somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি নারী বিদ্বেষী, এতে আমার কষ্ট নেই, বরং আমি গর্বিতঃ সাক্ষাৎকারে নচিকেতা

৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যারা নচিকেতার গান শোনেন তারা জানেন যে তাদের কাছে নচিকেতা একটি আদর্শের নাম, একটি চেতনার নাম, একটি দর্শনের নাম।ওয়েবসাইট অবলম্বনে নচিকেতার একটি সাক্ষাৎকার আপনাদের উপহার দিলাম। এতে এইসব আদর্শিক সমষ্টির একটা বড় দিকের কথা ঊঠে এসেছে।আশা করি সবারই ভালো লাগবে।

আপনি অনেক এলবাম করেছেন, সামনে যে এলবাম আসছে এতে কি কি পরিবর্তন আছে বলে মনে করেন?

এটা আসলে অনেক সিরিয়াস একটা এলবাম।আমি কম্পোজিশানের ক্ষেত্রে আমার স্টাইল পরিবর্তনের চেষ্টা করেছি এতে।আমি এতে রাগের আবির্ভাব ঘটিয়েছি যা আমার আগের এলবাম সমূহে ব্যবহার করিনি।পাশাপাশি আমি গানের কথায় কিছু অদ্ভুত উপভাষা এবং আঞ্চলিক ভাষার ব্যবহার করেছি।তিন বছরের পরীক্ষা-নীরিক্ষার ফল এটা।এখন এলবামটার রেকর্ডিং এর কাজ চলছে এবং আশা করছি পুজায় ভিন্ন স্বাদের কিছু নিয়ে আমি শ্রোতাদের সামনে হাজির হতে পারব।

বলিউডের কাজগুলোর ব্যপারে আপনি কেমন সিরিয়াস?

আমি বলিউডে সাধারনত আমার বন্ধুদের জন্যই কাজ করে থাকি।আমি "বিডি" গানটা করেছিলাম বিশাল (ভরদ্বাজ) এর জন্য।আমি "অন্তরদান্দ" নামক একটা হিন্দী ছবির জন্যেও রেকর্ডিং করেছি।

নচিকেতাকে একজন গায়ক, গীতিকার এবং সুরকার হিসেবে মূল্যায়ন করুন।আপনি কি মনে করেন?কোন ক্ষেত্রে আপনি সেরা?

খুব স্বাভাবিক কারনেই নিজেকে মূল্যায়ন করা আমার জন্যে খুব কঠিন কারন আমার ভিউ আসলে সময়ের সাথে সাথে পাল্টায়।ঠিক এখন আমি মনে করি আমি ভালো গীতিকার এর চেয়ে একজন ভালো গায়ক এটাই বেশী ঠিক।এর সাথে সাথেই আমি আরো বলব আমি সুরকার হিসেবে যতটা না তার চেয়ে গীতিকার হিসেবে বেশী ভাল।

নচিকেতা কি আসলেই একজন উদ্ধত মানুষ?

মানুষ যখন আমাকে উদ্ধত বলে তখন তারা আসলে অমূলক কিছু বলেনা।হ্যা, আমি উদ্ধত! তো কি হয়েছে?এই ঔদ্ধত্য আসলে একটা সততার দৃঢ় ভিত্তি থেকে এসেছে।

অধিকাংশ শিল্পীই ভগ্নমনস্ক হয়ে থাকে।আপনিও কি তাই?

এই ব্যাপারটায় আসলেই আমিও ব্যতিক্রম নই।

এটা কি আপনার সঙ্গীত সৃষ্টিতে সহযোগীতা করে?

