আমার প্রিয় পোস্ট

বাংলাদেশের ক্রিকেটারদের ফর্ম ও বিয়েভাগ্য X(

২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৩

শেয়ারঃ
0 1 0

মেয়ের মন আর তার অভিভাবক কে রাজি করানো- এই হ্যাংগাম নিয়ে অতীতকাল থেকেই আমরা অমর অমর সাহিত্যের ইতিহাস দেখে এসেছি। ব্যাপারটা পুরোনো হয়নি এখনো। গর্বে নিজের বুকটা যখন আকাশ ছোয় তখনই মনে হয় বুকে সংগী পাবার হাহাকার তৈরি হয়...;)

বিয়ের পর বউভাগ্যে বলীয়ান হয়ে সাফল্যের মুখ দেখার পরামর্শ ও তার বাস্তবতা ইতিহাসে খুজলে অনেক-ই পাওয়া যাবে-- তার উল্টোটা যে নেই সেটাও কিন্তু অস্বীকার করা যাবে না। ব্যাপারটা এখন একটু বাংলাদেশের ক্রিকেট খেলোয়ারদের দিকে তাকাই। বিয়েভাগ্য মনে হয় না তাদের খুব একটা 'টাইমিং' করেছে।

মেহরাব হোসেন অপি-র কথা মনে আছে? আমার কিন্তু শুধু মনে আছে ওর জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে প্রথম ওডিআই শতক। ওপেনার হিসেবে সে সময় ভাল ফরমেই ছিল এমন সময়-ই পেপারে একদিন দেখলাম উনি বিয়ে করেছেন তার কিছুদিন পর দল থেকেই হাওয়া। মানে হল ফর্মের তুংগে থেকেই বিয়ে টা করেছন - তারপর মাঠের খেলায় ব্যাটে বলে টাইমিং হয়নি... ফলাফল দল থেকে বাদ।

এবার আসি শাহরিয়ার নাফিস এর কথায়- বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার- এক ক্রিকেটবর্ষপুন্জীতে সর্বাধিক ব্যাক্তিগত রানের ইতিহাস- অস্ট্রেলিয়ার সাথে টেস্টে শতক, ফর্ম এর এমন রমরমা অবস্থায় বিয়ে করেন। তখনও পারফরম্যনস ভালই ছিল, তার কিছু দিন পর আসে বিস্বকাপ২০০৭। ব্যাডপ্যাচ কাকে বলে হাড়ে হাড়ে টের পেলেন। এমন-ই দশা দলে জায়গায় পাওয়া নিয়ে শংকা। বাদ-ও পড়লেন। সেই যে শুরু তার শেষ হল আইসিএল এ যোগ দিয়ে। অবশ্য আইসিএল এর দূর্বল বোলিং দলগুলোর বিরুদ্ধে ভালই খেলেছেন। উনারও বিয়ে ভাগ্য প্রসন্ন হয়নি/:)

মাশরাফি-র কথায় আসা যাক। মাশরাফী আর শাহরিয়ার নাফিস একই বছরেই দুজনেই নিজ নিজ ক্রিকেট ডিপার্টমেনটে সেরা ছিলেন বছর শেষে। একজন সর্বাধিক উইকেট আরেকজনার তো আগেই বললাম। মাশরাফি বিয়ে করেছেন তার পরের বছরেই । তারপর থেকে পারফরম্যানস নিয়ে কেমন যেন অধারাবাহিক আর নড়বড়ে। এ নিয়ে তর্ক থাকতে পারে , কিন্তু বেশ কটি পেপারেই এসেছে তার পারিবারিক ভাবে মন খারাপ এর বিষয়ে। এবার ওয়েস্ট ইন্ডিজ যাবার সময় তার স্ত্রী সুমী নাকি কেদেই ফেলেছেন- যা নাকি মাশরাফী কে বিচলিত করেছিল। এর আগেও কোন এক সফরে, খারাপ পারফরম্যান্সের কারন পরিবার কিনা জানতে চাওয়ায় বাংলাদেশ দলের ম্যানেজারকে বলতে হয়েছে-- না না ও পারিবারিকভাবে কোন সমস্যায় নেই...

আমার আর কোন উদাহরন মনে আসছে না। অবশ্য আর কোন বড় উদাহরন মনে হয় নেইও।

ভালো ফরমে থাকার সময় বিয়ে করার আরেকটা কারন হতে পারে - ঐ সময় বেশ ভাল অংকের পুরস্কার ও অর্থপ্রাপ্তি ঘটে যা বিয়ের আনুস্ঠানিকতায় লাগে:P

বাংলাদেশ দলে এখন ক'জন বেশ ভাল ফর্মেই আছে বলা যায়। তারা যেন এই হ্যাপায় না পরেন তার জন্য শুভকামনা থাকল।

______________________________________________
২৭ জুলাই ২০০৯।

 

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২০
সাইফ হাসনাত বলেছেন: এলোমেলো একটা গোছানো ভাবনা!
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: এলোমেলো আর গোছানো দুটো কেমন যেন বিপরীত মুখী শব্দ না??

২. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:২১
ইউনুস খান বলেছেন: তাইলে কি বিয়া করুম না :(
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: কেন? আপনে কি ক্রিকেট দলে আছেন নাকি ;)

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: এতো হাসেন ক্য

৪. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:০৬
ইমির বলেছেন: নাফিস ইকবালের কথা বাদ দিলেন কেন?জিম্বাবুয়ের লগে হান্ড্রেড মারার পরে বিয়া যে কইরল হের পরে তারে তো মুই আর দেহিনা...
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ও হো, বলতে মনে নেই... মনে করে দেবার জন্য ধন্যবাদ :)

৫. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৯
এসব কি হচ্ছে ! বলেছেন: পোস্ট আর কমেন্ট গুলা ব্যাপকস..... ভাগ্য ভালো কোন খেলাতেই জাতীয় দলে নাইককা
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: হে হে... কেন জাতীয় দলে থাকলে বিয়া করতেন না?

৬. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৮
ঘুমরাজ বলেছেন: তুমিও বিয়া কইরা ফেলো :P
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: ভাল কথা কইছেন। বিয়া কইরা যদি সেইরকম শ্বশুর পাই তাইলেই কেল্লা ফতে ;)

৭. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
শিবলী বলেছেন: মন্তব্য করতে দেরি হবার জন্য দুঃখিত। রাত ১২-৩০থেকে একটেলের নেটওয়ার্ক সেই সাথে নেট কানেকশন বৃষ্টি-র পানিতে মনে ধুয়ে মুছে গিয়েছিল... আর ২ টা থেকে পাওয়ার ছিল না :(
২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ইয়াহু ---- ওয়েস্ট ইন্ডিজরে সিরিজ হারানো গেছে :) :)

যেই খেলাটা হল ২য় ওয়ানডে তে... ভাল টেম্পারমেনট না থাকলে এই ম্যাচ জেতা সম্ভব না।

অভিনন্দন।

৮. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪০
সাঈফ শেরিফ বলেছেন: আফ্রিদীর কেইস কিন্তু উল্টা।বিয়ের পর মাইয়াগোর অভিশাপে হের বর হইতাছে। :P
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: আমি একবার পাকিস্তানি ক্রিকেটারদের উদাহরন দিতে চেয়েছিলাম, ওদের আবর বিয়ের পর সাকসেস রেট বেশি ;)। পরে আবার ব্লগের পাকিস্থানী ক্রিকেট বিদ্বেষীদের কথা ভেবে দিই নি।
আফ্রিদি কাকে যেন একবার বাংলাদেশ দলের কাকে যেন বিয়ে করার পরামর্শ দিয়েছিল,পেপারে পড়েছিলাম।

৯. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৪
সাইলেন্সার বলেছেন:

বিশ্বাস করার জন্য যথেষ্ট যুক্তি আছে।
২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: কুফা টা কেন লাগে তার অনুসন্ধান করার জন্য সরকারী পর্যায়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে তাদের সর্বময় টাকশালের টাকা দিয়ে গবেষনায় পাঠানো যাইতে পারে :|

২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: :D :D

১১. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ২:৫৭
নিশিব্লগারু বলেছেন: বিয়া কইরা নির্ঘাত ভুড়ি বাইড়া যায় ;) তাই আর পারে না।

শাহরিয়ার নাফিস একটা প্রমান। বিয়ার পর ভুড়ি দেখা যায়।
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: হে হেহ হে।

২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: কোনটা ভাল? বিয়া করা?

২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: দূর্ভাগ্যজনক ভাবে রেকর্ড তো তাই বলে...
এটাও মনে হয় সেলিব্রেট সিনড্রোম এর মধ্যে পারে :(

১৪. ২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৭
আকাশনীল বলেছেন: ওরে সাকিব এখন ই বিবাহ করিস না ।
আশরাফুল করতে পারে, ওর বিবাহ না করেও কোন পরিবর্তন নাই:)
২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ঠিক- সাকিব কে উদ্দেশ্য করেই মুলত লেখাটা লিখেছি।
আশরাফুলের মত '' ট্যালেন্টেড'' প্লেয়ার বিশ্বেই নাই। তাই ও বিয়ে করলে খুব একটা সমস্যা হবে না।:P

১৫. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৮
বেদনাময়ী বলেছেন: আপনি তারাতারি বিয়ে করেন। আপনার ভাগ্য আফ্রিদির মত হইতে পারে..............................
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: :|:|:|:|:|:|

১৬. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:১২
সুফিয়ান ডট কম বলেছেন: শাহরিয়ার নাফিস শুধু বিয়েই করে নাই.... অলরেডী নাকি বাবা হয়ে গেছে।

আমার 'থে দুই বছরের জুনিয়র :P ..আইসিএল এ ফাটায় আর ডিপার্টমেন্টের খেলায় ডাক মারে
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: বাবা তো হইছেই- বউ - বাচ্চা রে আইসিএল এর সময় টিভি তে দেখাইছেও :)

১৭. ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৭
আজম বলেছেন: হুম...ব্যাপক পোস্ট।:) :) :)
উৎপল শুভ্ররে নিয়ে আসেন...
বাংলাদেশ ক্রিকেটের এই অজানা কাহিনী সম্পর্কে আরো ভালো ভাবে আলোক পাত করা দরকার...:)


শিবলী সাহেব,আপনি কবে করবেন বিয়ে?
আপনার বিয়ে খেতে মন্চায়...:)
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: উটু আসিলে আশু-র জইন্য তাহার উপযুক্ত 'পার্টনার খুজা শুরু করবে- খুজিয়া না পাইয়া বলিবে, আশু -ই একমাত্র বংগদেশের খেলয়াড় যার কোনো পার্টনার লাগে না;)
মাঠের পার্টনার দিয়া আমরা কি করুম? পাখি ভাইরে আনার দরকার।

---
বিয়া কেমনে খায়, কুন দিক দিয়া খায় সেইটা আমিও জানিতে ইচ্ছুক। তয় তুমার বিয়ার। আমার বিয়া দিবার লাগি আমার মায় এখনও উতলা হয় নাই।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: :-&

 

মোট সময় লেগেছে ০.৯৮১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হেথা যে গান গাইতে আসা আমার
হয়নি সে গান গাওয়া,
আজও কেবলই সুর সাধা
আমার কেবল গাইতে চাওয়া...
dighol.blogspot.com
sishibly@yahoo.com
সবাইকে শুভেচ্ছা। :)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