আমি, আমার দিনকাল

ব্লগ আপডেট

২৯ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ১১:৩৮

শেয়ার করুন:                   Facebook

সামহোয়্যার ইন এর ব্লগ এর সকল ব্যবহারকারীদের শুভেচ্ছা । আপনারা ব্লগ ব্যবহারকালে যেসব সমস্যায় পড়ছেন, সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করে যাচ্ছি। আজকে কয়েকটি আপডেট করা হল, আস্তে আস্তে আরো আপডেট আসবে । আপনাদের জন্য সাইটটি সহজতম করে তোলাই আমাদের ইচ্ছা ।

আজকের আপডেটগুলো হল:

1. ইন্টারনেট এক্সপ্লোরার এ পোস্ট এডিট করলে তা নতুন পোস্ট হিসেবে চলে আসতো । এটা ঠিক করা হয়েছে।

2. ব্যক্তিগত পেজ থেকে মূল সাইট এ ফেরার জন্য কোন লিংক ছিলো না । এখন ব্লগের টাইটেলের পাশে তা পাবেন (ইমেজ হিসেবে) ।

3. ব্যক্তিগত পেজ এর মূল লেখা এবং প্রোফাইল সেকশন এর মাঝে প্রয়োজনীয় গ্যাপ ছিলো না, এখন কিছুটা আছে :)

4. লগইন করার পর ব্যক্তিগত পেজ এর উপরে যে বাটনগুলো দেখা যেত, সেগুলোর সাধারণ চেহারা একটু পরিবর্তন করা হয়েছে ।

5. ইমেজ আপলোড এ কিছু সমস্যা ছিলো (তাই নাকি ???), ঠিক করা হয়েছে :)

6. ব্যক্তিগত পেজএর টাইটেলে ব্লগের শিরোনাম ভেঙে যেত, এখন ঠিকমত দেখা যাচ্ছে ।

এই তো গেল কি কি আপডেট হয়েছে, এবার বলি সামনে কি কি আসছে:

1. পিকচার গ্যালারী

2. আরো সহজভাবে বাংলা টাইপ করার ব্যবস্থা (পরীক্ষা-নিরীক্ষা চলছে)

3. আমাদের অন্যান্য সাইট থেকে গরম গরম খবর

4. সুন্দর সুন্দর টেমপ্লেট (ব্যক্তিগত পেজ এর জন্য)

5. কোন পোস্ট কে মডারেশন করার জন্য রিকোয়েস্ট করার ব্যবস্থা

আমরা চেষ্টা করে যাবো যত তারাতারি সম্ভব এগুলো যোগ করতে, কিন্তু আপনাদের সুবিধার্থেই আমরা সময় বেশি নিচ্ছি ভালো করে টেস্ট করার জন্য । তাই এগুলো আপনাদের সামনে কবে আসছে সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে চোখ রাখুন, দেখবেন একদিন সকালে উঠে বলে উঠেছেন: "আরি !! এটা তো আগে ছিল না !! "

সবশেষে আপনাদের বলবো, আপনাদের জন্যই আমাদের এই সাইট । তাই এর ভালো মন্দ আপনারাই দেখবেন, আমাদের জানাবেন । আমরা যথাসাধ্য চেস্টা করব আপনাদের চাহিদা পূরণ করতে ।

আজ এখানেই শেষ করছি । আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম ।

(এই অংশটি এডিট করার পর যোগ করছি, দেখি পোস্ট এডিট এর সমস্যা ঠিক হলো কিনা)

ওহ, আমার পরিচয়ই দেয়া হয়নি । আমি ইমরান, সামহোয়্যার ইন এর পিএইপপি ডেস্কের সদস্য । এই সাইট এর লিড ডেভেলপার । তবে তাই বলে এটা পুরো আমার তৈরী না কিন্তু। হাসিন ভাই, হাসান, মিশো ভাই - ওনাদের বিশাল অবদান আছে । আপনাদের একদিন এই সাইট তৈরীর গল্পটা শোনবো, তাহলেই বুঝতে পারবেন ।

