আমার প্রিয় পোস্ট
- বাংলা ব্যান্ড সংগীতের এ্যালবাম কাভার
(স্মৃতি সংরক্ষণমূলক পোষ্ট) - এস.কে.ফয়সাল আলম
- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সংসদে বক্তব্য এবং আমাদের রাজনীতি...... - অবলা পুরুষ
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সকল পোস্ট একত্র করার চেষ্টা - আসিফ মুভি পাগলা
- মেডিকেল জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিছু অবিশ্বাস্য কীর্তি!!! - অনিমেষ হৃদয়
- আমরা সস্তায় ফ্ল্যাট কিনবো ভাবছিলাম - আনোয়ার সাদাত শিমুল
- সবচেয়ে সহজ সিস্টেমে সারাজীবনের জন্য উইন্ডোজ ৭ এক্টিভেট করুন!!! - মুভি পাগল
- দাদাগিরি প্রোগ্রামের গুগলি কালেকশন (সবার জন্য ঈদ উপহার) (সমাধান দেওয়া হয়েছে) - তাজুল ইসলাম মুন্না
- একজন স্বাপ্নিক সঞ্জীব -- অন্তরঙ্গ আলোকে দেখা - তাজা কলম
- সত্যজিত রায়ের অসাধারন কিছু সিনেমা মিডিয়াফায়ার ডাউনলোড লিংক সহ - ক্যারাটে কিড
- সান্দ্রো বতিচেল্লি: আদি রেঁনেসা যুগের অসাধারণ এক ইতালিয় চিত্রকর - ইমন জুবায়ের
- আমার প্রিয় কিছু ভিন্নস্বাদের ম্যুভি (লিঙ্ক সহ) - ১ - নুভান
- সর্বকালের সেরা ১০০ হলিউড সিনেমা - শওকত হোসেন মাসুম
- ওয়েস্টার্ন মুভিময় ব্লগ! - দ্যা ডক্টর
- সব সময়ের সেরা ১০০ মুভি - চিরনীল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
- নাফিস ইফতেখার
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে - ফিউশন ফাইভ
- নাটক ও সিনেমা সংক্রান্ত কিছু নির্বাচিত বইয়ের তালিকা (ডাউনলোড লিংকসহ) - লেখাজোকা শামীম
- আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল এর তৃতীয় আসর - জর্জিস
- আমার দেখা সেরা পলিটিকাল/কর্পোরেট ড্রামা - অপরিচিত_আবির
- অতি সহজে সামু ব্রাউজ করার পদ্ধতি : যারা আগে ব্যবহার করেন নি তাদের জন্য। - কোর আই সেভেন
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- বড় মানুষদের পুচকি কালের ছবি। - টিনটিন`
- ভাষার গান, ভাষার প্রাণ ও আমাদের চেতনা - রাজ মো, আশরাফুল হক বারামদী
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্প্রতি দেখা অসামান্য ১০টি ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- মুভি ব্লগ: হিচকক, অন্তহীন, কখনো আসেনি আর...... - শওকত হোসেন মাসুম
- ওল্ড ইজ গোল্ড পোষ্ট - ৫০০+ পুরানো হিন্দি সিনেমার গানের অ্যালবামসহ বিভিন্ন অ্যালবাম। (মিডিয়াফায়ার লিংক)
- নিঃসঙ্গ নির্ঝর
- নতুন বছরে যেসব মুভি নামাইলাম.... - জর্জিস
- মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে, দুইবার না… - অমি রহমান পিয়াল
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- [প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই? - হাসান
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -১ [ এমন কিছু ডেস্ক , বিশ্ব পরিবর্তনে যাদের বিশেষ অবদান রয়েছে ] - কুঁড়ের বাদশা
- আমার দেখা সেরা সাইকোলজিকাল থ্রিলার/ড্রামা - অপরিচিত_আবির
- ওয়েসিস অফ দি সিজ : বিশ্বের বৃহত্তম প্রমোদতরী (ছবিসহ বিস্তারিত) - পথে-প্রান্তরে
- দলছুট সঞ্জীব — স্মৃতি রোমন্থনে - তাজা কলম
- মুভি কালেকশন--সেরা হিচককঃ ১ম পর্ব (শেষ খন্ড) - বিডি আইডল
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- মুভি কালেকশন--সেরা হিচককঃ ১ম পর্ব - বিডি আইডল
- Star Kids - দেখুন চিন্তে পারেন কি না??? - সেতূ
- বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (পর্ব - ২) - মুভি পাগল
- বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (প্রথম পর্ব) - মুভি পাগল
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ফ্রি-তে অসংখ্য অনলাইন টিভি চ্যানেল--আসলেই কি সম্ভব? - বিডি আইডল
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- মজার কিন্তু দরকারি-১ - মুকুট
