আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

“কোরান ক্যাডা লিখছে ? একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ প্রথম পর্ব” – একটু ভিন্ন দৃষ্টিতে!

২০ শে মে, ২০০৭ রাত ১০:০৯

শেয়ারঃ
0 0 0



প্রথমেই শুরু করি লেখকের শিরোনাম নির্বাচন নিয়ে, আমার জানা মতে লেখক যুক্তিভাই কোনদিন কোরানের প্রতি মোহযুক্ত ছিলেন না - সুতরাং তার মোহমুক্তি ঘটার সম্ভবনা কোনদিনই হয়নি। সুতরাং লেখক এখানে একটু চতুরতার পরিচয় দিয়েছেন।

এই লেখাটি মূলত অন্য একজন নাস্তিক লেখকের অনেকগুলো লেখার একটা আঞ্চলিক ভাষায় লিখিত সারসংক্ষেপ। নীচের সূত্রের তালিকায় ঐ লেখকের নাম না থাকায় ধরে নিতে পারি উনি নিজে এই নিক নিয়ে লিখছেন - নতুবা এটা একটা চোথাবাজী হিসাবে বিবেচিত হবে।

একজন লেখকের ৫/৬ বছরের লেখাকে এক করে কেন যুক্তিভাই এই পোস্টটা দিলেন? কারন একটাই - ঝড়ের দিনে আম কুড়ানোর একটা প্রচেষ্টা। দেখা যাচ্ছে - এখানে জামাত আর রাজাকারদের বিরুদ্ধে একটা প্রবল হৈ চৈ হচ্ছে - এই সুযোগে একটু ধরে আসি মুসলমানদের।

যাই হোক, যারা লেখাটা পড়ে কষ্ট পেয়েছে বা উল্লসিত হয়েছেন - তাদের দুই দলের প্রতি একটা ম্যাসেজ - এটা নতুন কোন বিষয় না। গত ৫/৬ বছর যাবত ইন্টারনেটে একদল মানুষ তাদের নামধাম লুকিয়ে করে এই ধরনের লেখালেখি করে নিজেদের “মুরতাদ” হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। নীচে যাদের নামে আছে তাদের মধ্যে সাঈদ কামরান মির্যা, আবুল কাসেম, ইবেন ওয়াক্কার এবং আলোচ্য নিকের আড়ালে থাকা লেখক আমাদের বহুল পরিচিত। এরা ৯/১১ এর পর একটা বিশেষ পরিবেশে একটা ধর্মের বিষয়ে বিশেষ ভাবে কাজ শুরু করেন। আলোচ্য লেখক নিজেকে নাস্তিক-মুরতাদ নামের আড়ালে বিভিন্ন ফোরামে লিখে তাসলিমা নাসরিনের পক্ষে প্রচার চালান। এক সময় এরা সবাই মিলে আলী সিনা নামক একজন স্বঘোষিত মুসলিম এবং ইসলাম বিরোধীর সাথে এক ইন্টারনেট ফোরাম তৈরী করে। পরবর্তীতে মতপার্থক্যের কারনে নিজনিজ ওয়েব সাইড তৈরী করে নিজেদের মতো ইসলাম এবং মুসলামনদের ধোলাই করে যাচ্ছেন। তাদের এই বিভক্তি ঘটে মুলত ইরাক যুদ্ধে নিজেদের দৃষ্টিভঙগীর কারনে। যাই হোন - এটা হলো সংক্ষেপে এই গবেষনার ইতিহাস।

আলী সিনার সাথে বিনবনা না হওয়ায় আলোচ্য লেখক বাংলাভাষী কিছু মানুষকে সংগঠিত করে নাস্তিকতা প্রচার শুরু করেন। কারন আলী সিনা মূলত ইরানে রাজনৈতিক পরিবর্তনের জন্যে একটা বিশেষ গোষ্ঠীর পক্ষে কাজ করছেন। যদিও উপরে উল্লেখিত লোকজন এখন তার উনার সাথে একমত না - কিন্তু তাদের লেখা ইসলাম বিরোধী প্রবন্ধগুলো সযত্নে উনি রেখে দিয়েছেন ওয়েব সাইডে।