আমার গানের কথাগুলো আসলে আমার প্রকৃ্তির বা স্বভাবের দুটো দিক প্রকাশ করে।আমি যখন অণির্বান, নীলাঞ্জনা এবং পৌ্লমী'র মত গান লিখি তখন চরিত্রগুলোর সাথে মিশে যাই।আর উদ্ধত নচিকেতা তখনই বেড়িয়ে আসে যখন আমার "একা একা পথ চলা"র মত গান লিখি।আমার এসব দিকের প্রমাণ পেতে আপনি যে আমার যে কোন গান নিয়ে দেখতে পারেন।

আপনি যদি বর্তমান সময়ের প্রক্ষাপটে একটা গান লেখেন সে ক্ষেত্রে নচিকেতার কোন দিকটা আপনার সৃষ্টিকে বেশী অনুপ্রাণিত করবে?

ঠিক এই সময়ে আমি সর্বোচ্চ ঔদ্ধত্যের অবস্থানে আছি।হালদিয়ায় বাম ফ্রন্ট মাত্রই ম্যন্ডেট জিতল।সুতরাং অনেক মানুষও কিন্তু মার্ডার হয়েছে।আমি আসলেই জানিনা মানুষ কিভাবে এখনো এদের ভোট দিতে এগিয়ে যায় নাকি ভোট দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল! এইসব রাজনৈ্তিক বিষয়ের প্রেক্ষাপটে আমার ঔদ্ধত্যের ছোঁয়া থাকবে আমার আসন্ন কয়েকটি এলবামে।

আপনি যখন শো করেন তখন কি স্ক্রিপ্ট নিজেই লেখেন?

আমি সবসময় শুধুমাত্র নিজের লেখা কথাই বলি।আমার করা শো গুলো আমার সন্তানের মত এবং আমি জানি শো এর জন্য সর্বোৎকৃষ্ট কী হতে পারে।আমি সে অনুযায়ীই প্রত্যেকটা লাইন লিখি।


এমন কোন বিষয় আছে কি যেটা সম্পর্কে আপনি যথেষ্ট জানেননা বলে আপনার মনে হয়?

বর্তমানের জিনিসগুলোর মধ্যে ক্রিকেট খেলাটা আমি বুঝিনা।আর বর্তমানের রাজনীতিটাও আমি বুঝিনা অবশ্য।

ভালোবাসা কি?

আমি এই ভালোবাসা বুঝিনা যেটাকে বর্তমানে ডিফাইন করা হয় "ইয়েহ দিল মাঙ্গে মোর' হিসাবে।

তো আপনি কিভাবে ভালোবাসাকে ডিফাইন করবেন?

ভালোবাসা আসলে পিটুইটারী গ্রন্থির খেলা।আমি এ কথা অনেক আগেই বলেছি এবং আজও আমি আমার এই অবস্থানে অনড়।

একজন নারী কলালক্ষীর প্রয়োজন আপনার ক্ষেত্র অন্তত কতটুকু?

আমি যদি এ পর্যন্ত ১৫০টা গান করি, তবে তার মধ্যে মাত্র দশটায় নারীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখেছি।আমি নারী বিদ্বেষী, এতে আমার কষ্ট নেই, বরং আমি গর্বিত।

বর্তমানের এই নারীর ক্ষমতায়নের যুগে নারী বিদ্বেষী তকমা গায়ে লাগিয়েও আপনি খুশী হন কিভাবে?

এভাবে যে, শুধুমাত্র পুরুষকে প্রবল প্রতিরোধ করাই আমার কাছে নারী মুক্তি আন্দোলন মনে হয়না।আমি আমার ফিলিংস সম্পর্কে সৎ হতে কখনো লজ্জিত হইনা।আমার নারী বিদ্বেষটা আসলে লিঙ্গ সম্পর্কীয় নয়।তাহলে লতা মুঙ্গেশকরকেও এরকম বিদ্বেষী বলা যায়, তাই না?মহাশ্বেতা দেবী'কে উৎসর্গ করে আমি আসলে বিদ্বেষটা ভালোবাসি।
******************************************************************
ওয়েবসাইট অবলম্বনে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৪
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×