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- বাংলা ই-বুকের সন্ধানে - মহসিন০৮
- ইমেজ/ই-কার্ড ডিজাইন করুন ওয়েব অ্যাপ্লিকেশন দ্বারা । - দুখী মিয়া
- 2টা অসাধারন রেপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট - স্স্পরসের বাহিরে
- সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয় - ম্যাক্স পেইন
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- ২০০৯ সালের সেরা ৫০ টি ওয়েবসাইট - দারাশিকো
- Illusions কালেকশন। (সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে দেখেন। মাথা ঘুরলে তার জন্য আমি দায়ী নই।) (পোস্টে অনেকগুলো ছবি আছে। লোড হতে সময় লাগতে পারে।।।) - তাজুল ইসলাম মুন্না
- Water Colour Paintings - রানা
- সামুর লাইগ্গ্যা কতগুলা ইস্মাইলী - ব্রাইট
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আনন্দ উৎসব, সূর্য গ্রহণ - সৌম্য
- আসুন অংক শিখি সালমান খানের কাছ থেকে ! (নতুন একটি শিক্ষা পদ্ধতির বর্ণনা) - আনোয়ারুল আলম
- স্ক্রিনসেভার পাওয়া যাবে বিনামূল্যে - আমি জমিদার
- ধাঁধাঁর চেয়েও জটিল তুমি! - দ্রোহি
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- যা আপনারা দেখেননি ( দূর্বলচিত্ত রা দেখার চেষ্টা করবেন না ) - আনিক
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- অবাক হলাম!! সত্যি বিচিত্র জীবনযাপন!! - চাররঙা রঙিন-কষ্ট
- নেট থেকে ফ্রি ই-বুক নামান পেইন ফুল উপায়ে!(ই-বুকের বড়-সড় একটা ভান্ডার) - েভােরর স্বপ্ন
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ডিম? - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- Resume Support সহ Movie Download করুন (No Premium Account Needed)-পর্ব-৩ - সুফল_আমার_নাম
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) # রিপোস্ট - নাফিস ইফতেখার
- VOWEL বিহীন শব্দ - তুষারপাত
- কোন গোলাপ তোমার পছন্দ -০১?? - রাজামশাই
- যাদুঘরে ঘোরাঘুরি-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- বিউটিফুল কালারফুল বার্ডস - রানা
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- vodafone এর সাদা মানুষ গুলানের এ্যড নেট থেকে নামাইতারেন... - গিফার
- ছবি ব্লগ: দিল্লী সরগরম - মুহম্মদ জায়েদুল আলম
- Well, George, we knocked the bastard off - সৌম্য
- আঙ্গুলের ছাপ সনাক্তকরন (ফিনগার প্রিন্ট রিকগনিশন) - আজম
- Cute Photography - রানা
- কিছু ১৮+ কিছু ১৮- ফটু - হাসান মাহবুব
- পোশাক শিল্পে পেশা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে......................... - এস আই শান্ত
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- আপনি কত নম্বর ??? - জাফর বায়েজীদ
- ০,১,১,২,৩,৫,৮,১৩,২১,............... ফিবোনাচ্চি ক্রম - ঈশান৭২৮৫
- ই-রাজাকারদের লিস্ট..... সংগ্রহে রাখার মত। - ঋষি জইন
- অদ্ভুতুড়ে: ব্ল্যাক ম্যাজিক - সব্যসাচী প্রসূন
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- শাটারের একটি ক্লিক ....(১) - অপরিচিত_আবির
- আপনার বুদ্ধি মাপেন, দেখেন কয়টা পারেন?
- মেঘলা মানুষ
- শ্রষ্ঠাকে হাস্যস্পদ করবেন না, শ্রষ্ঠার আর কাজ নাই কাজের লতা পাতায়,মাছের আঁশে তার - না বলা কথা
- কিছু সফটওয়ার সংগ্রহশালার ওয়েবসাইট - নাজিরুল হক
- আপনি কি বিখ্যাত হতে চান? - শতকত
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- দুই ডজন জোকস (বিষয়বস্তু অবশ্যই বড়দের) - শতকত
- *** ফটো রসিকতা ***



- শূন্য আরণ্যক
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- পিলখানায় অস্ত্রাগার লুটের দৃশ্য - সিসিটিভি ক্যামেরা - নুসরাত জাহান যুথি
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- গত এক মাসে দেখা কয়েকটি মুভি - ঈশান৭২৮৫
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!!