সুতরাং যারা ভয় পেয়েছে - এই পোস্টটা ডিলিট হলে আপনারা লেখাটা থেকে বঞ্চিত হবেন - তাদের জন্যে পরামর্শ - যুক্তিভাইএর আগের পোষ্টগুলোতে কিছু লিংক দিয়েছেন - সেগুলো ফলো করুন। সেটা বরঞ্চ ভাল হবে - এই লেখাটাই সেখানে পরিষ্কার চলিত ভাষায় পড়তে পারবেন। সাথে সাথে আরো অনেক আকর্ষনীয় লেখা পড়তে পারবেন যাতে আপনি বিশ্বাস করবেন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো কোরআন আর মুসলমানরা। চেষ্টা করে দেখুন, বিফলে মূল্য ফেরত।

যুক্তিভাইএর প্রথম লেখা পড়ার পর নিশ্চিত ছিলাম উনি এই জিনিসটা নিয়ে আসবেন। যদিও দেখুন উনি জানতেন যে এটার একটা বিতর্কিত দিক আছে - “কোরান ক্যাডা লিখছে কেমনে লিখছে আর কখন লিখছে এই লৈয়া একখান অ্যানালিটিকাল লেখা লিখতে চাইছিলাম(?)। তয় সমস্যা হৈল, এইগুলান লৈয়া কিছু লিখতে গেলেই মোমিন ভক্তদের গায়ে ফোসকা পোইড়া যায়”। গত এক দশক ধরেই উনি এটা করে আসছেন - সুতরাং উনার বিষয়টা ভাল জানা আছে।

এখানে কিছু প্রশ্ন আমার মনে ঘুরে নিয়ত:

১)যুক্তিভাই বিশ্বাস করেন ঈশ্বর নেই - যুক্তি দিয়ে সেটা প্রতিষ্টিত করার দিবানিশি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি উনি বিশ্বাসই করেন যে ঈশ্বরের অস্তিত্বই নেই - তবে ঈশ্বরের নামে যা হয় সবই ভুয়া - মিথ্যা। এই অবস্খায় ঈশ্বরকে বাদ দিয়ে একটা বই নিয়ে আছড়াপাছড়ি করাটাকি উনার জন্য একটা পরাজয় না? এখন ঈশ্বরবাদীদের জন্য কাজটা অনেক সোজা হয়ে গেল না। শুধু বলতে হবে - এই বি বুঝতে হলে আপনাকে আগে "বিশ্বাস" করতে হবে - সেটা হলো কুরান বুঝার প্রি-রিকুইজিট। সেটাই কুরানের শুরুতে লেখা আছে।

২) যুক্তিভাইকে দেখা যায় মুলমানদের বিশ্বাসটাকে আঘাত করে উনার মতবাদ প্রতিষ্ঠা করা চেষ্টা করতে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে একটা পরিকল্পিত পথ ধরে কোরানের বিশেষ বিশেষ অংশকে উনি নিজের মতো ব্যাখ্যা করেছেন। এর বিপরীতে এক সমুদ্র কথা বলার সুযোগও আছে।যদি নাস্তিকতা প্রতিষ্টার জন্যে মুসলমানই একমাত্র টার্গেট হয় - তাহলে আর যারা অন্য ধর্ম বিশ্বাস করেন তাদের বিষয়ে কি হবে? আমার জানা মতে যুক্তি ভাইএর রেফারেন্সের মানুষগুলো কোন দিন অন্য ধর্ম নিয়ে কোন কথা বলেন নি, এমন কি যুক্তি ভাইয়ের আড়ালের মানুষটিও একটা বিশেষ ধর্ম সম্পর্কে টু শব্দ করেন নি। কারন এই ধর্মকে নিয়ে কোন কথা বললে - এন্টিসেমেটিক আইনে জেলে যাবার সম্ভাবনা রয়েছে।

