সপ্তাহ ২-৩ আগে টেলিটকে ইনকামিং বোনাস এর এড টা পেপারে দেখলাম।
এটা চালু করতে নিয়ম টা হল
reg লিখে ২০৮০ তে পাঠিয়ে দিতে হবে।
এতে এককালিন ৩০ টাকা +ভ্যাট = ৩৪.৫ টাকা আর এস এম এস ১.১৫ টাকা খরচ হবে।
কিছুদিন আগে বাসার টেলিটক ফোনটায় এটা চালু করলাম। রাতে মেসেজ পাঠানোর পরদিন সকালে কনফার্মেশন আসলো। ভেবেছিলাম এটা হবে বাংলালিংকের মতই ইনকামিং এ আউটগোয়িং ফ্রি মিনিট। আরও ভেবেছিলাম বোনাসটা বোধহয় মাস শেষে দেবে।
কিন্তু একটা ফোনকল রিসিভ করে কথা বলা শেষ করতেই দেখি একটি মেসেজ তাতে লেখা ৮.৫ মিনিট ইনকামিং কথা বলার কারনে আমাকে ১.৫২ টাকা আউটগোয়িং বোনাস দেয়া হয়েছে!!!
এভাবে অন্য অপারেটর থেকে ফোন রিসিভ করে নগদেই পাওয়া যাচ্ছে বোনাস!
ভালই, বাংলালিংকের মত, সারা মাস তীর্থের কাকের মত অপেক্ষা করে সামান্য কটা মিনিটের বোনাস এরা দিচ্ছে না।
ইনকামিং কলের মোট সময়ের উপর ২০% বোনাস দেয়ার কথা পেপারে লেখা ছিল। এখন টাকাটা কি হিসাবে দেয়, সেটা আমি জানি না। ওদের কল সেন্টার নম্বর ১২৩৪।
টেলিটকের এ প্যাকেজটা শুধু মাত্র স্বাধীন প্যাকেজে প্রযোজ্য।
টেলিটক কে ধন্যবাদ এমন একটি গ্রাহক সুবিধাযুক্ত অফার দেবার জন্য। অফারটা যেন আবার সীমিত সময় পরেই তুলে না নেয় সেটার জন্য টেলিটক এর প্রতি অনুরোধ থাকল।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


