বাংলাদেশের বিগত ৩৫ বছরের রাজনীতির ইতিহাস দেখলে দেখা যাবে - বর্তমানে রাজনৈতিক শিবিরে উচ্চাসনে বসে আছেন নীতিহীন, আদর্শহীন, অসৎ এবং বর্ণচোরা রাজনৈতিক নেতারা। তাদের ঘিরে রেখেছে আছে লুটেরা এবং তস্কররাও। এদের একটা বিরাট তালিকা দেওয়া যাবে। সেই তালিকায় থাকবে মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, ওবায়েদুর রহমান, মাঈদুল ইসলামসহ আরো অনেকে। কিন্তু সার্বিক বিবেচনায় এই ডিগাবাজী বিশারদ রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে সফল এবং বাংলাদেশের গনতান্ত্রিক এবং আধুনিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার পথে সবচেয়ে বেশী সাফল্যজনক বাঁধা সৃষ্টিতে সক্ষম হয়েছেন মওদুদ আহমেদ। ভদ্রলোক পেশায় একজন আইনজীবি এবং নেশায় একজন রাজনীতিবিদ - সঠিক ভাবে বললে বলতে হয় ক্ষমতার রাজনীতি হলো তার জীবনে ধ্যান ও জ্ঞান। কূটচাল এবং ঘোলাজলের রাজনৈতিক অবস্থা উনার সবচেয়ে বেশী পছন্দ। আমরা এই সফল কটচালী রাজনীতিকের বায়োগ্রাফীটা একটু দেখবো।
ছাত্রজীবনে নেজামে ইসলামীর ছাত্রসংগঠন “ছাত্রশক্তি”র মাধ্যমে রাজনীতির হাতেখড়ি হয় মওদুদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠন এনএসএফ এর রাজনৈতিক উইং হিসাবে এই চক্রটি মৌলবাদের ধারক বাহক ছিল। ১৯৭০ সালে যখন মওদুদ ইংল্যান্ড থেকে আইনের উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরেন তখন দেশে স্বাধিকারে আন্দোলনের জোয়ার শুরু হয়েছে গেছে। সেই সময়ের আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক আগরতলা মামলার শুনানীতে তরুন ব্যারিষ্টার মওদুদকে দেখা গেছে ব্যারিষ্টার আমিরুল ইসলামের পাশে বসে থাকতে। এই ইমেজ ব্যবহার করে পরবর্তীতে আওয়ামীলিগের টিকেটে নমিনেশনে চেষ্টাও করেন। কিন্তু একজন মৌলবাদী হিসাবে উনার রাজনৈতিক দর্শনের কখনও পরিবতর্ন হয়নি। মুক্তিযুদ্ধের সময় মোশতাক আহমদের নেতৃত্বে যে কুচক্রী মিশন কাজ করছিলো তাতে মওদুদ আহমেদের সম্পৃক্ততা সম্পর্কে প্রমান পাওয়া যায়। ১৯৭১ এর পর নিজেকে আওয়ামীলীগার হিসাবে পরিচয় দিতে দেখা গেছে। কিন্তু সাবেক ছাত্রলীগ নেতাদের বিরোধীতার মুখে ১৯৭৩ সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নমিনেশন পেতে ব্যর্থ হওয়ার পর আওয়ামীলিগের সাথে সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় এবং নমিনেশন না পাওয়ার অপমান বা রাগ উনি আজও ভুলেননি বলেই মনে হয়। ১৯৭৩ সালে আমেরিকান দূতাবাসের সাথে অতিরিক্ত দহরম-মহরম তৎকালীন সোভিয়েত সমর্থনপুষ্ট সরকার ভালভাবে নেয়নি - ফলে তাকে জেলে যেতে হয়।
(পরের পর্বের জন্যে অপেক্ষা করুন)
মওদুদ - একজন ধূর্ত মানুষের প্রোফাইল - (পর্ব ২- শুরু হলো যাত্রা)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন
চারদিকে অদ্ভুত নীরবতা

নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!
প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন
১৬ জুনের বিশ্বকাপ কড়চা
দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন
আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন
সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।