বাচাঁর কোনো সুযোগ আছে?
অসুস্থ হয়ে হসপিটাল যাব-- না ভিআইপি যাবেন রাস্তা দিয়ে, রাস্তার দু ধারে থাকতে হবে ছা পোষা দের ভীড়। কোনো সাধারন মানুষের পরিবহন যেতে পারবে না।
এতএব এম্বুলেন্স এ বসে বসে আজরাইলের সিনেমা দেখতে হবে। বাইরে তাকানো যাবে না। কারন বাইরের হাজার হাজার অসহায় মানুষএর হতাশা আর রাগ ক্ষোভের চেহারা দেখার চেয়ে আজরাইলের জান কবজ করার দৃশ্য অনেক ভাল মনে হবে।
আবার দূর পাল্লার বাসে চড়বেন। চড়ে বং সৌন্দর্য দেখতে যাবেন। তাও হবে না।
কারন আবার ঐ একটাই, ভি আই পি ভাষন দিতে বংগ দেশের আরেক মাথায় যাবেন। এতএব বসে বসে দেখতে থাক বংগদেশের মাটির ধূলা আর ধোয়ার স্বাদ - গন্ধ - গরম কেমন!!
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
আমার রাগের কারন, আজ যারা চিটাগাং থেকে ঢাকা এসেছেন তারা আর যারা গতকাল রাস্তায় বের হয়েছিলেন,ভাল বুঝবেন।
৫ ঘন্টা এক জায়গায় বসে রোদের তেজ, আর ধুলার যন্ত্রনা সহ্য করা আর ভাল লাগে না।
ভিআইপি লাউন্জ এর মত শুধুমাত্র ভিআইপিদের জন্য রাস্তা বানানো হোক।
আর আমাদের মত সাধারন দের জন্য আরেক রাস্তা।
ভি আই পি রাস্তায় যেন আমাদের মত সাধারন মানুষ দের উঠতে দেয়া না হয়।
আর ভি আই পি রা সাধারন না হওয়া পর্যন্ত সাধারনদের রাস্তায় না আনা হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