এই বিষয়ে অনেক কথা বলা যায়। অনেকে ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ হিসাবে দেখাতে চান। দয়া করে এটা করবেন না। কারন ৭১ এ পাকি এবং তাদের দোসররা যা করেছে তা কোন ভাবেই কোরআন সমর্থন করে না - বরঞ্চ এর বিপরীত অবস্থান নেয়। আমাদের এই ধরনের বক্তব্য বরঞ্চ সাধারন মানুষ থেকে আপনাদের দূরে ঠেলে দেবে। সেটাই জামাত রাজাকাররা চায়।

বলাই বাহুল্য যে, বাক স্বাধীনতা আর অনূভূতিতে আঘাত বিষয়টা বেশ জটিল। একটা কথা আমাদের ভুললে চলবে না যে - স্বাধীনতা মানেই অবাধ লাইসেন্স নয়। স্বাধীনতা যেমন আমাদের মুক্ত ভাবে ভাবার এবং কথা বলার সুযোগ দেয় তেমনি দায়িত্ব দেয় যেন অন্যরাও সেই অধিকার ভোগ করতে পারে সেটা নিশ্চিত করার। স্বাধীনতা মানে অন্যের পায়ে পাড়া দিয়ে রাস্তায় চলা নয়। অন্যের বিশ্বাসকে আঘাত করে - আর যাই হোক কোন মতবাদ প্রতিষ্টিত হতে পারে না - শুধু ঘৃণারই প্রসার ঘটায়।

শেষ করার আগে একটা বিষয় বলা দরকার। বিশ্বে এখন সবচেয়ে আলোচিত মতবাদ হলো “ইসলাম"”। কারো কারো মতে ইসলাম একটা বর্বর মতবাদ। সেটার পক্ষে অনেকে ঐতিহাসিক তথ্য উপস্থাপন করে বিজয়ী হবার চেষ্টা করেন। দেখুন কমিউনিজম প্রতিষ্টার জন্যে মানুষের উপর যে ভয়াবহ নির্মম অবস্থা নেমে এসেছিল তা কিন্তু ভুললে চলবে না এবং এখন গনতন্ত্র প্রতিষ্টার নামে ইরাক আর আফগানিস্থানে যা হচ্ছে তার জন্যে কিন্তু আমরা গনতন্ত্রকে একটা ব্রুটাল সিস্টেম বলছি না।

তবে বিতর্ক তৈরী করে যার আনন্দ - সেই যুক্তিভাই সফল হয়েছেন এই পোস্টের মাধ্যমে। উনি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বিতর্কের ভিতর দিয়ে সুকৌশলে উনার মতবাদটাকে প্রবেশ করাতে পেরেছেন এবং পরিস্থিতির কারনে অনেকে বাধ্য হয়ে সেটাকে ডিফেন্ড করেছেন। যারা বাংলাদেশের ইতিহাসের গতি প্রকৃতি জানেন - তাদের জন্যে অনুরোধ - নাস্তিক ভাইদের সকল অন্ধ ভাবে সমর্থন করতে গিয়ে মুক্তিযুদ্ধের আন্দোলনকে কমিউনিজমের আন্দোলনের পরিনতির দিকে ঠেলে দেবেন না। আমাদের ভুলে গেলে চলবে না নিউটন সাহেব প্রকৃত একটা নিয়মকে একটা সূত্রের মাধ্যমে দেখিয়েছেন - প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে - এবং শেষ প্রতিক্রিয়াটাকে মাথায় রেখেই ক্রিয়াটাকে নিয়ন্ত্রন করা দরকার।