সংক্ষিপ্ত জীবনীঃ সত্যজিৎ রায়(একটি তথ্যমূলক পোষ্ট)
০৩ রা মে, ২০০৯ রাত ১:০৭
![]()
![]()
![]()
গত কাল ছিল বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী।আসুন দেখে নেই তাঁর জীবনইতিহাস।
জন্ম ,ছেলেবেলা এবং পড়াশোনাঃ
সত্যজিৎ রায় ১৯২১ সালের ২ মে এক বিদগ্ধ এবং সাংস্কৃতিক ঋদ্ধ পরিবারে জন্মগ্রহন করেন।তাঁর পিতা সুকুমার রায়(১৮৮৭-১৯২৩) ছিলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বড় ছেলে।সুকুমার রায় ছিলেন লেখক, সম্পাদক ও আলোকচিত্রী।এছাড়া তিনি "Royal Photographic Society of Great Britain" এর ফেলো ছিলেন।তিনি ইংল্যান্ডে প্রিন্টিং টেকনোলজির উপর পড়াশোনা করেছেন এবং পরে পারিবারিক ব্যবসায়ে যোগ দেন।
সুকুমার রায়।
সত্যজিৎ এর পিতামহ অর্থাৎ সুকুমার রায়ের পিতা উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ছিলেন প্রখ্যাত লেখক,শিশুসাহিত্যিক,চিত্রকর,আলোকচিত্রী,ব্লক ডিজাইনার এবং শিশুতোষ পত্রিকা "সন্দেশ" এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক।বেহালা বাদক হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম ছিল।তিনি ভারতের অন্যতম সেরা প্রেস "U. Ray & Sons" এর প্রতিষ্ঠাতা।তিনি মারা যান সত্যজিৎ এর জন্মের ৬ বছর আগে।
সত্যজিৎ এর মা সুপ্রভা রায় ছিলেন সংগীত শিল্পী ও একই সঙ্গে হস্তশিল্পে পারদর্শি।
১৯২৩ সালে সত্যজিৎ এর পিতা সুকুমার রায় মারা যান।তখন সত্যজিৎ এর বয়স মাত্র তিন বছর।এর তিন বছর পর প্রিন্টিং এর ব্যবসা তাদের হাত ছাড়া হয়ে যায় এবং সত্যজিৎ ও তাঁর মা'কে তাদের নিজস্ব বাড়ি ছেড়ে যেতে হয়।তাঁরা সত্যজিৎ এর মামা বাড়িতে চলে যান।তাঁর মা সুপ্রভা রায় সূচি কর্মের মাধ্যমে গৃহস্থালির খরচ নির্বাপন করতেন।এখানেই সত্যজিৎ বিজয়া(পরবর্তীতে সত্যজিৎ এর স্ত্রী) এর সাথে পরিচিত হন।
সত্যজিৎ ৮ বছর বয়সে বালিগঞ্জ সরকারি বিদ্যালয়ে (Ballygunj Government School)ভর্তি হন।এর আগে তাঁর পড়াশোনা চলছিল তাঁর মায়ের কাছে। ছাত্র হিসেবে সত্যজিৎ মাঝারি মানের ছিলেন।
স্কুলে পড়ার সময় থেকেই তাঁর চলচ্চিত্র প্রেম শুরু হয়।নিয়মিত হলিউড এর খবর পড়তেন।এমনকি টুকিটাকি খবর ও বাদ যেতনা।"Picturegoer" এবং "Photoplay" এর মতো বিখ্যাত ম্যাগাজিনগুলো তিনি নিয়মিত পড়তেন।এছাড়া "Western classical music" ছিল তাঁর আরেকটি আগ্রহের বিষয়।১৫ বছর বয়সের দিকে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন।
মায়ের পীড়াপীড়িতে তিনি প্রেসিডেন্সী কলেজে ভর্তি হন।প্রথম দুই বছর বিজ্ঞান নিয়ে পড়ালেখা করলেও তৃ্তীয় বর্ষে তিনি অর্থনীতি নেন।কারন এক নিকটাত্মীয় তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে অর্থনীতিতে গ্রাজুয়েট করলে তাঁকে চাকরি দিবেন।কলেজে পড়ার সময়েও তিনি চলচ্চিত্র দেখা এবং নিজস্ব গ্রামোফোনে "Western Classical Music" শোনা চালিয়ে যান।
১৮ বছর বয়সে ১৯৩৯ সালে তিনি গ্রাজুয়েট করেন।এবং পড়াশোনা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন।যদিও কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষন ছিলনা তবুও তিনি বানিজ্যিক চিত্রকর (Commercial Artist) হওয়ার সিদ্ধান্ত নেন।ছবি আঁকায় তাঁর সহজাত প্রতিভা এবং আগ্রহ ছিল।তাঁর মায়ের অবশ্য মনে হয়েছিল যে চাকরি করার পক্ষে সত্যজিৎ এর বয়স অনেক কম।তাই তিনি সত্যজিৎ কে শান্তিনিকেতনে পেইন্টিং এর উপর পড়াশোনা করার উপদেশ দেন।প্রথমে আপত্তি করলেও পড়ে সত্যজিৎ অবশ্য মেনে নেন।
শান্তিনিকেতনে পড়ার সময়ে সত্যজিৎ রায়।
কর্মজীবনঃ
১৯৪৩ এর এপ্রিলে তিনি ব্রিটেন ভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা D.J.Keymer এ মাসিক ৮০ রুপি বেতনে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে যোগদান করেন।পরবর্তী ১৩ বছর(যত দিনে পথের পাঁচালী সফলতা পায় এবং তিনি পুরোদস্তুর চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন) তিনি এখানেই কর্মরত ছিলেন।
