আমার প্রিয় পোস্ট
- বাংলা ব্যান্ড সংগীতের এ্যালবাম কাভার
(স্মৃতি সংরক্ষণমূলক পোষ্ট) - এস.কে.ফয়সাল আলম
- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সংসদে বক্তব্য এবং আমাদের রাজনীতি...... - অবলা পুরুষ
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সকল পোস্ট একত্র করার চেষ্টা - আসিফ মুভি পাগলা
- মেডিকেল জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিছু অবিশ্বাস্য কীর্তি!!! - অনিমেষ হৃদয়
- আমরা সস্তায় ফ্ল্যাট কিনবো ভাবছিলাম - আনোয়ার সাদাত শিমুল
- সবচেয়ে সহজ সিস্টেমে সারাজীবনের জন্য উইন্ডোজ ৭ এক্টিভেট করুন!!! - মুভি পাগল
- দাদাগিরি প্রোগ্রামের গুগলি কালেকশন (সবার জন্য ঈদ উপহার) (সমাধান দেওয়া হয়েছে) - তাজুল ইসলাম মুন্না
- একজন স্বাপ্নিক সঞ্জীব -- অন্তরঙ্গ আলোকে দেখা - তাজা কলম
- সত্যজিত রায়ের অসাধারন কিছু সিনেমা মিডিয়াফায়ার ডাউনলোড লিংক সহ - ক্যারাটে কিড
- সান্দ্রো বতিচেল্লি: আদি রেঁনেসা যুগের অসাধারণ এক ইতালিয় চিত্রকর - ইমন জুবায়ের
- আমার প্রিয় কিছু ভিন্নস্বাদের ম্যুভি (লিঙ্ক সহ) - ১ - নুভান
- সর্বকালের সেরা ১০০ হলিউড সিনেমা - শওকত হোসেন মাসুম
- ওয়েস্টার্ন মুভিময় ব্লগ! - দ্যা ডক্টর
- সব সময়ের সেরা ১০০ মুভি - চিরনীল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
- নাফিস ইফতেখার
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- ফিরে দেখা বিশ্ব ব্লগমণ্ডল : কী কোথায় কেন কিভাবে - ফিউশন ফাইভ
- নাটক ও সিনেমা সংক্রান্ত কিছু নির্বাচিত বইয়ের তালিকা (ডাউনলোড লিংকসহ) - লেখাজোকা শামীম
- আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল এর তৃতীয় আসর - জর্জিস
- আমার দেখা সেরা পলিটিকাল/কর্পোরেট ড্রামা - অপরিচিত_আবির
- অতি সহজে সামু ব্রাউজ করার পদ্ধতি : যারা আগে ব্যবহার করেন নি তাদের জন্য। - কোর আই সেভেন
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- বড় মানুষদের পুচকি কালের ছবি। - টিনটিন`
- ভাষার গান, ভাষার প্রাণ ও আমাদের চেতনা - রাজ মো, আশরাফুল হক বারামদী
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্প্রতি দেখা অসামান্য ১০টি ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- মুভি ব্লগ: হিচকক, অন্তহীন, কখনো আসেনি আর...... - শওকত হোসেন মাসুম
- ওল্ড ইজ গোল্ড পোষ্ট - ৫০০+ পুরানো হিন্দি সিনেমার গানের অ্যালবামসহ বিভিন্ন অ্যালবাম। (মিডিয়াফায়ার লিংক)
- নিঃসঙ্গ নির্ঝর
- নতুন বছরে যেসব মুভি নামাইলাম.... - জর্জিস
- মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে, দুইবার না… - অমি রহমান পিয়াল
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- [প্রথম স্থান বিজয়ী - আদনান] আমি কেন সফল ব্লগার হতে চাই? - হাসান
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -১ [ এমন কিছু ডেস্ক , বিশ্ব পরিবর্তনে যাদের বিশেষ অবদান রয়েছে ] - কুঁড়ের বাদশা
- আমার দেখা সেরা সাইকোলজিকাল থ্রিলার/ড্রামা - অপরিচিত_আবির
- ওয়েসিস অফ দি সিজ : বিশ্বের বৃহত্তম প্রমোদতরী (ছবিসহ বিস্তারিত) - পথে-প্রান্তরে
- দলছুট সঞ্জীব — স্মৃতি রোমন্থনে - তাজা কলম
- মুভি কালেকশন--সেরা হিচককঃ ১ম পর্ব (শেষ খন্ড) - বিডি আইডল
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- মুভি কালেকশন--সেরা হিচককঃ ১ম পর্ব - বিডি আইডল
- Star Kids - দেখুন চিন্তে পারেন কি না??? - সেতূ
- বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (পর্ব - ২) - মুভি পাগল
- বিশ্বের ১০ টি বিস্ময়কর ব্রিজ (প্রথম পর্ব) - মুভি পাগল
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ফ্রি-তে অসংখ্য অনলাইন টিভি চ্যানেল--আসলেই কি সম্ভব? - বিডি আইডল
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- মজার কিন্তু দরকারি-১ - মুকুট
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- বাংলা ই-বুকের সন্ধানে - মহসিন০৮
- ইমেজ/ই-কার্ড ডিজাইন করুন ওয়েব অ্যাপ্লিকেশন দ্বারা । - দুখী মিয়া
- 2টা অসাধারন রেপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট - স্স্পরসের বাহিরে
- সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয় - ম্যাক্স পেইন
- গান ডাউনলোড করার কিছু সাইট - আলাউল হোসেন
- ২০০৯ সালের সেরা ৫০ টি ওয়েবসাইট - দারাশিকো
- Illusions কালেকশন। (সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে দেখেন। মাথা ঘুরলে তার জন্য আমি দায়ী নই।) (পোস্টে অনেকগুলো ছবি আছে। লোড হতে সময় লাগতে পারে।।।) - তাজুল ইসলাম মুন্না
- Water Colour Paintings - রানা
- সামুর লাইগ্গ্যা কতগুলা ইস্মাইলী - ব্রাইট
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আনন্দ উৎসব, সূর্য গ্রহণ - সৌম্য
- আসুন অংক শিখি সালমান খানের কাছ থেকে ! (নতুন একটি শিক্ষা পদ্ধতির বর্ণনা) - আনোয়ারুল আলম
- স্ক্রিনসেভার পাওয়া যাবে বিনামূল্যে - আমি জমিদার
- ধাঁধাঁর চেয়েও জটিল তুমি! - দ্রোহি
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- যা আপনারা দেখেননি ( দূর্বলচিত্ত রা দেখার চেষ্টা করবেন না ) - আনিক
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- অবাক হলাম!! সত্যি বিচিত্র জীবনযাপন!! - চাররঙা রঙিন-কষ্ট
- নেট থেকে ফ্রি ই-বুক নামান পেইন ফুল উপায়ে!(ই-বুকের বড়-সড় একটা ভান্ডার) - েভােরর স্বপ্ন
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ডিম? - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- Resume Support সহ Movie Download করুন (No Premium Account Needed)-পর্ব-৩ - সুফল_আমার_নাম
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) # রিপোস্ট - নাফিস ইফতেখার
- VOWEL বিহীন শব্দ - তুষারপাত
- কোন গোলাপ তোমার পছন্দ -০১?? - রাজামশাই
- যাদুঘরে ঘোরাঘুরি-১ - রাজ মো, আশরাফুল হক বারামদী
- বিউটিফুল কালারফুল বার্ডস - রানা
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- vodafone এর সাদা মানুষ গুলানের এ্যড নেট থেকে নামাইতারেন... - গিফার
- ছবি ব্লগ: দিল্লী সরগরম - মুহম্মদ জায়েদুল আলম
- Well, George, we knocked the bastard off - সৌম্য
- আঙ্গুলের ছাপ সনাক্তকরন (ফিনগার প্রিন্ট রিকগনিশন) - আজম
- Cute Photography - রানা
- কিছু ১৮+ কিছু ১৮- ফটু - হাসান মাহবুব
- পোশাক শিল্পে পেশা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে......................... - এস আই শান্ত
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- আপনি কত নম্বর ??? - জাফর বায়েজীদ
- ০,১,১,২,৩,৫,৮,১৩,২১,............... ফিবোনাচ্চি ক্রম - ঈশান৭২৮৫
- ই-রাজাকারদের লিস্ট..... সংগ্রহে রাখার মত। - ঋষি জইন
- অদ্ভুতুড়ে: ব্ল্যাক ম্যাজিক - সব্যসাচী প্রসূন
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- শাটারের একটি ক্লিক ....(১) - অপরিচিত_আবির
- আপনার বুদ্ধি মাপেন, দেখেন কয়টা পারেন?
