somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘড়ির কাঁটা এগোচ্ছে না

২২ শে মার্চ, ২০১০ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘড়ির কাঁটা পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল হয়েছে, ফলে ১ এপ্রিল থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোচ্ছে না।

দিনের আলোর ব্যবহার বাড়িয়ে বিদ্যুত সাশ্রয়ের জন্য দেশে প্রথমবারের মতো নেওয়া এ পদক্ষেপের সুফল মিললেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঘড়ির কাঁটা পরিবর্তনের বিষয়ে আগের সিদ্ধান্ত বাতিল হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মার্চ মধ্যরাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হবে এবং ১ অক্টোবরে তা আবার আগের অবস্থায় ফেরত যাবে। গত বছরের মাঝামাঝিতে দেশে প্রথম 'ডে লাইট সেভিং টাইম' পদ্ধতি চালু করা হয়।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ প্রেস ব্রিফিংয়ে বলেন, "মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বছরের দুবার ঘড়ির কাঁটা বদলানোর কথা ছিলো। কিন্তু জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিশেষ করে স্কুলের ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ওই সিদ্ধান্ত বাতিল করেছেন।"

ঘড়ির কাঁটা এগোনোর সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন স্কুলগামী শিশুদের অভিভাবকসহ বিভিন্ন জন। এ নিয়ে পত্র-পত্রিকায় বেশ লেখালেখিও হয়।

আবুল কালাম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, "ঘড়ির কাঁটা এগিয়ে আনায় ২০০ মেগাওয়াট বিদ্যুত সাশ্রয় হয়েছিলো। এখন তা বাতিল করা হলেও প্রধানমন্ত্রী বিদ্যুত সাশ্রয়ের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

"তিনি বলেছেন, বর্তমান বিদ্যুত সঙ্কটের জন্য বিএনপি-জামায়াত জোট সরকার দায়ী। কেননা ক্ষমতায় থেকে তারা এক মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে পারেনি। যার জন্য বর্তমান সরকারকে সমস্যায় পড়তে হচ্ছে।"

মন্ত্রিসভার বৈঠকে রোম সংবিধি অনুস্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে বলে প্রেসসচিব জানান।

তিনি বলেন, "দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধিতে স্বাক্ষর করে। এখন রোম সংবিধিতে অনুস্বাক্ষর করা হবে। এতে মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যাসহ নৃশংস ঘটনার বিচারে আন্তর্জাতিক মান অনুসরণ করতে সরকার যে বদ্ধপরিকর- তা প্রমাণিত হবে।"

প্রেসসচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ পর্যটন বোর্ড আইন-২০১০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সামাজিক বনায়ন বিধিমালা-২০০৪ এর সংশোধনীর বিষয়ে মন্ত্রিসভাকে জানানো হয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×