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে মে, ২০০৭ রাত ১০:১৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: কৌশলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ
২. ২০ শে মে, ২০০৭ রাত ১০:১৬
দ্রোহী বলেছেন: উরে........এইবার তাহলে যুঞ্চিক্তর পোষ্টের লিংক ফলো করি। ক্যামনে কি?
৩. ২০ শে মে, ২০০৭ রাত ১০:১৭
মুনতাসির হাসান বলেছেন: ভাই লোকটার নাম বলতে সমস্যা কি? সবাই তো আর চিনে না।
৪. ২০ শে মে, ২০০৭ রাত ১০:১৮
দ্রোহী বলেছেন: "শুধু ধার্মিকগনের পোষ্ট থাকবে, নাস্তিকদের পোষ্ট রাখা যাবে না।" এটা মানতে পারলাম না।
-একজন নাস্তিকের লেখা পড়ে যদি কোন আস্তিক লাফাতে লাফাতে তার দলে গিয়ে ভীড়ে, তাহলে সে কিসের আস্তিক?
৫. ২০ শে মে, ২০০৭ রাত ১০:২৬
দ্রোহী বলেছেন: এস্কিমো ভাই, লিংকগুলা আপনার সংগ্রহে থাকলে দয়া করিয়া দেন কিংবা কোথায় গিয়া খুজবো বলেন।
৬. ২০ শে মে, ২০০৭ রাত ১০:৫৫
এস্কিমো বলেছেন: @দ্রোহী, সবকিছুর উপরে উঠে মুক্ত চিন্তা করাটাই মূল কথা। আর বিশ্বাস যার যার নিজের - একান্তই নিজ দায়িত্বে সেটা করেন।

একটু লক্ষ্য করুন - নুসরাত যা করলো সেটা গুরুর প্রতি অতিভক্তির কারনেই করলো - এটা কি একটা ধর্ম নয়? গুরুকে ভক্তি করাও তো কোর কোন ধর্মের অংশ এবং নিজের বিশ্বাসের জন্যে যুদ্ধ করাই জিহাদ নয় কি?
এখানে কিছু লিংক দিলাম:
দেখুন - আরো অনেক আছে -
যুক্তিভাই এর নিজের সাইট

ভিন্ন মত - চরম মুসলিম বিরোধী

সেমি নাস্তিক - যিনি ইসলাম সম্পর্কে সবচেয়ে কম জেনে সব চেয়ে বেশী কথা বলেন

ইরানী ইসলাম বিদ্বেসী - যিনি উপরের সবার গুরু
৮. ২০ শে মে, ২০০৭ রাত ১১:১১
যুঞ্চিক্ত বলেছেন: এস্কিমো,

আপনার বিশ্লেষণের জন্য ধন্যবাদ। আমি কে সেটা না খুঁজে আমি কি লিখেছি তা খন্ডন করলেই বরং বাধিত হব। কয়েকটা সাইটের লিংক দিয়ে ওমুক, আমি, তমুক আমার গুরু এগুলো বললে অনেকের বাহবা পাবেন সেটা জানি, কিন্তু তাতে কি এসে গেল?

ম্যাসেজ রিফিউট না করে ব্যক্তি আক্রমণ আপনি যত ইচ্ছা চালাতে পারেন,, তাতে কি কিছু যাবে আসবে না রে ভাই।
৯. ২০ শে মে, ২০০৭ রাত ১১:১২
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: জনাব এস্কিমো
চমৎকার একটা যুক্তিপূর্ণ লেখার জন্য ধন্যবাদ।
আনেকেই মুক্তিযুদ্ধকে ইসলামের প্রতিপক্ষ হিসাবে দাড়করাতে চেষ্টা করে।
ইসলামের নামে কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে সে ব্যক্তিগত বা দলগতভাবে দায়ি হবে। এর জন্য ইসলাম দায়ি হবে না।
১০. ২০ শে মে, ২০০৭ রাত ১১:১৩
দ্রোহী বলেছেন: অনেক ধন্যবাদ- এস্কিমো ভাই। গুঁতিয়ে দেখি আগে...
১১. ২০ শে মে, ২০০৭ রাত ১১:১৫
উৎস বলেছেন: একমত নই। আপনি যুঞ্চিক্তর কথায় ভুল থাকলে ধরিয়ে দিন, কিন্তু তাকে কথা বলতে না দেয়াটা সমর্থন করা যায় না।
১২. ২০ শে মে, ২০০৭ রাত ১১:১৮
হাসিব বলেছেন: এইখানে মুক্তিযুদ্ধ কৈত্থিকা ? @ আকন্দ
১৩. ২০ শে মে, ২০০৭ রাত ১১:২০
দ্রোহী বলেছেন: এস্কিমো ভাই, যুঞ্চিক্ত ভাইয়ের কথায় যুক্তি আছে। তিনি আস্তিক নাকি নাস্তিক তাতে কিন্তু কিছুই আসে যায় না।
১৪. ২০ শে মে, ২০০৭ রাত ১১:২০
এহহামিদা বলেছেন: খুশী হইলাম @এস্কিমো।
প্রত্যেক ক্রিয়ারই একটা সমান বা বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।

