somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধনাত্মক হউন :#)

৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ ও গেল গা!! :(( ভাবসিলাম এই বছর কত কিসু করমু... কিসুই হইলনা /:)

একটা লিস্টি বানানো দরকার কি কি কর্তে পারলাম না:


১. বিবাহ করতে পারিনাই।
২. প্রেম তো দূর, কমসে কম একটা প্রেম প্রেম ভাবও করতে পারিনাই।
৩. এই বছরও আমার প্লেনে উঠা হইলনা।
৪. ড্রাইভিং শিখাটা শেষ করতে পারলামনা।
৫. একটা ভাল ক্যামেরা কিনার শখ ছিল, পূরণ হইলনা।
৬. ওজন কমেনাই [কোনদিন কি কমব? :((]।
৭. কিছু রান্না শিখার ইচ্ছা ছিল, হইল না...
৮. কোন পড়াশুনা করতে পারলাম না, তাই জিআরই/জিম্যাট/টোফেল ও দেয়া হয় নাই।
৯. সারাবছর আমিই চিল্লাইলাম নেপাল যামু, দার্জিলিং যামু... অন্যরা গেল, শেষমেষ আমি যাইতে পারলাম না।
১০. প্রায়ই পুলাউ খাইতে মন চায়, চাউলের দামের হিটে পুলাউও বেশি চাখা হইলনা :((
১১. কারো ব্লগে ব্লক্‌ড্‌ হইতে পারিনাই।
১২. জেনারেল হইয়া বিপ্লবী ব্লগার নাম কিনতারিনাই [অল থ্রু ছেপ!]।
১৩. আঠালু পোস্ট পয়দা করার অনেক চেষ্টা কইরাও শেষমেষ মুড়ি খাইয়া বইসা রইলাম।
১৪. সিগারেট লইয়া ফুঁক ফুঁক খেলার অভ্যাসটা আমারে টা টা দিলনা :|
১৫. লাল পানি খাইয়া উড়াউড়ি করা আইজও শুরু করতে পারলাম না।
১৬. টিংকু* করার সাহস এখনো করতে পারিনাই [মাঝখান দিয়া ব্লগে টিংকু মাস্টার নাম হয়া গেসে! :| ]।
১৭. কারো লগে ক্যাতা করতে পারিনাই X(
১৮. সর্বোপরি ফুঁ দিয়া উড়ায়া দেওনের মতন কাউরে খুঁইজা পাইলাম না /:)

কিন্তু আশা হারাইলে চলবোনা, নয়া আশায় বুক বাঁধতে হইবো। ঋণাত্মক মানসিকতা বাদ দিয়া ধনাত্মক মনা [পজিটিভ মাইন্ডেড] থাকতে হইবো সামনের বছর। তাই আমার মত যারা লাড্ডাপাড্ডা হইয়া ছিলেন এই বছর, হুতাশ না কইরা ধনাত্মক হউন (বি পজিটিভ :|) আর বাকী সবাই নয়া বছরের শুভেচ্ছা লউন :)
** টিংকু মানে বুঝতে হইলে দয়া কইরা তশরীফ রাখেন এইখানে।
--------------------------------------------------------------------------------

মেঘলা মানুষ সমাধান দিসে: :D:D

১. বিবাহ করতে পারিনাই।
## আল্লাহরে ডাক (আরো বেশি কইরা)

২. প্রেম তো দূর, কমসে কম একটা প্রেম প্রেম ভাবও করতে পারিনাই।
## বৃক্ষ প্রেমিক বা প্রকৃতি প্রেমিক হওয়ার চেষ্টা কর। (প্রেম বলতে সবসময় একই জিনিস যে কেন সবাই বুঝে, আল্লাহ মালুম)

৩. এই বছরও আমার প্লেনে উঠা হইলনা।
## গুলশান ২ এ Western Grill F-28 Aeroplane restaurent এ যাইতে পার। (যারা দেখেন নি তাদের জন্য বলছি: বাংলাদেশ বিমানের বিধ্বস্ত একটা F-28 উড়োজাহাজকে রেস্টুরেন্টে রূপান্তর করা হয়েছে )

৪. ড্রাইভিং শিখাটা শেষ করতে পারলামনা।
## Practice makes Rocky a Perfect driver.

