মওদুদ - একজন ধূর্ত মানুষের প্রোফাইল - (পর্ব ৩ -উত্থানের পালে লাগলো হাওয়া)
১৬ ই এপ্রিল, ২০০৭ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমানের সামরিক শাসনামলেই উনি প্রকৃতপক্ষে নিজের মতো পরিবেশ পান । জেনারেল জিয়া উপদেষ্টা হিসাবে নিয়োগ দানের মাধ্যমে চতুর মওদুদকে বাংলাদেশের ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে যান। পরে ১৯৭৯ সালে সীমিত গনতান্ত্রিক পরিবেশে বিএনপির নমিনেশনে প্রথমবারের মতো এমপি হিসাবে সংসদে আসেন। জেনারেল জিয়া তাকে জ্বালানী এবং বিদ্যুত মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়ে উপ-প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন। কিন্তু জিয়াউর রহমান তার জীবনের শেষ ভাগে দূর্নীতির বিরুদ্ধে একটু সক্রিয় হবার চেষ্টা করেন। এই প্রক্রিয়ায় ধরা পরেন মওদুদ আহমেদ - দূর্নীতির অভিযোগে তাকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার করেন জিয়া। কিন্তু মওদুদ সাহেব ততদিনে একজন বিরাট ব্যক্তিতে রূপান্তরিত হয়ে গেছেন। জেনারেল জিয়া সামরিক বাহিনীর একটা আপাত অসফল ক্যুতে মারা যান। আসলে সেই যে একটা সফল ক্যু’ই ছিল - সেটা বুঝার জন্যে আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হয়েছে। জিয়ার উত্তরসূরী হিসাবে বিচারপতি সাত্তারকে একটা পুতুল হিসাবে ক্ষমতায় বসিয়ে জেনারেল এরশাদ ক্ষমতার পথ পরিষ্কার করা হয়। কথিত আছে যে - তখন সাত্তারের মন্ত্রীপরিষদের মিটিং (শাহ আজিজ প্রধানমন্ত্রী) শেষ হওয়ার পর পরই একটা গাড়ী দ্রুত ক্যান্টনম্যান্টের দিকে যেতে দেখা যেত - যাতে বসা থাকতেন মওদুদ আহমেদ।
(লক্ষ্য রাখুন- পরের পর্বে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!
বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮
মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে...
...বাকিটুকু পড়ুন
ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি...
...বাকিটুকু পড়ুন