সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
নোলকরে দিন কাল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঈশিতা যদি এখন আর আমার কাছে না আসে, তাহলে কিছুই করার নেই। সে আমাকে নিয়ে একা থাকতে চায়। কিন্তু বাবা-মা ছাড়া আমি শুধু তাকে নিয়ে আলাদা থাকতে পারবো না। আর এজন্যই সে চলে গেছে। না এলে আর কি করবো। আমি আমার মতো করেই থাকবো । কথাগুলো বলেছেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। তার গানের ভক্ত হয়ে গোপনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঈশিতা। বিয়ের পর কিছুদিন ভালোই চলছিল তাদের সংসার। এরপর দু’টি নাটকেও অভিনয় করেন ঈশিতা। সঙ্গীতের সোনার হরিণও পেয়েছিলেন নোলক। কিন্তু সঠিকভাবে এটাকে কাজে লাগাতে পারেননি তিনি বলেছেন অনেকেই। শেষ পর্যন্ত কি স্ত্রীও হারাচ্ছেন এ নিয়েই আলোচনা অনেক। ঈশিতার ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, বরিশালে বাবার বাড়িতেই আছেন ঈশিতা। থাকবেন সেখানেই। অবশ্য বাবার বাড়ি যাওয়ার আগে সময় ভালো কাটেনি। সম্পর্কের টানাপড়েন শুরু হয় নোলকের সঙ্গে। এর আগে বেশ কিছুদিন ধরেই তাদের সংসারে ছিল দ্বন্দ্ব, কলহ। এ ব্যাপারে নোলক বলেন, প্রেম করেই আমি তাকে বিয়ে করেছিলাম। প্রথমদিকে ভালোই চলছিল। কিন্তু সমস্যা হচ্ছে, সে আমাকে নিয়ে একা থাকতে চায়। আমার সঙ্গে আমার বাবা-মা থাকুক এটা সে চায় না। কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়। এ নিয়ে তার সঙ্গে আমার প্রায়ই কথা কাটাকাটি হতো। এখন সে রাগ করে বরিশাল তাদের বাড়িতে চলে গেছে। সে নাকি ওখানেই থাকবে। এখন আমার কথা হচ্ছে আমি আমার বাবা-মাকে ছাড়া থাকবো না। সে যদি আমার সঙ্গে থাকতে চায় তাহলে সবার সঙ্গেই থাকতে হবে। আর যদি না আসে তাহলে কিছুই করার নেই। আমি এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আমার মতো করে সঙ্গীতের মধ্যেই থাকবো।
১৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।