এখন আসলেই বিদায় । ভালো থাকুন ।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১৮ টি মন্তব্য
  • ৪১৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে ডিসেম্বর, ২০০৫ সন্ধ্যা ৬:১২
comment by: অতিথি বলেছেন: আপনার চমৎকার একটি কাজ করছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ। আবারও ধন্যবাদ।
২. ২৯ শে ডিসেম্বর, ২০০৫ রাত ৮:১২
comment by: অতিথি বলেছেন: আরেকটি সমস্যা - কোটেশন মার্ক শুরুরটা আছে শেষেরটা নেই।
৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৫ রাত ৮:১২
comment by: রাজু বলেছেন: এমরান ভাইসহ পরিবারকে শুভেচ্ছা।
1. এমরান ভাই, আমি আমার ব্লগের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই।:)
2. আমার ছবিটি মুছে ফেলতে চাই।
৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৫ ভোর ৪:১২
comment by: অতিথি বলেছেন: ইমরান ভাই অসংখ্য ধন্যবাদ। কিপ ইট আপ বাডি।
৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৫ ভোর ৪:১২
comment by: আরিফ বলেছেন: আপনারা খুবই সুন্দর একটি কাজ করেছেন আমার খুবই ভালো লেগেছে। আপনারা সবার ধন্যবাদের যোগ্য।
৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৫ সকাল ৮:১২
comment by: ওয়ালী বলেছেন: নাম ইমেইল এর্ড্রেস তো আছেই কিন্তু মন্তব্য পেজ থেকে মন্তব্যকারীদের সরাসরী মেইল করা এবং হোমপেজ এ যাবার ব্যাবস্থা থাকা উচিৎ। সব মিলিয়ে আপনাদের বাকী কাজগুলো খুব ভালো হয়েছে কিছুবাগিং প্রবলেম ছাড়া।
৭. ০১ লা জানুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:০১
comment by: অতিথি বলেছেন: আমি জানি আপনারা অসাধ্য সাধনের অবিরাম চেস্টা করে যাচ্ছেন। তবুও আশা করছি, পোস্টে এইচটিএমএল কোডে-লিংক দেয়ার সুয়োগটা যত তাড়াতাড়ি দেয়া যাবে, পাওয়া যাবে ব্লগের আসল মজাটা। ধন্যবাদ।
৮. ০৭ ই জানুয়ারি, ২০০৬ দুপুর ১:০১
comment by: মাহমুদ বলেছেন: নির্দিষ্ট কিছু ওয়েব পেইজ থাকবে তা সিলেক্ট করলেই ঐ ডিজাইনের একটি ওয়েব পেজ ওপেন হলে ভালো হতো
ধন্যবাদ।
৯. ১৯ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৪:০১
comment by: সনজয় বলেছেন: খু
১০. ১৯ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৪:০১
comment by: অতিথি বলেছেন:
১১. ১৬ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
comment by: অতিথি বলেছেন: অশেষ ধন্যবাদ।

তবে নিভর্ুল বানানে যখন বাংলা লিখতে পারবো। ওয়ার্ড থেকে কপি+পেস্ট করতে পারবো, সংশোধন করা লাগবে না। যখন লেখার মধ্যে লিংক দিতে পারবো, তখন বড় করে ধন্যবাদ দেব।
১২. ১৬ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
comment by: নাহিদ বলেছেন: ভাইয়া আরেকটা কথা...পোষ্টকারী কয় ঘটিকায় পোষ্ট করেছে তা যদি থাকত আরো ভাল হত।
১৩. ১৬ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
comment by: অতিথি বলেছেন: অল্প অল্প করে হলেও আপডেট করছেন এটাই বড় ব্যাপার। আপনারা কি করছেন না করছেন এইভাবে যদি আমাদের জানান তাহলে মনে হয় আপনারা আমাদের সাথেই আছেন। নইলে কেমন যেন এতিম এতিম লাগে সাইটটাকে।
অনেক ধন্যবাদ।
১৪. ১৬ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
comment by: আপন তারিক বলেছেন: ধন্যবাদ
১৫. ১৬ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
comment by: অতিথি বলেছেন: ভাইয়া, যারা কম speed-এর ইন্টারনেট ব্যবহার করেন তাদের কথাও মনে রাখবেন আশা করছি। কারন এখানে পেজ লোড হতে অনেক সময় লাগে।মনে হয় পেইজটা অনেক ভারী। আর সবসময় বেশী speed পাওয়া যায় না। কারন এটা বাংলাদেশ।
১৬. ১৬ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
comment by: কালপুরুষ বলেছেন: ধন্যবাদ কষ্ট করার জন্য।
১৭. ১৬ ই জুন, ২০০৬ সকাল ৯:০৬
comment by: অতিথি বলেছেন: আরেকটা কথা, মন্তব্য থেকেই মন্তব্যকারীর পেইজে যাওয়ার সুযোগ থাকলে ভালো হত।
১৮. ১৬ ই জুন, ২০০৬ সকাল ১০:০৬
comment by: অতিথি বলেছেন: ইমরান ভাইয়া
অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি।
16.06.2006

 



 


হুমম...এই ব্লগ প্ল্যাটফমটির প্রথম ভারশন আমার বানানো :) বিস্তারিত জানতে পুরাতন ব্লগারদের জিগেস করুন :)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯০৫৮