এর পরবর্তী ৩৭ বছর শুধুই চলচ্চিত্র নির্মান করেন।১ বছরে ১ ছবি এই ছিল তাঁর মূলনীতি।প্রচন্ড কাজের চাপে ১৯৮০ এর মধ্যমভাগে তিনি অসুস্থ হয়ে পড়েন। রবীন্দ্রনাথ ঠাকুর এর উপন্যাস অবলম্বনে "ঘরে বাইরে"(১৯৮৪) ছবিটি তাঁর আবার চলচ্চিত্রাঙ্গনে ফিরে আসার প্রথম কাজ।শুটিং এর সময় তিনি দুইবার হার্ট এটাক এর শিকার হন এবং তাঁর ছেলে সন্দীপ রায় ছবিটির কাজ শেষ করেন
পরবর্তী চার বছর অসুস্থতার কারনে তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন।১৯৮৯ তে তিনি "গণশত্রু" এর অসমাপ্ত কাজ শেষ করেন।এই সিরিজের পরবর্তী ছবিগুলো ছিল "শাখা- প্রশাখা"(১৯৯০) এবং "আগন্তুক"(১৯৯১)।তিন ছবির এই সিরিজটিই তাঁর জীবনের শেষ সিরিজ।
মহাপ্রয়াণঃ
১৯৯২ সালের ২৩ শে এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরন করেন।
সত্যজিৎ এর পাওয়া পুরস্কার এর তালিকা (আংশিক)।
১৯৫৮
* পদ্মশ্রী(Padmashree), India
১৯৬৫
* পদ্মভূষন(Padmabhushan), India
১৯৬৭
*ম্যাগসেসে পুরস্কার( Magasaysay Award), Manila
১৯৭১
* Star of Yugoslavia
১৯৭৩
* Doctor of Letters, Delhi University
১৯৭৪
* D. Litt., Royal College of Arts, London
১৯৭৬
*পদ্মবিভূষন( Padmabibhushan), India
১৯৭৮
* D. Litt., Oxford University
* Special Award, Berlin Film Festival
* Deshikottam, Visva-Bharati University, India
১৯৭৯
* Special Award, Moscow Film Festival
১৯৮০
* D. Litt., Burdwan University, India
* D. Litt., Jadavpur University, India
১৯৮১
* Doctorate, Benaras Hindu University, India
* D. Litt. , North Bengal University, India
১৯৮২
* Hommage à Satyajit Ray, Canes Film Festival
* Special Golden Lion of St. Mark, Venice Film Festival
*বিদ্যাসাগর পুরস্কার(Vidyasagar Award), Govt. of West Bengal
১৯৮৩
* Fellowship, The British Film Institute
১৯৮৫
* D. Litt., Calcutta University, India
*দাদা সাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award), India
* Soviet Land Nehru Award
১৯৮৬
* Fellowship, Sangeet Natak Academy, India
১৯৮৭
* Légion d'Honneur, France
* D. Litt., Rabindra Bharati University, India
১৯৯২
* অস্কার- আজীবন পুরস্কার(Oscar for Lifetime Achievement), USA
*ভারতরত্ন (Bharatratna), India
এগুলো খুব গুরুত্বপূর্ণ পুরস্কার এর তালিকা।তাঁর জীবনের সব পুরস্কারের তালিকা এত বড় যে দিলে লেখা খুব বড় হয়ে যাবে (হয়ত বড় লেখা দেখে আপনারা পড়বেনই না) তাই এই মহাগুরুত্বপূর্ণ পুরস্কারের তালিকাটি দিলাম।
চলচ্চিত্রে আগ্রহের ইতিহাসঃ
যেসব কারন সত্যজিৎ রায়কে চলচ্চিত্র পরিচালনা করতে উৎসাহী করেছে এর মধে উল্লেখযোগ্য হল জ্যঁ রেঁনোয়ার (বিশ্ববিখ্যাত ফরাসী পরিচালক) এর সান্নিধ্যলাভ এবং তাঁর "দ্য রিভার" ছবির শুটিং প্রত্যক্ষ ভাবে দেখা( তিনি এই ছবিটির কিছু অংশের শুটিং কলকাতায় করেছিলেন)।এছাড়া ১৯৫০ সালে চাকরি সূত্রে লন্ডনে ৫ মাস অবস্থান করেছিলেন যা ছিল তাঁর চলচ্চিত্রকার হয়ে ওঠায় বিশেষ ভূমিকা রেখেছে।লন্ডনে অবস্থানকালীন সময়ে তিনি প্রায় ১০০ চলচ্চিত্র দেখেন, পরিচিত হন ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা লিন্ডসে এন্ডারসন, চলচ্চিত্র বিশেষজ্ঞ পেনেলোপি হাষ্টন ও গ্যাবিন ল্যাম্বটির সাথে।এ সময়েই তিনি বিশ্ববিখ্যাত ইতালিয়ান পরিচালক ভিত্তোরিও ডি সিকা নির্মিত নিওরিয়্যালিস্ট চলচ্চিত্র "দ্য বাইসাইকেল থিফ"(১৯৪৮) দেখে বিশেষভাবে মুগ্ধ হন এবং বিভুতিভূষন বন্দোপাধ্যায় এর উপন্যাস "পথের পাঁচালী" অবলম্বনে চলচ্চিত্র নির্মান করার সিদ্ধান্ত নেন।
সত্যজিৎ এর প্রভাবঃ
দেশ বিদেশের বহু বিখ্যাত চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ এর চলচ্চিত্রশৈলীর অনুসারী।তাঁরা বিভিন্নভাবে সত্যজিৎ রায়ের কাজ দ্বারা প্রভাবিত।এই দলে ভারতের অপর্ণা সেন,দীপা মেহতা, ঋতুপূর্ণ ঘোষ ও গৌতম ঘোষ;বাংলাদেশের তারেক মাসুদ ও তানভীর মোকাম্মেল; এমনকি ইরাকের আব্বাস কিয়ারোস্তামি এবং ফ্রান্সের জঁ লুক গদারের মত পরিচালক পর্যন্ত রয়েছেন।কেউ কেউ আবার সত্যজিৎ এর ছবি বা ছবির অংশবিশেষ অনুকরণ করেছেন।কখনো কখনো তাঁর নির্মিত কোন একটি ছবির নির্দিষ্ট একটি চরিত্র অবলম্বনে নতুন কাহিনী তৈ্রি করে ছবি নির্মান করেছেন।
