতেই:)

দেখা যায় না কেন:(
১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: কমেন্ট করি মাঝে মাঝে। লিখা বন্ধ :(

৬৬. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৮
চানাচুর বলেছেন: সময় নিয়ে পড়তে হবে:)

এম্নিতেই হেহেহে করে গেলাম
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন: হেহে।

৬৭. ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৮
নকীবুল বারী বলেছেন: টেষ্ট কইরা দেখি নিজেরে..................
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: হেহে :P

২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০

লেখক বলেছেন: :)

৬৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৭
জেমসবন্ড বলেছেন:
হুমমম...."আমারে তুই কেন প্রেম করা শিখাইলি ? "

এমন শিখা শিখচি এহন...পুরা ডিগ্রী লইয়া ফালাইছি...বউঢা খুব ভালা তাই...উকি-ঝুকি মারলেও হেরে কষ্ট দিতে মনে বাধে...আল্লায় জানে....শেষ পর্যন্ত মনে হয় বউরে না আবার সতীনের মুখ দেখতে হয়...হেই চিন্তায় আমার ঘুম আসে না ....কি যে করি...??..:((:((...:((:((
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫২

লেখক বলেছেন: কান্দেন...

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: বিয়ার পিড়ি?? ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: :P:P:P

৭২. ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২৬
আকাশ_পাগলা বলেছেন: কিছু একটা মিসিং আছে ভাই।
আমার সাথে কয়েক টিপের মিল দেখতেছি।
সিম্পল আর নরমাল প্রেম কই গেল ?? মানে, স্টাইল ১ এর ভদ্র ভার্সন।
আর রাজ্জাক-শাবানা স্টাইলের প্রেম কই গেল ??


লিখসেন তো মাশাল্লাহ দারুন।
তয় সবডির একটা ছক আইক্যা বিষয় ভিত্তিক সুবিধা আর অসুবিধার ব্যাপারটা দেখায়া দিলে জম্পেশ হইত।

ভাই, আপনারে ভালা পাই। কারণ, মজা পাইসি অনেক। +
১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: কিছু জিনিস মিসিং থাকা ভাল ;)
প্রেম কখনো সিম্পল বা নরমাল হয়???? হয় নাআআআ :P

পড়ার জন্য ধন্যবাদ!! :)

৭৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন: আপনি কুন কিসিমের ভাই?
আর ভাবী কুন ইস্টাইলের?

আমি এখনও মিলাইতাছি.....
আগামী বছর দেখা কইরেন
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: :-*

আপনের ভাবী ৬ নং কিসিমের...

৭৪. ০৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৩০
শফিক আসাদ বলেছেন: ভাইরে, এযে ব্যাপক জ্ঞানীপুস্ট। প্রিয়তে রাইখা মাঝে মাঝেই রিভাইস দিতে হইব। কারন এখনো একলা একলা.....
০৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: :)

৭৫. ১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:২৬
জনৈক আরাফাত বলেছেন: ৪ নমবর দেইখা ডরাইলাম। ভবিষ্যত আনধার!
১৩ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: হ :)

৭৬. ১৯ শে জুলাই, ২০০৯ রাত ১:৩০
টেকনো বলেছেন: ব্যাপক লেখছেন।
ধন্যবাদ আপনাকে এবং আপনার বোন নষ্ট মাথার দুষ্ট বালিকা কে।
ভাল থাকুন

আর আরও মজার মজার লিখা দিতে থাকুন
২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৯

লেখক বলেছেন: :)

৭৭. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১১
অন্য কেউ বলেছেন: অতীব পসন্দ হইসে। প্রিয়তে নিয়াগ্লাম।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: গুডু।

৭৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: পুষ্ট খান যহন পড়ছিলাম তহল লিখতাম না এইখানে । এখন এক্টিভ হইছি (লিখি তা কওন যাইব না :( eএই সব লিখা পড়ার পর আমার গুলারে তো আরো না । )
বড়ই সৌন্দর্য লিখা :D
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: :)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: :P

৮০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪০
শাওন৩৫০৪ বলেছেন: এইটা একটা অতিমাত্রায় জোশিলা পোষ্ট...
কি বিশ্লেষন, আর সাথে মুভ্যি দিয়া উদাহরন..
কে বাত হে...সুন্দরম...
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: :)

৮১. ৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমারটা কয়নাম্বার বুঝতেছি না। তয় কয়েকটার মিক্স মনে হইতেছে.........:):)
১২ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: :)

৮২. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৭
হামিদ পায়োনিয়ার বলেছেন: ৪নং টার ফন্ডিত দশা। কপালে কি আছে কিছুই বুঝতাছিনা !!!!

যাই হোক আপনার লেখা সত্যিই জটিলস।
০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: :)

০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: :|

৮৫. ২৯ শে মে, ২০১০ দুপুর ২:০০
সুবিদ্ বলেছেন: খাইচে আমারে........জটিল ব্যাপার স্যাপার:D
৮৬. ০২ রা জুন, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
চতুষ্কোণ বলেছেন: jante mon cay keu sehs mehs apnere vallu koiya daklo kina ;)

jotil khahini :) ami nai :P
৮৭. ২৯ শে জুন, ২০১০ বিকাল ৫:২০
আজম বলেছেন: প্রেম পিরিত করা হইয়া উঠেনি এখনো...আর হওয়ার সম্ভাবনাও শূন্যের দিকে।তাই পোস্ট পড়ে হুদাই টাইমটা নষ্ট হইল বলে মনে হচ্ছে...:(
তবে লেখাটা দারুন হইছে...আর ফিল্ম গুলার নাম গুলার জন্য ধন্যবাদ।
প্রিয়তে রাখলাম...আচ্ছা ভল্লুটা কি আপনে :P ?
৮৮. ০২ রা জুলাই, ২০১০ রাত ১২:০৮
এস.বি.আলী বলেছেন: অসম্ভব ভালো পুষ্ট। কইষ্যা পিলাচ :D
৯০. ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২৩
আরাফাত হোসেন অপু বলেছেন: ৬ নং টা জটিল লিখেছেন..........।
৯১. ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৫
রেজোওয়ানা বলেছেন: জটিল এবং কুটিল পোস্ট
৯২. ১৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
আসফার বলেছেন: খুব ভাল লাগল।
৯৩. ০৩ রা জুলাই, ২০১১ বিকাল ৩:২৯
জাওয়াদ তাহমিদ বলেছেন:
পুরাই সেইরাম হইচে। আমি হইলাম কয়েকটার মিক্স।কোনগুলা কউন যাইবনা B:-) B:-) =p~ =p~ :P :P
৯৫. ১১ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৩০
এম্নিতেই বলেছেন: মানুষ এখনও পড়তেসে?? :)

 

মোট সময় লেগেছে ১.১৯১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি যদি চুপ থাকি তুমি থাকবা চাপ :)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই