somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার পরিকল্পিত ছাত্র গণধোলাই! নিজ দায়িত্বে ছাত্র পরিচয় দিন!!!

২৫ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আবার মিরপুরে ঘটেছে ঢাকা সিটি কলেজের ছাত্রদের গণধোলাইয়ের ঘটনা! অবাক হওয়ার কিছুই নেই,যেখানে আইনের শাসন নেই সেখানে আবার মানুষের মানবাধিকার!
ঘটনার সুত্রপাত বিহঙ্গ পরিবহনে(মিরপুর রুপনগর-আজিমপুর) রটের বাস। সিটি কলেজ স্টপেজ থেকে প্রতিদিনের মত ওরা ৩/৪ জন বন্ধু একসাথে বিহঙ্গ পরিবহনে ওঠে মিরপুর আসার জন্য। কন্টাক্টর ভাড়া নিতে আসায় তারা স্টুডেন্ট দাবি করে হাফ ভাড়া দেয় তবে কন্টাক্টর তা মানতে রাজি হয়নি এবং ভাড়াও নেয়নি রেগে চলে যায়! গাড়ি যখন টেকনিক্যাল পার হয়ে খালি হয়ে আসল তখন ওরা মোবাইলে কল করে নিয়ে আসে ভাড়াটে সন্ত্রাসী। ওরা এসেই ছা্ত্রদের উপর চড়াও হয়, ঘটনা বুঝে ওঠার আগেই ওরা রক্তাক্ত! বাস থেকে চলন্ত অবস্থায় লাফিয়ে পড়ে আশ্রয় নেয় পাশ্ববর্তী কোয়াটারে তাতেও কাজ হয়নি হিংস্র পশুগুলো ওদের মেরে মুমুর্ষ অবস্থায় ফেলে ওদের আইডি কার্ডগুলো নিয়ে যায় এবং ফিরে গিয়ে সিটি কলেজের অধ্যক্ষের নিকট উল্টো বিচার দেয় যে ছাত্ররা নাকি তাদের গাড়ি ভাংচুর করেছে!!!

ওরা নাকি এমনভাবেই গাড়ি ভাঙচুর করছে যে গাড়ি ভাঙতে ভাঙতে অতিরিক্ত পরিশ্রমের ফলে হাসপাতালে ভর্তি হতে হয়েছে!!!

এ ও কি মানা যায়? দুদিন আগে ছাত্রদের পিটিয়ে মেরে দেয়া হলো ডাকাতের অপবাদ আর আজ গাড়ি ভাংচুর! আপনারা যদি এই এইচএসসি পড়ুয়া ছাত্রদের সরাসরি দেখেন তবে বিশ্বাস ই হবেনা যে তারা কোন গাড়ি ভাংতে পারে আর বিশ্বাস হবে ই বা কি করে ওরা যে এখন হাসপাতালে প্রহর গুনছে বাড়ি ফেরার, সন্ত্রাসির উপাধি নিয়ে!!!

এখন ওদের পাশে কে দাড়াবে ওরাতো ঢাকা ইউনিভার্সিটি/ঢাকা কলেজ/তেজগাও সরকারি কলেজের ছাত্র নয়।ওদের পাশে কে দাড়াবে???

মিডিয়ার বোধহয় এখন সোনিয়া গান্ধি বিষয়ক রিপোর্টগুলো এখন হিটলিস্টে সেখানে কি ঠাই পাবে এই ছোট্ট দুস্টমির খবরটি????

আপনাদের বিবেক কি বলে? কি করতে ইচ্ছে হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে??? ওদের পাশে দারাবে কে???
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১১ রাত ১২:০৫
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×