সত্যজিৎ এর পরিচালিত চলচ্চিত্রের তালিকাঃ
এখানে সত্যজিৎ রায়ের সবগুলো ছবির নাম দেয়া হলো।ছবিগুলোর নাম, "মুক্তির সাল-ছবির নাম-দৈ্র্ঘ্য-প্রকার" এই ফরম্যাট এ দেয়া হলো।
1955 পথের পাঁচালী (Song of the Little Road), ১১৫ মিনিট.., সাদাকালো।
1956 অপরাজিত (The Unvanquished), ১১৩ মিনিট.., সাদাকালো।
1958 পরশ পাথর (The Philosopher's Stone), ১১১ মিনিট.., সাদাকালো।
1958 জলসা ঘর (The Music Room), ১০০ মিনিট.., সাদাকালো।
1959 অপুর সংসার (The World of Apu), ১০৬ মিনিট.., সাদাকালো।
1960 দেবী (The Goddess), 93 min., সাদাকালো।
1961 তিন কন্যা (Three Daughters), পোষ্টমাস্টার (৫৬ মিনিট.);মনিহারা (৬১ মিনিট..); সমাপ্তি (৫৬ মিনিট.) (Two Daughters, পোষ্টমাস্টার(৫৬ মিনিট.); সমাপ্তি (৫৬ মিনিট.), সাদাকালো।
1961 Rabindranath Tagore, Documentary, ৫৪ মিনিট., সাদাকালো।
1962 কাঞ্চনজংঘা, ১০২ মিনিট.., Color
1962 অভিযান (The Expedition), ১৫০ মিনিট.., সাদাকালো।
1963 মহানগর (The Big City), ১৩১ মিনিট.., সাদাকালো।
1964 চারুলতা (The Lonely Wife), ১১৭ মিনিট.., সাদাকালো।
1964 Two, Short, ১৫ মিনিট.., সাদাকালো।
1965 কাপুরুষ ও মহাপুরুষ (The Coward and the Holy Man), ৭৪ + ৬৫ মিনিট.., সাদাকালো।
1966 নায়ক (The Hero), ১২০ ., সাদাকালো।
1967 চিড়িয়াখানা (The Zoo), ১২৫ মিনিট.., সাদাকালো।
1968 গুপি গাইন বাঘা বাইন (Adventures of Goopy and Bagha), ১৩২ মিনিট.., সাদাকালো এবং আংশিক রঙিন।
1969 অরণ্যের দিন রাত্রি (Days and Nights in the Forest), ১১৫ মিনিট..,সাদাকালো।
1970 প্রতিদ্বন্দী (The Adversary), ১১০ মিনিট.., সাদাকালো।
1971 সীমাবদ্ধ (Company Limited), ১১২ মিনিট.., সাদাকালো।
1971 সিকিম,(Sikkim), Documentary, ৬০ মিনিট.., সাদাকালো।
1972 The Inner Eye, Documentary, ২০ মিনিট.., রঙিন।
1973 অশনি সংকেত (Distant Thunder), ১০১ মিনিট.., রঙিন।
1974 সোনার কেল্লা (The Fortress), ১২০ মিনিট.., রঙিন।
1975 জন অরণ্য (The Middleman), ১৩১ মিনিট.., সাদাকালো।
1976 বালা(Bala), Documentary, ৩৩ মিনিট.., রঙিন।
1977 শতরঞ্জ কি খিলাড়ী (The Chess Players) ১১৩ মিনিট..রঙিন।
1978 জয় বাবা ফেলুনাথ (The Elephant God), ১১২ মিনিট., রঙিন।
1980 হীরক রাজার দেশে (Kingdom of Diamonds), ১১৮ মিনিট.., রঙিন।
1980 পিকু (Pikoo's Day), Short, ২৬ মিনিট.., রঙিন।
1981 সদ্ গতি (The Deliverance), ৫২ মিনিট.., রঙিন।
1984 ঘরে বাইরে (Home and the World), ১৪০ মিনিট.., রঙিন।
1987 সুকুমার রায়(Sukumar Ray), Documentary, ৩০ মিনিট.., রঙিন।
1989 গণ শত্রু (Enemy of the People), ১০০ মিনিট.., রঙিন।
1990 শাখা প্রশাখা (Branches of the Tree), ১২১ মিনিট.., রঙিন।
1991 আগন্তুক (The Stranger), ১২০ মিনিট., রঙিন।
1955 পথের পাঁচালী (Song of the Little Road), ১১৫ মিনিট.., সাদাকালো।
1956 অপরাজিত (The Unvanquished), ১১৩ মিনিট.., সাদাকালো।
1958 পরশ পাথর (The Philosopher's Stone), ১১১ মিনিট.., সাদাকালো।
1958 জলসা ঘর (The Music Room), ১০০ মিনিট.., সাদাকালো।
1959 অপুর সংসার (The World of Apu), ১০৬ মিনিট.., সাদাকালো।
1960 দেবী (The Goddess), 93 min., সাদাকালো।
1961 তিন কন্যা (Three Daughters), পোষ্টমাস্টার (৫৬ মিনিট.);মনিহারা (৬১ মিনিট..); সমাপ্তি (৫৬ মিনিট.) (Two Daughters, পোষ্টমাস্টার(৫৬ মিনিট.); সমাপ্তি (৫৬ মিনিট.), সাদাকালো।
1961 Rabindranath Tagore, Documentary, ৫৪ মিনিট., সাদাকালো।
1962 কাঞ্চনজংঘা, ১০২ মিনিট.., Color
1962 অভিযান (The Expedition), ১৫০ মিনিট.., সাদাকালো।
1963 মহানগর (The Big City), ১৩১ মিনিট.., সাদাকালো।
