somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মওদুদ - একজন ধূর্ত মানুষের প্রোফাইল - (পর্ব ৬ - গনতান্ত্রিক সমাজের বিপক্ষে কুকীর্তি)

১৭ ই এপ্রিল, ২০০৭ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন বর্নচোরা এবং ডিগবাজী বিশারদ হিসাবে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যক্তিগত সাফল্য ছাড়া আরও একটা কাজ করেছেন যথেষ্ঠ। তা হলো বাংলাদেশে গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পথে রোড ব্লক স্থাপন করা। বারবার নিজেকে ঠেলে দিয়েছেন জনগনের প্রতিপক্ষ হিসাবে এবং বারবার পরাজিত হয়েও কৌশলে জনগনের বিভ্রান্তিতে ফেলে ক্ষমতার শীর্ষে ফিরে গেছেন। সর্বশেষ ২০০৭ সালেও দেখি একদলীয় নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনার একজন আর্কিটেক্ট হিসাবে জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং দেশে একটা জরুরী অবস্থা জারীর পরিবেশ সৃষ্টি করে গনতন্ত্রকে বাধাগ্রস্থ করেছেন। আমরা অচিরেই দেখবো মেধাশূন্য রাজনৈতিক অংগনে মওদুদ সাহেব আবারো একজন জ্ঞানী মানুষ হিসাবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান অনিবার্য করে তুলবেন। পাঠক, আসুন এবার দেখি তার দীর্ঘ এবং বর্নাঢ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশে গনতান্ত্রিক ব্যবস্থা বিকাশে বাধাগ্রস্থ করতে কি কি অবদান রেখেছেনঃ-

- একজন মৌলবাদী হিসাবে ধর্মনিরপেক্ষতার রিরুদ্ধে তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করেছেন জেঃ জিয়ার অবৈধ সামরিক শাসনকে বৈধতাদানকারী “৫ম সংশোধনী”তে ‘বিসমিল্লাহ...” সংযোজন এবং সংবিধানে দুই মূলনীতি পরিবর্তন করা। সংবিধানের এই পরিবর্তনের ফলেই রাজাকারতন্ত্র আবারো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পেয়েছে।
- এরশাদের অবৈধ সামরিক শাসনের বৈধতাদারকারী “৭ম সংশোধনী”র মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসাবে একটা বিশেষ ধর্মকে স্থান দেওয়া মাধ্যমে অন্যধর্মের নাগরিকদের মূলত নাগরিক অধিকার বঞ্চিত করার মাধ্যমে মৌলবাদী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের একটা যাত্রা শুরু করেছে।
- বিচার বিভাগ পৃথকীকরন বিলকে বাস্তবায়নে বাধা দান। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও কোর্টে এটর্নী জেনারেলকে এই বিলের বিরুদ্ধে অবস্থান গ্রহনে সহায়তা করার অভিযোগ পাওয়া যায়।
- আইনমন্ত্রী থাকাকালীন একজন ডাবল-মার্ডারের মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর প্রবাসের বাসায় আতিথিয়তা গ্রহন এবং গোপনে তার মৃত্যুদন্ড মাফ করাতে অথর্ব প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে প্রভাবিত করা।
- “অপারেশন ক্লিনহার্ট” এর মাধ্যমে বিচার বর্হিভূত নিহত এবং আহতদের বিচার চাওয়া অধিকার বঞ্চিত করার মাধ্যমে মানবাধিকার লংঘনে পথে সরকারী যন্ত্রকে নিয়ে যাওয়া।
- একটা ঘাতক বাহিনী তৈরী করে বিচার বর্হিভূত হত্যাকান্ডকে বৈধতা দানের মাধ্যমে মানবাধিকার লংঘন।
- নির্বাচনে কালটাকা এবং পেশী শক্তি ব্যবহার প্রতিরোধে সুধী সমাজের প্রচেষ্টায় হাইকোর্টের আদেশ অনুসারে নির্বাচনে প্রার্থীদের ৮টি বিষয়ে তথ্যপ্রদান বাধ্যতামূলক করার পরিবর্তে নিজের নিয়োগকৃত বিচারপতির অবসরকালীন বেঞ্চেকে প্রভাবিত করে স্থগিতাদেশ এনে নির্বাচনে তস্করদের অংশগ্রহনের পথ সুগম করা।
- সংবিধান সংশোধন করে বিচারপতির অবসরের বয়সসীমা বৃদ্ধিকরে একজন বিশেষ বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর মাধ্যমে ইলেকশান ইঞ্জিনিয়ারিংএর পরিকল্পনার মাধ্যমে দেশকে একটা অরাজকতার মধ্যে ঠেলে দিয়ে “জরুরী অবস্থা”র আড়ালে সেনা শাসনকে অবশ্যম্ভাবী করা।
- বিচারবিভাগকে দলীয়করনের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা।

একটু ভালভাবে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশে গনতন্ত্রের বিকাশে গনতান্ত্রিক আন্দোলনে পরাজিত মওদুদ যথেষ্ঠ বাধা সৃষ্টির মাধ্যমে তার পরাজয়ের প্রতিশোধ গ্রহন করেছেন - এবং এটা সম্ভব হয়েছে গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত “আপোষহীন” নেতৃত্বের প্রত্যক্ষ সহায়তায়। এটা বাংলাদেশের মানুষের একটা দুর্ভাগ্য বটে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×