- মেঘলা মানুষ
- শ্রষ্ঠাকে হাস্যস্পদ করবেন না, শ্রষ্ঠার আর কাজ নাই কাজের লতা পাতায়,মাছের আঁশে তার - না বলা কথা
- কিছু সফটওয়ার সংগ্রহশালার ওয়েবসাইট - নাজিরুল হক
- আপনি কি বিখ্যাত হতে চান? - শতকত
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- দুই ডজন জোকস (বিষয়বস্তু অবশ্যই বড়দের) - শতকত
- *** ফটো রসিকতা ***



- শূন্য আরণ্যক
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- পিলখানায় অস্ত্রাগার লুটের দৃশ্য - সিসিটিভি ক্যামেরা - নুসরাত জাহান যুথি
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- গত এক মাসে দেখা কয়েকটি মুভি - ঈশান৭২৮৫
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
অকাট মূর্খ যাকে বলে আমি তাই।সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা।পোড়া কপাল!!

মারিও পুজোঃ দ্য ফাদার অফ "দ্য গডফাদার"
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ৮:০১
![]()
![]()
পাঠকমাত্রেরই যেমন পরিচিতি আছে "দ্য গডফাদার" এর সাথে তেমনি যারা ম্যুভি দেখেন তাদেরও নিশ্চিত পরিচিতি আছে "দ্য গডফাদার" ট্রায়োলজির সাথে।আজ "দ্য গডফাদার"এর জনক মারিও পুজোকে নিয়ে থাকল এই তথ্যসমৃদ্ধ প্রয়াসটি।
মারিও জিয়ানলুইজি পুজো (Mario Gianluigi Puzo) একজন ইতালীয় বংশোদ্ভুত আমেরিকান লেখক এবং চিত্রনাট্যকার।তিনি দু'বার একাডেমী পুরষ্কার (অস্কার) জয়লাভ করেন।তার কাজের মধ্যে বিশেষ করে
উল্লেখযোগ্য মাফিয়া নিয়ে তার উপন্যাসগুলো। আর মাফিয়া উপন্যাসগুলোর মধ্যে ১৯৬৯ সালে প্রকাশিত
সর্বকালের অন্যতম সেরা উপন্যাস "দ্য গডফাদার" সবচেয়ে আলোড়িত।"দ্য গডফাদার"কে পরবর্তীতে তিনি চলচ্চিত্রে রূপ দেন।১৯৭২ সালে
মুক্তিপ্রাপ্ত ছবিটির পরিচালক ছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা (Francis Ford Coppola) ।ছবিটি তিনটি ক্যাটাগরিতে অস্কার লাভ করে।ছবিটি বর্তমানে আই.এম.ডি.বি. (ইন্টারনেট ম্যুভি ডেটাবেজ) টপ ২৫০ ছবির মধ্যে দর্শকদের প্রদত্ত রেটিংয়ে ১০ এর মধ্যে ৯.১ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
পুজো ১৯২০ সালের ১৫ই অক্টোবর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে অভিবাসী এক দরিদ্র নেপোলি পরিবারে জন্ম নেন।সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে
স্নাতক করার পরে তিনি ইউনাইটেড স্টেটস আর্মি এয়ার ফোর্সেস (United States Army Air Forces) এ যোগ দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন।তার ক্ষীণ দৃষ্টির কারনে তাকে সরাসরি
যুদ্ধে অংশগ্রহণ করতে না দিয়ে জার্মানিতে পাবলিক রিলেশান অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।১৯৫০ সালে তার প্রথম ছোট গল্প "দ্য লাস্ট ক্রিসমাস" (The Last Christmas), American Vanguard এ প্রকাশিত হয়।যুদ্ধ শেষে তিনি তার প্রথম বই "দ্য ডার্ক আরেনা" (The Dark Arena) লেখেন যা ১৯৫৫ সালে প্রকাশিত হয়।
১৯৫০ থেকে ১৯৬০ এর প্রথমাংশ পর্যন্ত তিনি প্রকাশক 'মার্টিন গুডম্যান' (Martin Goodman) এর ম্যাগাজিন ম্যানেজমেন্ট কোম্পানিতে লেখক কাম সম্পাদক হিসেবে কাজ করেন।
তিনি অন্যান্য লেখক যেমন ব্রুস জ্যা (Bruce Jay), ফ্রেডম্যান (Friedman) এদের সাথে মেনস ম্যাগাজিন, পাল্প ম্যাগাজিন, ট্র্যু একশান, এবং সোয়াঙ্ক ম্যাগাজিন গুলোর কোম্পানি লাইনে
কাজ করেছিলেন।পুজো, "মারিও ক্লেরি" (Mario Cleri) ছদ্মনামে 'ট্র্যু একশান' ম্যাগাজিনের জন্য "ওয়ার্ল্ড ওয়ার টু এ্যডভেঞ্চার ফিচারস" লেখেন।
পুজোর সবচেয়ে জননন্দিত সৃষ্টি 'দ্য গডফাদার' প্রথম ১৯৬৯ সালে প্রকাশিত হয়।তিনি পাল্প ম্যাগাজিনে কাজ করার সময়ে মাফিয়া সম্পর্কে বাস্তব ঘটনা দ্বারা
অনুপ্রাণিত হয়ে "দ্য গডফাদার" রচনা করেন।পরে তিনি প্রখ্যাত টেলিভিশান এবং রেডিও উপস্থাপক ল্যারি কিং এর সাথে এক ইন্টারভিউতে "দ্য গডফাদার"
সম্পর্কে বলেন যে তার প্রধান উদ্দেশ্য ছিল অর্থোপার্জণ।এর আগে তার প্রথম দু'টি বই প্রশংসিত হলেও ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি।তাই পাঁচ সন্তানের জনক, সরকারি কেরানী পুজো এমন কিছু লেখার জন্য উদগ্রীব ছিলেন যা বিরাট অংশের পাঠকগোষ্ঠীকে আকৃষ্ট করতে সক্ষম হবে।এবং অবশেষে "দ্য গডফাদার"
(দ্য নিউ ইয়র্ক টাইমস এর সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় যা দীর্ঘদিন শীর্ষ স্থান দখল করে ছিল)এর মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে উপনীত হন।পরবর্তীতে
তিনি উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপ দেন।চলচ্চিত্রটি পরিচালনা করেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। ছবিটি ১১ টি ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন লাভ করে এবং তিনটিতে
জয়ী হয়।পুজো সেরা চিত্রনাট্যকারের পুরষ্কার জেতেন।পরে পুজো এবং কপোলা জুটি গডফাদারের সিক্যুয়েল "দ্য গডফাদার পার্ট টু" এবং " দ্য গডফাদার পার্ট থ্রী" তৈরি করেন।
এরপরে পুজো ১৯৭৪ সালে "আর্থকোয়েক" ছবির খসড়া স্ক্রীপ্টের কাজ শুরু করেন, কিন্তু তিনি তা শেষ করতে পারেননি "দ্য গডফাদার পার্ট টু"এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ
থাকার কারনে। পুজো, রিচার্ড ডোনারস এর "সুপারম্যানঃ দ্য ম্যুভি" ছবিটির সহলেখক ছিলেন এবং তিনি "সুপারম্যান টু" এর আসল খসড়ার ও সহলেখক ছিলেন।
তিনি এছাড়াও ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত "এ টাইম টু ডাই' এবং ১৯৮৪ সালের আরেকটি কপোলা ম্যুভি "দ্য কটন ক্লাব" এরও সহলেখক ছিলেন।পুজো মাফিয়া ট্রায়োলজির
শেষ বই "ওমের্তা" (এর আগের দুটি 'দ্য গডফাদার' এবং 'দ্য সিসিলিয়ান')এর প্রকাশ দেখে যেতে পারেননি।তার মৃত্যুর আগেই তিনি "ওমের্তা"র পান্ডুলিপি শেষ করেন
এবং "দ্য ফ্যামিলি"র অসমাপ্ত পান্ডুলিপি 'কার্লা জিনো' সমাপ্ত করেন।পুজোর মৃত্যুর পর বই দুটি যথাক্রমে ২০০০ এবং ২০০২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
পুজো ১৯৯৯ সালের ২ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।তার পরিবার এখনও নিউ ইয়র্কে বাস করে।
মারিও পুজোর সৃষ্টিসমূহঃ
উপন্যাসঃ
![]()
*দ্য ডার্ক আরেনা (The Dark Arena) (১৯৫৫)।
![]()
*দ্য ফরচুনেট পিলগ্রিম ( The Fortunate Pilgrim) (১৯৬৫)।
![]()
* দ্য রানওয়ে সামার অফ ড্যাভি শ (The Runaway Summer of Davie Shaw) (১৯৬৬)।
![]()
*সিক্স গ্রেভস টু মিউনিখ (Six Graves to Munich) (১৯৬৭),[মারিও ক্লেরি ছদ্মনামে লিখেছেন]।
![]()
*দ্য গডফাদার (The Godfather) (১৯৬৯)।
![]()
*ফুলস ডাই (Fools Die) (১৯৭৮)।
![]()
*দ্য সিসিলিয়ান (The Sicilian) (১৯৮৪), ['দ্য গডফাদার' এর সিক্যুয়েল]।
*দ্য ফোর্থ কে (The Fourth K) (১৯৯১)।
![]()
*দ্য লাস্ট ডন (The Last Don) (১৯৯৬)।
![]()
*ওমের্তা (Omerta) (২০০০) ['দ্য গডফাদার' সিরিজের শেষ উপন্যাস]।
![]()
*দ্য ফ্যামিলি (The Family) (২০০২) (কার্লা জিনো কর্তৃক শেষ করা হয়েছে)।
ননফিকশানঃ
![]()
*দ্য গডফাদার পেপারস এন্ড আদার কনফেশানস (The Godfather Papers and Other Confessions) (১৯৭২)।
*ইনসাইড লাস ভেগাস (Inside Las Vegas) (১৯৭৭)।
ছোট গল্পঃ
*দ্য লাস্ট ক্রিসমাস (The Last Christmas) (১৯৫০)
চিত্রনাট্যঃ
![]()
*দ্য গডফাদার (The Godfather) (১৯৭২)।
![]()
*দ্য গডফাদার পার্ট টু (The Godfather Part II) (১৯৭৪)।
![]()
*আর্থকোয়েক (Earthquake) (১৯৭৪)।
![]()
*সুপারম্যানঃ দ্য ম্যুভি (Superman: The Movie) (১৯৭৮)।
![]()
*সুপারম্যান টু (Superman II) (১৯৮০)।
![]()
*দ্য গডফাদার পার্ট থ্রী (The Godfather Part III) (১৯৯০)।
![]()
*ক্রিস্টোফার কলম্বাসঃ দ্য ডিসকভারি (Christopher Columbus: The Discovery) (১৯৯২)।
গডফাদার ট্রায়োলজীর লিঙ্কঃ
দ্য গডফাদার।
দ্য গডফাদার পার্ট টু।
দ্য গডফাদার পার্ট থ্রী।
এছারা পুজোর বইগুলোর প্রায় সবই নীলক্ষেত এবং নিউমার্কেটের বইয়ের দোকান গুলোতে পাবেন।ইংরেজী পেপারব্যাক এডিশান গুলোর দাম ৮০ টাকার মত করে।আর অনুবাদ কিনতে চাইলে তুলনামূলক বেশি দাম পড়বে।এবং সবগুলোর অনুবাদ পাওয়াও দুষ্কর
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১০ দুপুর ১:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বিরস বদন কেন?
মোতাব্বির কাগু বলেছেন:
Only don't tell me you're innocent. Because it insults my intelligence
লেখক বলেছেন: লা জওয়াব.........কি বলেন?
হাসান মাহবুব বলেছেন:
আমার জীবনে গডফাদার বইটার প্রভাব অনেক। পরে সিনেমাটাও (তিনটা পার্টই) অনেকবার দেখসি। কি সব ক্যারেকটার ছিলো! কর্লিওনি পরিবার ছাড়াও, লুকা ব্রাসি, এ্যালবার্ট নেরি, ক্লেমেঞ্জো, টেসিও.....আর খারাপ লাগে হৈলো এ্যাপোলোনিও'র জন্যে। কার্লো আর ফ্যাব্রিজ্জিওকে মারার সময় যে কি নির্মল আনন্দ পাইসি!
লেখক বলেছেন: কার্লো আর ফ্যাব্রিজ্জিওকে মারার সময় যে কি নির্মল আনন্দ পাইসি!
আমি এখন নির্মল আনন্দ পাইলাম.........
গডফাদার মন দিয়ে পড়লে জীবনের উপর প্রভাব সৃষ্টি হতে বাধ্য!
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ!
