ভাড়ায় বন্ধু!
০৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধু ভাড়া দেওয়ার সেবা চালু করেছেন যুক্তরাষ্ট্রের এক ইন্টারনেট উদ্যোক্তা। এ জন্য তিনি খুলেছেন একটি ওয়েবসাইট। তিনি বন্ধু ভাড়া দেন ঘণ্টায় মাত্র সাড়ে ৬ পাউন্ডে। খবর এএফপি'র। এই উদ্যোক্তা হলেন স্কট রোসেনবাউম (৩০)। তার আছে ২ লাখ ১৮ হাজার নারী-পুরুষের সমৃদ্ধ একটি ডাটাবেস। এরা সবাই তার ওয়েবসাইটে তালিকাভুক্ত ভাড়াটে বন্ধু!
View this link নামের ওয়েবসাইটটি থেকে এদের যে কাউকে আপনি বেছে নিতে পারেন 'ঘোরার সঙ্গী হওয়ার জন্য', 'সিনেমা বা রেস্তোরাঁতে যাওয়ার জন্য' অথবা 'অপরিচিত একটি শহর ঘুরিয়ে দেখানোর জন্য'। ইতোমধ্যেই দুই হাজার ভোক্তা তার ওয়েবসাইটের সদস্য হয়েছেন। ওয়েবসাইটটির সেবার জন্য এরা প্রত্যেককেই মাসে ১৬ পাউন্ড করে চাঁদা দিতে হয়। আর তালিকাভুক্তদের মধ্য থেকে কাউকে পছন্দ হলেই তাকে ঘণ্টায় সর্বনিম্ন ৬ দশমিক ৫০ পাউন্ডের বিনিময়ে ভাড়া নিতে পারেন। এ উদ্যোগ হাতে নেওয়ার কারণ কি? টেলিগ্রাফ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে রোসেনবাউম বলেন, যদি আপনার মনে হয় লোকজন এ ওয়েবসাইট থেকে বন্ধু ভাড়া নেন শুধুমাত্র পান করার জন্য বা একসঙ্গে খাওয়া-দাওয়া করার জন্য_ তবে আপনার ধারণা ভুল।
এ ওয়েবসাইটটিতে এমন অনেক ভিন্নধর্মী কাজের জন্য বন্ধু ভাড়া নেওয়ার তালিকা রয়েছে যার মধ্য থেকে সদস্যরা নির্বাচন করতে পারেন। এর মধ্যে আছে 'আদব-কায়দা শেখানো', 'স্নোবোর্ডিং', 'পারিবারিক অনুষ্ঠান' এবং শুধুই 'ঘোরাঘুরি করা'।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন