আমার উপর বাসার লুকজনের ব্যাপক অভিযোগ। অকর্মার ঢেকি তো ছিলাম-ই সাথে যোগ হইছে এই সামু বলগ। আমি নাকি সারাদিন সারারাত বলগে বইসা থাকি আর নাকি মাস শেষে আমার জন্যই কারন্ট বিল বেশি আসে...
কথাটা অবশ্য বহুলাংশেই সইত্য। তয় সইত্য কথা গায়ে লাগে বেশি। এই রোজার মাসেও সামুতে বইসা বইসা ঝিমাইতাম, সেহেরী-র সময় আম্মুর যেই উঠার টাইম হইত, আমি ধপ কইরা পিসি অফ কৈরা ঘুমের ভান ধইরা থাকতাম। আম্মারা কেমনে কেমনে যানি সব টের পাইয়া যায়। ফলাফল বকা বাদ্যি- আমি নাকি শরীর-চোখ সব খারাপ কৈরা ফালাইতেছি। এইটাও অবশ্য সত্য, চোখে কম দেখি কিলাস সেভেন থেইকা। আগে দুরের জিনিষ ভাল দেখতাম না, এখন কাছের জিনিষও ভাল দেখি না।
আগে পিসিতে নেট ছিল না, কত ভাল ছিলাম, প্রোগ্রামিং নৈলে গ্রাফিক্স সফটু নিয়া খেলাধুলা করতাম। ক্রিয়েটিভ ছিলাম ভালই।
তয় বিপদে পরছি আজ থেইকা ঠিক ২ বছর আগে। সেমিস্টার বন্ধের ছুটি, চাচতো ভাই কৈল তার জিপি বিসনেস চলুশন আর মবিডাটা মডেম নিয়া ইউজ করতে। (তার বাসায় ৮০কেবিপিএস এর লাইন, মডেম নিছিল ঈদ করতে বাড়ি গেছিল- সেই কারনে)। লইলাম। আগে সাইবার ক্যাফেতে গুটুর গুটুর করতাম, টুকটাক দরকারি পড়াশুনার সাইটে। এইবার বাসায় লাইন পাইয়া আমি আর করার কিছু খুইজা পাই না....
হঠাৎ কি মনে হৈল , এফএম রেডিও চ্যানেলের ওয়েবসাইট ঘুরতে গুগলাইলাম। বিপদের শুরু ঐখানেই। রেডিও ফুর্তির - রেডিও শুনুন এ যেই মাউস দিয়া কামড় দিলাম ওমনি- এই সামু http://www.somewhereinblog.net আইসা হাজির
২দিন এই বলগারের বলগ- ঐ বলগ ঘুরতে ঘুরতে রেজিস্টরেশন কৈরা ফালাইলাম। একটা পোস্ট দিলাম-- ঈদবাজার নিয়া কবিতা http://www.somewhereinblog.net/blog/epitaxyblog/28734692। তখন রেটিং ০-৫ পর্যন্ত করা যাইত, প্রথম ৫ পাইলাম জেসন ভাইয়ের থেইকা। ২দিন পর দেখি ইমেইল--- আমি পরথম পাতায় এক্সেস পাইছি
এই হোইল গিয়া কাহিনী। বলগে ২বছর মানে তো বুউড়া হইয়া গেলাম। তয় পোস্টের সংখা আর হিটের কাউন্টার দেইখা এই বুইড়া বয়সে আফসুস লাগে। তাই মনে লয় বিয়া কইরা ফেলাই। খালি প্রডাকশন করমু আর বলগার বানামু- তাইলে আমার আর হিটের চিন্তা থাকব না
সবাইরে ধইন্যা। তাড়াহুরা কৈরা আমার লেখা এই পোস্ট পড়নের লাইগা। এইটা আমার ৯১ নম্বর পুস্ট, ড্রাফটে আছে ৯ টা। সেই হিসাবে এইটা রে কি শততম পুস্ট কওয়া যায়???
ঠিক এইরকম সময়েই আমি প্রথম সামু-র সন্ধান পাই।
সবাইকে শুভকামনা।
_______________
শিবলী
২৭-০৯-০৯
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