দারাশিকো বলেছেন:
দারুন লিখেছেন। প্রথমে একবার গডফাদার ট্রিলজি দেখলাম। পাগল হৈলাম।
তারপর বহুত খুজে ফিরে একজনের কাছ থেকে বইটা নিয়ে পড়লাম, ইংরেজিটা।
তারপর আবার সিনেমাটা দেখলাম। এখন সুস্থ্য আছি
লেখক বলেছেন: তারপর আবার সিনেমাটা দেখলাম। এখন সুস্থ্য আছি.........বইটা না পড়লে আসলেও অসুস্থ থাকার কথা!
কায়কোবাদ বলেছেন:
ভালো লাগলো।পুজোর প্রায় সব বই পড়ে ফেলেছি। মাফিয়াদের জীবন নিয়ে তার চেয়ে ভালো আর কেউ লিখতে পেরেছে বলে মনে হয় না।
লেখক বলেছেন: জয় সরকার Joy Sarkar
মারিও পুজো লোকটা কি নিজেও মাফিয়া ছিল নাকি? নাহলে এত্ত সুন্দর সুন্দর মাফিয়া কাহিনী বাইর হইল কেমনে ওর কলম দিয়া??
এইটা এখনও আমার ফেইসবুক স্ট্যাটাস!
সাজিদ বলেছেন:
বই পড়ে যতটা ভালো লেগেছিল মুভি দেখে অতটা ভালো লাগে নাই। বিশেষ করে পার্ট থ্রী ভালো লাগে নাই। গডফাদার হিসেবে ব্র্যান্ডো আর মাইকেল হিসেবে আল পাচিনোর কম্বিনেশনটা ভালো লেগেছে। বাংলাদেশে এই শব্দটা অপাত্রে ব্যবহার করা হয়।
লেখক বলেছেন: পার্ট থ্রী নিয়া সবারই একটু মনোকষ্ট আছে।
বাংলাদেশে কিভাবে অপাত্রে ব্যবহার করা হয়?একটু বুঝাইয়া কন।
ইন্ঞ্জিনিয়ার বলেছেন:
গডফাদার বইটা থেকে অনেক কিছু শেখার আছে। যারা পড়ে নি তারা এটা বুঝবে না। "যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব" গডফাদারের এই উক্তিটা তো আমি মনে প্রাণে প্রয়োগ করি।
লেখক বলেছেন: বইটা থেকে অনেক কিছুই শেখার আছে.........অনেক কিছুই!!
লেখাজোকা শামীম বলেছেন:
চমৎকার লেখা। সরাসরি প্রিয়তে।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শামীম ভাই!!
একলব্য১৯৭১ বলেছেন:
ভাইজানরে অনেক ধন্যবাদ লেখাটার জন্য।দা সিসিলিয়ান এর একটা ডায়ালগ দেই- বিলিফ ইন ওয়ান'স ওন ভার্চু ইজ ডেডলিয়ার দ্যান বিলিফ ইন ওয়ান'স ওন ভাইস।
লেখক বলেছেন: আপ্নেরেও ধইন্যা............
পছন্দের ডায়ালগ!!!
আবারো ধইন্যা!
জটিল বলেছেন:
অনেক গুছিয়ে লিখেছ বলে ধন্যবাদ , এখন পর্যন্ত তার লেখা ৭ টা বই কাছে আছে , সব এখনো পড়া হয়ে ওঠেনি , তবে গডফাদার সিরিজ টা নিয়ে নতুন করে কিছু বলার নেই লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জটিল ভাই......অনেকদিন বাদে সামুর আঙ্গিনায় আপনাকে দেখতে পায়ে ভাল্লাগলো......মাফিয়া নিয়ে পুজোর চেয়ে ভালো আর কারো পক্ষে লেখা মনে হয় সম্ভব না!!
পড়ে ফেলেন সবগুলো!
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
পেলাস দিয়া ভাগলাম!
লেখক বলেছেন: আমি আর কী করুম!! তোমারেও একটা পেলাস!!
লেখক বলেছেন: আপ্নেরেও ধইন্যা............
থীম সং শুনতাছি!!
লেখক বলেছেন: আপ্নেরে একটা পেলাস!
সুবিদ্ বলেছেন:
ধন্যবাদ এমন অসাধারন একজন লেখককে নিয়ে লেখার জন্য
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুবিদ!!
কুল বয় বলেছেন:
গড ফাদার অনন্য। প্লাস।
লেখক বলেছেন: গড ফাদার অনন্য।
আপনাকেও প্লাস।
লেখক বলেছেন: মাইনাস সাদরে গৃহীত হইল।
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকে স্বাগতম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















জানলাম