জাতীয় পতাকা ব্যবহার বিধিমালা পড়লাম। (Click This Link) বিদেশি পতাকা ব্যবহারের নির্দেশনাও বর্ণিত আছে। কিন্তু গালে/গায়ে জাতীয় পতাকা কিংবা বিদেশি পতাকা আঁকার কোন বিধান পেলাম না। জাতীয় পতাকা ব্যবহার বিধিমালা পড়ে যা বুঝলাম, বাংলাদেশের কোন নাগরিক কখনোই বিদেশি পতাকা কোন ভাবেই প্রদর্শন, উত্তোলন, ধারণ করতে পারবেন না। সেই অনুযায়ী গায়ে আঁকতে পারারও কথা না।
এমনতাবস্থায় বাংলাদেশি যেসব নাগরিক যে কোন কারণেই হোক গায়ে বিদেশি পতাকা আঁকেন কিংবা হাতে নিয়ে উড়ান তারা নিশ্চিত ভাবেই বে-আইনি কাজ করছেন। তাদেরকে বিচারের আওতায় আনা হোক। নিজ দেশের পতাকা ব্যবহারের ক্ষেত্রে বিদেশী কূটনীতিকদের পর্যন্ত অনেক শর্ত মানতে হয়। সেখানে আমার দেশের কোন নাগরিক যদি বিদেশি পতাকা নিজের গালে আঁকে কিংবা হাতে নিয়ে উড়ায় তবে সেটা কতটা জঘন্য কাজ তা সহজেই বুঝা যায়। আর সে ক্ষেত্রে যদি হয় পাকিস্তানী পতাকা তবে তো সেটা খুবই অশ্লীল দেখায় এবং তা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞাস্বরুপ। যারা এমনটি করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।
যেহেতু ব্লগে কিংবা ফেসবুকে মানুষের হৃদয় নিঙড়ানো অনুভুতি পড়েও অনেক সময় আইনি ব্যবস্থা নেওয়া হয় কিংবা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অনেক দায়িত্বশীল ব্যাক্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সেহেতু তারা এ দেশি কোন নাগরিকের পাকিস্তানি পতাকা গালে অংকন এবং হাতে উড়ানোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। তা না করলে তাদের তথাকথিত দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হবে।
যেখানে যেকোন অবস্থায়ই বিদেশি পতাকা ব্যবহারে বাধ্যবাধকতা নির্দিষ্ট করে দেওয়া আছে, সেখানে খেলার নামে পাকিস্থানী পতাকা গালে মুখে আঁকা এবং উড়ানো অপরাধ।


এরা কারা? বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানি পতাকা গালে এঁকে গ্যালারীতে বসে খেলা দেখে কি ভাবে? এদেরকে দেখার কেউ কি নেই? ফেসবুকে স্ট্যাটাস দিলে, ব্লগে পোস্ট দিলে যেখানে মামলা হয়ে যায়, সেখানে এরা প্রকাশ্যে পাকিস্তানি পতাকা গালে একে, হাত নিয়ে উড়িয়ে খেলা দেখছে কিভাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


