বাংলাদেশের বাউল শিল্পীদের অন্যতম পথ প্রদর্শক আব্দুর রহমান বয়াতী। এই পোস্ট টি আরো একবার আমি দিয়েছিলাম, কিন্তু অন্যান্য পোস্টের যাতা কলে হারিয়ে গিয়েছিল। তাই আবার দিলাম জানি এবারো হারিয়ে যাবে, তবু কোনো সহ্দয়বানের দৃষ্টিগোচর হলে এই টুকুই হবে আমার সার্থকতা।

ছয়টি জাতীয় পুরস্কারের এই অধিকারী আজ আপনাদের সকলের কাছে সাহায্য প্রার্থনা করছেন। হাসপাতালের বেডে তার স্বর্ণালী দিন গুলোর কথা মনে করে প্রহর গুনছেন কথন এই সুন্দর ধরনী থেকে বিদায় নিতে হবে। না আমরা তাকে আজম খানের মতন এত সহজে বিদায় নিতে দেবোনা। এই দেশের লক্ষ লক্ষ মানুষ আছেন যারা একাই এই রকম একজন আব্দুর রহমানের সকলের খরচ বহন করতে পারেন। আসুন যার যা সামর্থ আছে তাই নিয়ে এই দেশ বরেন্য গূনী শিল্পীর পাশে এসে দাড়াই।



উনি এই মুহুর্তে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এ আছেন, (১৯ ই জুন থেকে ভর্তি) ২০৯ নং কেবিন, ধানমন্ডি, ঢাকা।
তার সঙ্গে যোগাযোগরে ঠিকানা।
আলম, আজিম (ছেলে)
ফোন : ০১৭১২৮৪৮৭৭৬
সরাসরি তার ব্যাংক একাউন্টেউ টাকা পাঠাতে পারেন:::
আব্দুর রহমান বয়াতী সহায়তা হতবিল
সঞ্চয়ী হিসাব নং: ৩৩০১৬৬৬৬
অগ্রনী ব্যাংক, হাটখোলা শাখা, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


