somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতই রঙ্গ দেখি দুনিয়ায়!!!

২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আক্ষেপ.........খুব আক্ষেপ নিয়ে লিখতে হয়, এটাই যন্ত্রণার।চারপাশে আক্ষেপের অসংখ্য উপাদান ছড়িয়ে ছিটিয়ে, কী আর করা।অবশ্য কষ্ট হয় খুব ।খারাপ লাগে।


ওইদিন পাড়ার একটা কনসার্ট এ প্রথম ক্লোজ আপ ওয়ান নোলক গান গাইল।ভালোই লেগেছিল।কিন্তু দর্শক-শ্রোতাদের কাছ থেকে তেমন একটা রেসপন্স পেলনা।কারন ও যেমন গান গায় তাতে দর্শক-শ্রোতারা নাচা-নাচি করতে পারেনা।রেসপন্স কিভাবে পাবে!আমার অবশ্য ভালোই লাগছিল।রেসপন্স না পেয়ে মাঝখানে নোলক তার নিজের ট্র্যাক থেকে বের হয়ে কয়েকটা ধুম ধারাক্কা গানও গেয়ে ফেলল।শেষে দর্শকদের অনুরোধে একটা হিন্দী গান গাইল।অবশ্য দর্শক-শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে এবং "আমি আসলে হিন্দী গান গাইনা" জাতীয় কথা বলে সে গান শুরু করেছিল।আর হিন্দী গানের সাথে দর্শক-শ্রোতাদের সাড়া ছিল অভূতপূর্ব।সবাই নেচে গেয়ে এবং গানের সাথে সাথে গলা মেলাচ্ছিল।অথচ একটু আগেও বারী সিদ্দীকি, আব্দুল করিম,কুমার বিশ্বজিৎদের গান যখন নোলক গাইছিল তখন তারা ছিল নিস্প্রভ এবং বিরক্ত।আমাদের এই হিন্দী প্রিতি আসলে কীসের ইঙ্গিত বহন করে তা আমি না জানলেও এটুকু জানি এ এক মারাত্মক সতর্ক সংকেত বহন করে।
হিন্দী গানে দর্শক শ্রোতাদের এমন সাড়া পেয়ে নোলক তার পরবর্তী এবং শেষ গানটা হিন্দীই গেয়েছিল।এভাবে আমরা শিল্পীদেরও ট্র্যাকচ্যুত করছি।খুবই দুঃখজনক।

কাল আমার এক জুনিয়র এসে বলে, "ভাই চলেন একদিন একটু এনজয় করে আসি।"
আমি বলি "কিভাবে?"
ও বলে "চলেন ডি.জে .পার্টিতে একটু হৈ-হুল্লোড় করে আসি।আপনার নিরামিশ জীবনধারণ দেখতে ভালো লাগে না।আর আমারও ইচ্ছা নতুন কিছুর স্বাদ নেয়া।"
আমি উত্তরে শুধু বলেছিলাম, "নতুনের স্বাদ নিতে হলে অন্যভাবেও নেয়া যায়।সামাজিক রীতি এবং অনূভূতির সাথে মানানহীন কিছু করতে আমার রুচি সায় দেয়না।"
ও আরেকটা কথা বলেছিল।এক মেয়ের কথা।গাঁজা টাজা খায় ওই মেয়ে।এখন ইঞ্জেকশানের মাধ্যমে ড্রাগ নেয়ার পর্বে আছে।তার নাকি খুব শখ সে গর্ভ ধারনের স্বাদ নিবে।এবং এ ক্ষেত্রে তার বয়ফ্রেন্ডের হেল্প নিবেনা।নিবে অন্য কারো।

আমি জিজ্ঞেস করি "মাতৃ্ত্বের স্বাদ নিবেনা?"
ও জবাব দেয় 'না'।শুধুই গর্ভধারনের স্বাদ নিবে।আর শেষে "এবরশান"।
শুনে অনেক্ষন খারাপ লাগল।রুচির অবক্ষয় কতদূর চলে গেছে।অবিবাহিত অবস্থায় গর্ভধারনের স্বাদ তার পরে এবরশান।ছিঃ!! কোন পর্যায়ে আজ সামাজিক মূল্যবোধ।

তখন আমি ওই ছেলেকে বলেছিলাম "দেখ, এই যে মেয়েটা যে স্বাদ নিতে চায় তা বিকৃ্ত রুচির বহিঃপ্রকাশ ছাড়া কি বলবে?সব কিছুর স্বাদ নেয়া সুস্থ মানুষের উচিৎ না তা যতই ব্যতিক্রমী হোকনা কেন।"

ও বলল "ভাই দূর থেকে নাটক দেখতে দোষ কি?"
আমি বললাম"জীবনে তো সব সময়েই নাটক চলছে।বিকৃ্তির দিকে যাওয়ার দরকার কি?পারলে নাটকের উপাদান হও, তবে তা যেন ধণাত্মক হয়।পারলে ওই মেয়েটাকে ফেরাও না পারলে দেখারও দরকার নেই।"

আমরা আসলে সবাই একই যায়গা থেকে এসেছি।তবুও নিজেকে অন্যের থেকে আলাদা করে উপস্থাপনের কত তাগাদা।তাও ভালো ভাবে হলে না হয় হতো।এমনকি খারাপ কাজের মাধ্যমেও নিজেকে অন্যের থেকে আলাদা করে দেখানোতে মত্ত আমরা।সংস্কৃতি, নীতিবোধ,সামাজিকতা, ব্যক্তিত্ব আজ উধাও।শুধুই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া।আরো কত যে দেখতে হবে কে জানে!
এর মাঝে নাহিদারা অকালে চলে যাচ্ছে।একরাশ আবর্জনার মধ্যে আমাদের রেখে ফুলগুলো এভাবে বিদায় না নিলে হতোনা?ভাবলে খুব কষ্ট হয়।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×