ডিম
-- বললেই কিন্তু, অনেক কিছু বোঝায়!
ব্যচেলরদের সাথী, অসুস্থ দের প্যাথী
বাচ্চাদের প্রিয়, আরও প্রোটিনের যোগানদার।
আজ ডিম কিনতে গেলাম, দোকানী বলল ৮৪ টাকা ডজন!!
কারন হিসেবে যা শুনতে হল--
ইদানিং মেলামিন বিতর্কের কারনে দুধ বিক্রি খুবই কমে গেছে!
সবাই এখন ছুটছে ডিমের পেছনে, পুস্টি মেটাতে।
আর তাতেই আন্ডা বাবাজির এই উর্ধমুখী দাম:
কিন্তু ইদানিং যে শুনতে পাওয়া যাচ্ছে, মুরগীর খাবারে মেলামিন থাকায়
ডিমেও তার প্রভাব আছে!
এমনটি হলে আপামর সাধারন জনতা খবে কি???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