৫.একটা ভাল ক্যামেরা কিনার শখ ছিল, পূরণ হইলনা।
## শেয়ার বেচে দাও, সেই টাকা দিয়া ক্যামেরা কিনে ফালাও।

৬. ওজন কমেনাই [কোনদিন কি কমব? ]।
## বাসা থেকে নিয়ে আসা বাটির খাবারে সবার হক আছে -- এইটা মনে রাখ, তাইলেই হবে।

৭. কিছু রান্না শিখার ইচ্ছা ছিল, হইল না...
## সিদ্দিকা আপার রান্নার অনুষ্ঠান দেখ।

৮. কোন পড়াশুনা করতে পারলাম না, তাই জিআরই/জিম্যাট/টোফেল ও দেয়া হয় নাই।
## বাসায় বল পড়াশুনা না করলে যেন ভাত বন্ধ কইরা দেয়, তখন দেখবা পড়াশুনা কেমন হয়।


৯. সারাবছর আমিই চিল্লাইলাম নেপাল যামু, দার্জিলিং যামু... অন্যরা গেল, শেষমেষ আমি যাইতে পারলাম না।
## এই বছর আর চিল্লাইও না, নেপাল, দার্জিলিং সব হবে।

১০.১০. প্রায়ই পুলাউ খাইতে মন চায়, চাউলের দামের হিটে পুলাউও বেশি চাখা হইলনা ।
## বিরিয়ানি খাও, তুমি হয়ত ভুইলা গেছ যে বিরিয়ানির মধ্যেও "পুলাউ" আছে। আরা বাসা থিকা প্রতিদিন ভাত নিয়া আসবা আর পুলাউ খাইনাই বইলা কানবা এইটা ঠিক না।

১১. কারো ব্লগে ব্লক্‌ড্‌ হইতে পারিনাই।
##. "ব্লকার" টাইপ ব্লগারের সাথে ক্যাচাল বাধাও, না পারলে তোমার পাসওয়ার্ড আমকে সাপ্লাই কইরা দাও (কাজ না হইলে আমারে বইল, আমি তোমাকে ব্লক মারিয়া দিব )

১২. জেনারেল হইয়া বিপ্লবী ব্লগার নাম কিনতারিনাই [অল থ্রু ছেপ!]।
## এর জন্য ১১ নং এর ওষুধই অ্যাকশন দিবে।

১৩. আঠালু পোস্ট পয়দা করার অনেক চেষ্টা কইরাও শেষমেষ মুড়ি খাইয়া বইসা রইলাম।
##. পোস্টে সুপারগ্লু মিশাও।

১৪. সিগারেট লইয়া ফুঁক ফুঁক খেলার অভ্যাসটা আমারে টা টা দিলনা ।
##. অভ্যাস তোমারে টাটা দিবে না, তোমারেই তাকে টাটা দিতে হবে।

১৫. লাল পানি খাইয়া উড়াউড়ি করা আইজও শুরু করতে পারলাম না।
## পানিতে লাল রং মিশাইয়া খাও।

১৬. টিংকু* করার সাহস এখনো করতে পারিনাই [মাঝখান দিয়া ব্লগে টিংকু মাস্টার নাম হয়া গেসে! ]।
##. এর জন্য ১ নং ওষুধই অ্যাকশন দিবে।

১৭. কারো লগে ক্যাতা করতে পারিনাই ।
##. এর জন্য ১১ নং এর ওষুধই অ্যাকশন দিবে।

১৮. সর্বোপরি ফুঁ দিয়া উড়ায়া দেওনের মতন কাউরে খুঁইজা পাইলাম না ।
##. মশারে ফু দেও। (মশা মরার আগে ফুঁ দিও, মরার পর না)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×