কথক বোল তুলুক আবার আমার মাঝে
বরষার দোল লাগা পতনের শব্দের মতো।
তৎকারের ছন্দময় অনুভূতিতে.....
বর্ণময় বন্ধনহীন তেজস্বী
পদযুগলের শিহরিত আত্না কম্পিত হবে
আবার ত্রিতালের মুর্ছনায়।
ঝাঁপতালের লহরীতে জেগে উঠবে
হারিয়ে যাওয়া কথকের জিজীবিষা।
আমি উন্মাদের মতো চক্কর দিবো
চারটি .... আটটি.... ষোলোটি.....বত্রিশটি।
মীড়ের মতো জড়িয়ে নিবো
সমস্ত আত্নায়, সমস্ত চেতনায়
হারিয়ে যাওয়া খুশি গুলোকে।
হারিয়ে দিবো দেহযন্ত্রের বিশ্বাসঘাতক
কল-কবজাগুলিকে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


