somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজলিশ আউলিয়া মসজিদ গায়েবি মসজিদ।

১৩ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোল ঘেঁষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে অবস্থিত 'মজলিশ আউলিয়া মসজিদ' নামের এই প্রাচীন নির্দশনটি। স্থানীয়দের ধারণা এটি গায়েবি মসজিদ। শিবচর উপজেলার উৎরাইল গ্রাম থেকে দেড় কি.মি. পশ্চিমে দিঘিরপাড়

বাজারের পাশেই বিশাল এক দিঘি। এই দিঘির পশ্চিমপাড়ের ২০০ গজ সামনেই অবস্থিত মজলিশ আউলিয়া মসজিদ। মসজিদের সামনের বিশাল দিঘিটির কারণে ঐ এলাকার নামকরণ করা হয়েছে দিঘিরপাড়। মনবাসনা পূরণের জন্য মসজিদ ও দিঘিতে 'মানত' করে স্থানীয়সহ দূরদূরান্তের মানুষেরা। তবে জনশ্রম্নতি আছে কমপক্ষে ১৫০ বছর আগে এই দিঘির কাছে মানুষ যা চাইতো তাই পেত। ঐ সময়ে বিশেষ করে বিয়ে-শাদির অনুষ্ঠানের নানা উপকরণ দিঘির কাছে চাইলেই নাকি পাওয়া যেত।' এরকম জনশ্রুতি যুগযুগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে। তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি। এ ব্যপারে স্থানীয় শিক্ষক মোশাররফ হোসেন বলেন, 'মসজিদ ও দিঘি নিয়ে অনেক জনশ্রুতিই প্রচলিত আছে। কিন্তু এর কোন সত্যতা পাওয়া যায়নি। এলাকার সকলেই বিষয়টি শুনে এসেছে। ৮০ বছর বয়স্করাও তাদের পূর্বপুরুষদের কাছে দিঘির অলৌকিক ক্ষমতার কথা শুনে এসেছে, কিন্তু চোখে দেখেনি।' দশগম্বুজ বিশিষ্ট মসজিদটির অভ্যন্তরে পূর্বদিক থেকে পাঁচটি দরজার মাধ্যমে প্রবেশ করা যায়। সতন্ত্রভাবে দণ্ডায়মান চারটি পাথরের স্তম্ভে গঠিত একটি স্তম্ভসারি মসজিদের ভেতরকে দুইটি 'আইল'এ বিভক্ত করেছে। উত্তর ও পশ্চিম দেয়ালে দুইটি করে দরজা রয়েছে। মসজিদের দেয়াল প্রায় দুই মিটার পুরম্ন। এবং ভেতরের পরিমাপ (২১.৫৫মিটার ও ৮.৬০মিটার)। পূর্ব দেয়ালের পাঁচটি দরজা বরাবর পশ্চিম দেয়াল অভ্যন্তরে পাঁচটি 'মিহরাব' রয়েছে। কেন্দ্রীয় প্রবেশপথের দুই খিলানের মধ্যবর্তী অভ্যন্তরাংশ চৌচালা ভল্ট সদৃশ্য, অন্যদিকে পার্শ্ববর্তী দরজার সংশিস্নষ্ট অংশ দোচালা ভল্ট সদৃশ্য। মসজিদটির নকশায় পোড়ামাটির অলংকার এবং দেয়ালের গায়ে আঙ্গুর লতার মতো নকশা অংকিত। এই মসজিদটির সাথে 'লক্ষ্নৌতির ছোট সোনা মসজিদ' ও রাজশাহীর 'বাঘা মসজিদ' এর যথেষ্ট মিল রয়েছে বলে জানা যায়।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×