উপায়ন্তর না দেখিয়া একটি সতন্ত্র পোষ্টের স্মরনাপন্ন হইতে হইল বলিয়া কিঞ্চিত বিব্রত বোধ করিতেছি। আশা করি মার্জনা পাইবো। বিষয়টা দুই ছত্রেই সারিতে পারিতাম যদি আমি ছাগুর ব্লগে অবাঞ্ছিত না হইতাম।
আসল কথায় আসি... আমাদের প্রিয় "ছাগু" একটা বড় ধরনের ভ্যা করিয়া আমাদের জানান দিয়াছে যে - সে সকল ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস অবিশ্বাস করার কারনে নতুন করিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস লিখিয়া বাংলাদেশের আমজনতাকে টাসকি খাওয়াইয়া দিবে।
আমরা সময় সময় বান্দরে নাচ দেখিয়া আমোদিত হইলেও কদাচিত ছাগনুত্য প্রত্যক্ষ করিবার সুযোগ হইয়াছে। এই সুযোগ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করায় আমরা প্রবল আগ্রহী হইয়াছি।
এই স্থলে অধমের মনের গহীনে কিছু জিজ্ঞাসা আকুলি বিকুলি করিতেছে, যদি কোন মহোদয় এই বিষয়ে কিছু আলোকপাত করিতেন - তবে বাধিত হইতাম।
প্রশ্ন ১: উক্ত মুক্তিযুদ্ধের "ডাটামাইনিং এবং কালেকশানের" প্রধান কিউরেটর হিসাবে স্মনামধন্য আশরাফ রহমান থাকিবেন কি না?
প্রশ্ন ২: তথ্য যাচাই বাছাই এ আস্তমেয়ে থাকিবে কিনা?
প্রশ্ন ৩: উক্ত সংগ্রহশালায় জন্টু মন্টুর স্বগোত্রীয় রেন্টুর রাজাকারজর্চিত পুষ্তকটি রাখা হইবে কি না?
আরো প্রশ্ন ছিল ... সময়াভাবে পরবর্তীতে করা হইবে...
( পুনশ্চ: মুক্তিযুদ্ধরে ইতিহাস নিয়ে অনেক ফাজিল আগেও চেষ্টা করেছে - এবং তাদের পরিনতি জানি। এখন বাংলা বাগধারাটা কিছু পরিবর্তন করে বলা যায় - হাতি ঘোড়া গেল তল - ছাগু বলবে কত পানি (জল তো আবার হিন্দুয়ায়ী) )
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৭ সকাল ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