1964 চারুলতা (The Lonely Wife), ১১৭ মিনিট.., সাদাকালো।
1964 Two, Short, ১৫ মিনিট.., সাদাকালো।
1965 কাপুরুষ ও মহাপুরুষ (The Coward and the Holy Man), ৭৪ + ৬৫ মিনিট.., সাদাকালো।
1966 নায়ক (The Hero), ১২০ ., সাদাকালো।
1967 চিড়িয়াখানা (The Zoo), ১২৫ মিনিট.., সাদাকালো।
1968 গুপি গাইন বাঘা বাইন (Adventures of Goopy and Bagha), ১৩২ মিনিট.., সাদাকালো এবং আংশিক রঙিন।
1969 অরণ্যের দিন রাত্রি (Days and Nights in the Forest), ১১৫ মিনিট..,সাদাকালো।
1970 প্রতিদ্বন্দী (The Adversary), ১১০ মিনিট.., সাদাকালো।
1971 সীমাবদ্ধ (Company Limited), ১১২ মিনিট.., সাদাকালো।
1971 সিকিম,(Sikkim), Documentary, ৬০ মিনিট.., সাদাকালো।
1972 The Inner Eye, Documentary, ২০ মিনিট.., রঙিন।
1973 অশনি সংকেত (Distant Thunder), ১০১ মিনিট.., রঙিন।
1974 সোনার কেল্লা (The Fortress), ১২০ মিনিট.., রঙিন।
1975 জন অরণ্য (The Middleman), ১৩১ মিনিট.., সাদাকালো।
1976 বালা(Bala), Documentary, ৩৩ মিনিট.., রঙিন।
1977 শতরঞ্জ কি খিলাড়ী (The Chess Players) ১১৩ মিনিট..রঙিন।
1978 জয় বাবা ফেলুনাথ (The Elephant God), ১১২ মিনিট., রঙিন।
1980 হীরক রাজার দেশে (Kingdom of Diamonds), ১১৮ মিনিট.., রঙিন।
1980 পিকু (Pikoo's Day), Short, ২৬ মিনিট.., রঙিন।
1981 সদ্ গতি (The Deliverance), ৫২ মিনিট.., রঙিন।
1984 ঘরে বাইরে (Home and the World), ১৪০ মিনিট.., রঙিন।
1987 সুকুমার রায়(Sukumar Ray), Documentary, ৩০ মিনিট.., রঙিন।
1989 গণ শত্রু (Enemy of the People), ১০০ মিনিট.., রঙিন।
1990 শাখা প্রশাখা (Branches of the Tree), ১২১ মিনিট.., রঙিন।
1991 আগন্তুক (The Stranger), ১২০ মিনিট., রঙিন।
সাহিত্যকর্মঃ
সত্যজিৎ রায় চলচ্চিত্রের মত সাহিত্য রচনায়ও সমান পারদর্শী ছিলেন।কিন্তু চলচ্চিত্রকার হিসেবে তাঁর অনবদ্য অবদান তাকে বিশ্বের অন্যতম সেরা করেছে। হয়তো এ কারনেই তাঁর সাহিত্য নিয়ে আলোচনা কম করা হয়।তাঁর সাহিত্যগুলো মূলত তার পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী প্রতিষ্ঠিত শিশুতোষ "সন্দেশ" পত্রিকার জন্য লেখা, যা পরবর্তীতে বই আকারেও বের হয়েছে।উল্লেখ্য "সন্দেশ"পত্রিকাটি মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল এবং ১৯৬১ সালে সত্যজিৎ এটি আবারো চালু করেন।সত্যজিৎ এর লেখাগুলো ছিল প্রধানত কিশোর রচনা।তবে তা সব বয়সী পাঠকই পড়তেন এবং এখনো পড়েন।বাংলা সাহিত্যের অন্যতম সেরা গোয়েন্দা চরিত্র "ফেলুদা" সত্যজিৎ এর এক আশ্চর্য সৃষ্টি।এছাড়া তিনি বিজ্ঞানকল্পকাহিনী ও লিখেছেন।এ ক্ষেত্রে তাঁর আরেকটি বিখ্যাত ও জনপ্রিয় চরিত্র "প্রফেসর শঙ্কু"।এছাড়া তিনি অনেক ছোটগল্প লিখেছেন।করেছেন আনুবাদও।উল্লেখ্য যে এসব বই এর প্রচ্ছদ এবং ভিতরের ছবি সব তাঁর নিজের হাতে আঁকা।চলচ্চিত্র নির্মান এবং শুটিং নিয়েও তিনি লিখেছেন কিছু বই।এগুলো হচ্ছে, "আওয়ার ফিল্মস,দেয়ার ফিল্মস", "বিষয়ঃ চলচ্চিত্র", "একেই বলে শুটিং" ইত্যাদি।এছাড়া নিজের ছেলেবেলা নিয়েও তিনি বই লিখেছেন, "যখন ছোট ছিলাম"।
সত্যজিৎ সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিদের করা কয়েকটি মন্তব্যঃ
১৯৮৭ সালে তৎকালীন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিঁতেরা[/sb] কলকাতায় এসে সত্যজিৎ কে " লিজিয়ন অব অনার" এ ভূষিত করে বলেন-
"ভারতের সাংস্কৃতিক জগতে সত্যজিৎ রায় এক অবিস্মরনীয় ব্যক্তিত্ব।চলচ্চিত্র জগতে এই শতাব্দীর শ্রেষ্ঠ পুরুষ।তাঁর মতো মহান ব্যক্তিকে আমাদের দেশের সর্বোচ্চ সন্মানে ভূষিত করতে পেরে আমি ও আমার দেশ্ বাসী আজ সন্মানিত বোধ করছি"।
১৯৯২ সালে তাঁকে অস্কার এ আজীবন সন্মাননা জানিয়ে বলা হয়,- "In recognition of his rare mastery of the art of motion pictures and for his profound humanitarian outlook,which has had an indelible influence on filmmakers and audiences throughout the world".
