আমাদের বাসার নিচে একটা কুকুর অনেকদিন ধরেই থাকে, পোষা না, এমনি থাকে, অপরিচিত দেখলে ঘেউ ঘেউ করে। সেই অতিথি কুকুর বেশ কতগুলা কিউট কিউট দেখতে ছানাপোনা দিয়েছে।
আজ যখন ছবি তুলতে গেলাম, বাচ্চাগুলো প্রথমে একটু ভাবদেখালেও পরে মনে হয় ভয় পেয়ে একটু দূরে সরে বসল।
কিন্তু ৪ বাচ্চার একটা আবার নায়ক নায়ক ভাব করে আমার কাছে দৌড়ে আসল, ঘটনা কি বোঝার জন্য
---------------------------------------------------------------------------
এদিকে বাসায় এসে দেখি আম্মু একটা মুরগীছানা নিয়ে এসেছে, বাসায়!!!
পিচ্চিটাকে পেয়ে বাসার সবাই খুব খুসি! কিন্তু উনার সামনে কেউ না থাকলে চিল্লিয়ে বাসা মাথায় করে ফেলে
এখন একটা কাপড় গায়ে দিয়ে ঘুমাচ্ছে... খুব সুইট লাগে।
কিন্তু যে রকম মানুষ ভক্ত আর পায়ে র নিচে দৌড়াদুরি করে তাতে এই স্মার্ট ছানাটা কতক্ষন বেচে থাকবে কে জানে
আপনারা একটু দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


