somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কসকি মমিন?! দেশের একটা প্রাইভেট ভার্সিটি যাচ্ছে নাসার রোবট প্রতিযোগিতায়??

১৭ ই মে, ২০১১ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে প্রতিবছর নাসা অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশন নামের প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর বিশ্বের ৪৩ টি বিশ্ববিদ্যালয় এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে এই প্রথম একমাত্র দল হিসেবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দলটিই অংশ নেবে।

চাঁদে মাটি সংগ্রহ করতে পারবে এমন রোবট বানিয়ে নাসার প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বানিয়েছেন এই রোবট। তাদের বিশ্বাস চাঁদে পাঠালে এটি অসমান চন্দ্রপৃষ্ঠ থেকে ধুলোমাটি (লুনার ডাস্ট) সংগ্রহ করতে সক্ষম হবে।

আগামী ২৩-২৮ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে নাসা (ন্যাশনাল অ্যারোনোটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্থান পাচ্ছে এই রোবট।

লুনার ডাস্ট সংগ্রহ করার এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ১০ হাজার মার্কিন ডলার। টানা ১৫ মিনিটে যে রোবট সবচেয়ে বেশি ডাস্ট সংগ্রহ করবে সেটিই হবে প্রথম।

ব্রাক বিশ্ববিদ্যালয়ের ৮ সদস্যের রোবোটিক দল এরই মধ্যে নাসার প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতিটা সেরে ফেলেছে ।

দলে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড.খলিলুর রহমান ও শিক্ষার্থী শিবলী ইমতিয়াজ হাসান, জুনায়েদ হোসেন, মাহমুদুল হাসান অয়ন, কাজী মো. রাজিন, ইমরান বিন জাফর, ইফতেখার করিম, নির্ঝর রউফ। এরা সবাই ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

টিমের অংশগ্রহণকারী ছাত্রদের টিম লিডার শিবলী ইমতিয়াজ হাসান বলেন, আমরা ২১ তারিখে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বো। আমরা কয়েক বছর এ প্রজেক্টে কঠোর পরিশ্রম করেছি। আশা করছি, একটি ভালো ফল দেশের জন্য বয়ে আনতে পারবো।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সার্বিক ব্যয়ভার বহন করবে ব্রাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।









সোর্স: Click This Link

ফ্যানপেজ: https://www.facebook.com/ChondroBot
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১১ রাত ১১:০৭
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×