![]()
অর্থনীতিতে নোবেল বিজয়ী ড.অমর্ত্য সেন বলেন-"The work of Ray presents a remarkably insightful understanding of the relations between cultures, and his ideas remain pertinent to the great cultural debates in the contemporary world,not least in India.
"রশোমন"(১৯৫০) খ্যাত বিশ্বখ্যাত জাপানী পরিচালক আকিরা কুরোশাওয়া বলেছেন-
"Not to have seen the cinema of Ray means existing in the world without seeing the sun or the moon".
বিখ্যাত পরিচালক Martin scorsese বলেছেন,
"Ray's magic,the simple poetry of his images and their emotional impact,will always stay with me...His work is in the company of that of living contemporaries like Ingmar Bergman,Akira Kurosawa and Federico Fellini"
শেষ কথাঃ
সত্যজিৎ রায় কে নিয়ে লিখলে কয়েকটা মহাকাব্য হয়ে যাবে তবুও শেষ হবেনা তাকে নিয়ে লেখা।এক জীবনে শেষ করা যাবেনা তাঁকে নিয়ে গবেষনা।এমনই গভীর তাঁর বিদগ্ধতা,এতই বৈচিত্রময় তাঁর জীবনাচারণ।এই লেখায় আমি শুধু তাঁর কিছু তথ্য উপস্থাপন করেছি মাত্র।কোন বিশ্লেষন করিনি।তবে তাঁকে নিয়ে আমার আরো লেখার ইচ্ছা আছে।জানি লিখব শেষ করতে পারবোনা।মহীরুহের ডাল-পালা আর পাতার সংখা কি গুনে শেষ করা যায়?সত্যজিৎ যে মহীরুহ!
তাঁকে নিয়ে তাঁর মহাপ্রয়ান দিবসে আমার লেখাটি পাবেন এইখানে।
তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো, http://www.satyajitray.org, একেই বলে শুটিং- সত্যজিৎ রায়, যখন ছোট ছিলাম- সত্যজিৎ রায়।এছাড়া বিভিন্ন সময়ে পড়া বিভিন্ন পত্রিকা যেগুলোর নাম এখন মনে করতে পারছিনা
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জটিল বলেছেন:
লেখক বলেছেন: কি আর করা। এতো কষ্ট করে লেখ অথচ কেউ পড়লোনা।আর দিবনা।এবারই শেষ।
লেখক বলেছেন: ধন্যবাদ। এখন তো পেলেন।
শয়তান বলেছেন:
সারা জাগানো হলিউডের কল্পকাহিনি ই .টি র চিত্রনাট্যও নাকি সত্যজিৎ রায়ের কোন একটা গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল ।
লেখক বলেছেন: আমি সঠিক জানিনা। হতেও পারে। সত্যজিৎ বলে কথা!
লেখক বলেছেন: হুমম কথা সত্যি।
শান্তির দেবদূত বলেছেন:
হা হা হা .... জান ,দিলাম একটা কমেন্ট
এত হতাস হওয়ার কছু নাই ... লিখতে থাকুন, কমেন্ট করতে থাকুন..... আস্তে আস্তে পরিচিতি পেয়ে গেলে সবাই পড়বে
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। কমেন্ট এর জন্য না।উপদেশটার জন্য।কারন কমেন্ট টা আমি চেয়ে আনছি আর উপদেশটা আপনি নিজে থেকে দিছেন।
আনিসুজ্জামান উজ্জল বলেছেন:
জয় দা, তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ। এত তাড়াতাড়ি হতাশ হলে চলে?? ওই শ্যাল ওভার কাম!!!
