এবারের বানিজ্য মেলায় আজকেই প্রথম গেলাম।
ব্লগে একজনার লেখা ''সিটিসেল কিনুন গন্ডার হউন''-- লেখাটা পড়েও সিটিসেল স্টলে ঢু মারলাম।
ওখানে এলকাটেল মিউজিক সেট সহ পোস্ট পেইড কানেকশন, সাথে জুম কানেকশন ৩০০০ টাকায় দিচ্ছে।
আর জুম ব্যাবহারের খরচ পরবে ২জিবি ৪৫০টাকা/ মাস, ৫জিবি ৭০০ টাকা/ মাস।
আমার কাছে প্যাকেজটা মোটামুটি ভাল মনে হয়েছে,
কিন্তু প্রশ্ন হল, স্পিড কেমন পাওয়া যাবে, এই সেট টায়(এলকাটেল মিউজিক সেট ওটি ৮০৫সি ) পারফরম্যানস কেমন ইত্যাদি...
সেলস গার্ল রা , একটা জিনিস বলল , পোসট পেইড কানেকশনে নাকি কোন লাইন রেন্ট নাই!!! কিন্তু ওয়েব সাইটে দেখলাম ৫০টাকা লাইন রেন্ট!!
কোনটা ঠিক?
আরেকটা জরুরী ইনফো--- ঐ প্যাকেজে কলরেট হবে
সিটিসেল টু সিটিসেল ২৫পয়সা
অন্যান্য ৬৫ পয়সা
কিনলে কি গন্ডার-ই হওয়া লাগবে?
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

