এত্ত এত্ত ঝুকি- ঝামেলা-যন্ত্রনা মাথায় নিয়েও কেন ঢাকায় থাকি----
১- ভুমিকম্প হলে বাচার আশা একদম নেই-ই যেখানে! লাশ টাও পাবার আশা নাই। কংক্রিটেই সমাধি
২- সকাল বিকাল বাড়িয়ালা-র যন্ত্রনা। আজ ভাড়া বাড়াবে, কাল এই খুত ধরবে,রাত১০-৩০ এর মধ্যে বাসায় আসতে হবে, তারপর বড় বড় ৫টা তালা লাগাবে। এই জ্যামের শহরে সবদিন ১০-৩০-এর মাঝে পৌছানো এত সোজা?
৩- যাতায়াত ব্যাবস্থা-র চরম বাজে অবস্থা। সকালে কাজে যাবার সময় বাসে চড়তে গিয়ে, লাইনে বা বাসে দাড়িয়ে থাকতে থাকতে ভালভাবে কাজের ইচ্ছাটাই মরে যায়।
৪- গরমে ইচ্হা হল গোসল করি!! কিন্ত পানি কই? ভাত খাবার সময় প্লেট ধোবারও পানি থাকে না!!
৫- বর্ষায় রাস্তার জমে থাকা পানি পেরুনোর সময় মনে হয় এর চেয়ে সাত সমুদ্র পার হওয়া মনে হয় সোজা! কালো গা ঘিন ঘিন করা দূর্গন্ধ পানি!
৬- রাস্তা দিয়ে হাটবো, সেখানেও ঝামেলা। আজ এ বাড়ি বানায় কাল ও- সব উপকরন-ইট সুরকী- বালু ফেল রাসতায়। হাটাও দায়। রাতে ঘুমের সময় ইট ভাংগার মেসিনের বিকট শব্দ! ঘুমানোও দায়...
৭- ছোট ভাই বোন পড়বে, ভাল স্কুল-কলেজ প্রয়োজনের চে অনেক কম!! আর আছে যগুলা এত দূরে দূরে যে তার পাশেই বাসা ভাড়া করতে হয়। স্কুলে আবার প্রাইভেট স্যারদের বেতন ৮০০-১২০০ টাকা!!!
৮- অবকাশ কাটানোর জন্য পার্ক থাকলেও সেখানে কি বসার পরিবেশ আছে? আর সেই তো আবার যাতায়াতের ঝামেলা আছেই, এমনকি ছুটির দিনেও
আরো শত শত ঝামেলা নিয়েই শহরটাতে আছি একটা জিবনকে চালাতে কিন্তু জীবন থেকে যে রুপ রস গন্ধ আনন্দ হািরয়ে ফেলছি তার কি খোজ আমরা রাখি?
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