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমরা করব জয় নিশ্চয়।
খলিল মাহমুদ বলেছেন:
ভালো লিখেছেন। প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
মুক্ত বয়ান বলেছেন:
বাহ!! ভাল জিনিস। প্রিয়তে নিলাম। চলচ্চিত্রগুলোর লিংক দেন পার্লে।
লেখক বলেছেন: ধন্যবাদ।লিঙ্ক দেয়ার চেষ্টা থাকবে।
অদ্রোহ বলেছেন:
সর্বকালের সবচেয়ে সব্যসাচী বাংগালী সত্যজিত রায়কে নিয়ে পোস্টানোর জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: হুমম......তাইতো মাথাটা একটু বিগরাইয়া গেছিল।
লেখক বলেছেন:
দারাশিকো বলেছেন:
পোস্ট টা কাজের। ফাহমিদুল হকের ব্লগে একটা ইন্টারভিউ আছে, দেখতে পারেন।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ফাহমিদুল হকের লিঙ্কটা দেবেন দয়া করে?
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শফিক আসাদ বলেছেন:
অনেক ভালো কিন্তু অসম্পূর্ণ। আপডেট করবেন আশা করি। +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। দোয়া করবেন সম্পূর্ণ করার চেষ্টা থাকবে।
তনুজা বলেছেন:
দারুণ উপকার করলেন , প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন: আমিও স্বার্থক হইলাম।অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: চিকনা ভাই কই ছিলেন এতদিন?ব্লগে পাইলামনা।বন্যবাদ সাদরে গৃহীত হইল।আপনে ভালো আছেন তো?
লেখক বলেছেন: দুঃখিত দাদা এটা ওই পোষ্টটার রি পোষ্ট।প্লিজ কিছু মনে করবেন না।
আদী ইউসুফ বলেছেন:
ধন্যবাদ এই জরুরী পোষ্টটার জন্য...আরও আশা থাকল ।
লেখক বলেছেন: আপনাকে স্বাগতম।আশাপূরনে সর্বাত্মক চেষ্টা থাকবে।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
আপনাদের সামান্য উপকারে লাগলেও আমি স্বার্থক।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনাদের সামান্য উপকারে লাগলেও আমি স্বার্থক।
অনেক ভালো থাকবে।
শুভকামনা।
লেখক বলেছেন: স্বাগতম আপনাকে।আপনার "আমার বেশ্যা হওয়ার নেপথ্যে" ভালই চলছে নাকি?
আমার ঘর ঘুরে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
সবসময়ের জন্য আমন্ত্রন রইল।
ভালো থাকবেন।
মেহবুবা বলেছেন:
প্রিয়তে নিতে হচ্ছে , প্রিয় এক মেধাবী গুনী মানুষকে নিয়ে লেখা । উপেন্দ্রকিশোরের জন্ম কিশোরগঞ্জের কটিয়াদী থানার মসূয়া গ্রামে । সত্যজিত নামটা রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । নামটা পারলে আমার ছেলের রেখে দিতাম ।
শুভকামনা আপনার জন্য ।
লেখক বলেছেন: ধর্মের জন্যেই কি পারলেননা?
আপনাকে স্বাগতম।
ইমন জুবায়ের বলেছেন:
Nice post.
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ............
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
দারুন!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ.......................!!!!!!!!!!!!!
আকাশ অম্বর বলেছেন:
সুন্দর পোষ্ট।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ............।
সাবু বলেছেন:
+++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.........।।
সন্দীপন বসু মুন্না বলেছেন:
ধন্যবাদ। প্রিয়তে।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ..................
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ...............।
kisuna বলেছেন:
একটা অফ টপিক ছবি দেই, জানিনা আপনি বিরক্ত হবেন কিনা। ছবির এই ভদ্রমহিলা প্রথম বাঙালী মহিলা চিকিৎসক। তাঁর নাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। জানতে চাইতে পারেন এঁর সঙ্গে সত্যজিৎ রায়ের সম্পর্ক কি? ইনি শ্রী রায়ের বাবার দাদী।লেখক বলেছেন: ছি ছি বিরক্ত হব কেন?আপনি বিশয় সংশ্লিষ্ট একটি ছবি দিয়েছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ...........................।।
অনেক অনেক ভালো থাকবেন!
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: স্বাগতম আপনাকে...............
অনেক ভালো থাকবেন!
সহেলী বলেছেন:
ভাল লাগল এমন তথ্যবহুল পোষ্ট পড়ে ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ...........................
মেহবুবা বলেছেন:
@ কিছুনা , কাদম্বিনী দেবীর ছবি এবং পরিচিতির জন্য ধন্যবাদ । রায় পরিবার আমার বিশেষ এক আগ্রহের বিষয় । কাদম্বিনীর বাবার নাম ছিল দ্বারকানাথ এবং উনি ব্রাক্ষ্ম মতে বিশ্বাসী ছিলেন ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ............রায় পরিবারের উপর আপনার গবেষনাধর্মী লেখা চাই।
kisuna বলেছেন:
@ মেহবুবাঃ ভুল, কাদম্বিনী দেবীর বাবার নাম ব্রজকিশোর বসু। তিনি ব্রাহ্ম ছিলেন। ১৮৮৩ সনে তিনি বিয়ে করেন ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যয়কে।
লেখক বলেছেন: তাই নাকি???
মেহবুবার দৃষ্টি আকর্ষিত হইল!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
১২৩৪ বলেছেন:
প্রিয়তে..........
লেখক বলেছেন: ধইন্যা...............
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