এইবার অনুরোধ নাসতিকবাদীতা ৯৬ সালে বেগবান হওয়ার পরেই নয়া জংগীবাদ শুরু হইছে সেটা একটু খেয়াল করে দেখেন।
আমি এতদিন হাজার বাক্যে বুঝাইতে চাইতাম, আপনি এক বাক্যে বুঝাইয়া দিলেন।
১৬. ২০ শে মে, ২০০৭ রাত ১১:২১
দ্রোহী বলেছেন: চরম আস্তিক অনেকেই আছে এই ব্লগে, তাদের সাথে সমস্যা হয় না। সমস্যাটা হচ্ছে, দেশ, পাকিস্তান, রাজাকার, স্বাধীনতা, শিবির, জামায়াত ইস্যুতে। সুতারাং কেউ নাস্তিক হলেই বা কি আসে যায়?
১৮. ২০ শে মে, ২০০৭ রাত ১১:২৯
আরিফ জেবতিক বলেছেন: বেশি কথা বলতে চাই না।
পোস্টে অনেক ফাক ছিল,এবং সেই ফাকগুলো নিয়ে বিভিন্ন মতামতের ব্লগারদের আলোচনা চলছিল।
এই ফাকে পোস্ট মুছাটা হয়েছে চরম বেকুবি।

যুঞ্চির পোস্ট নিয়ে টুকিটাকি যা কথা আছে,সেটি তার পোস্টেই বলেছি।
১৯. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩১
এস্কিমো বলেছেন: @আকন্দ সাহেব - আমাদের ভুলে গেলে চলবে না যে, ইসলামের নাম নিয়ে অনেক অপকর্মও হয়েছে এই পৃথিবীতে এবং এখনও হচ্ছে।
সবচেয়ে ক্ষতি করেছে ইসলামের রাজনৈতিক ব্যবহার করে। এরশাদের মতো চরম লুচ্চাও ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষনা দিয়ে নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে।
আর একদল "বিসমিল্লাহ" বলে দেদারছে অপকর্ম করেছে।
অবশেষে একজন মাথায় কাপড় দিয়ে হ্জ্জ করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে --

তবে যুক্তি দিয়েওতো আর বিশ্বাস হয় না - তাই যুক্তিভাইরা মানব সমাজের জানা ইতিহাস থেকে শুরু করে আজও অব্দি যুক্তি দিয়ে যাচ্ছেন - আর মানুষ সেগুলো শুনছে। সে জন্যে ঈশ্বর বিশ্বাস কোন হেরফের হবে না। নিম্চিত থাকেন।
২০. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩৪
এস্কিমো বলেছেন: @আকন্দ ভাই, আমি ভাল লিকছি, আমারে আনব্যান করেন।
২১. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩৬
আরিফ জেবতিক বলেছেন: "একটু লক্ষ্য করুন - নুসরাত যা করলো সেটা গুরুর প্রতি অতিভক্তির কারনেই করলো - এটা কি একটা ধর্ম নয়"
....নুসরাত কি করেছে,একটু বলবেন?
২২. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৩৯
সুমন চৌধুরী বলেছেন: সহমত@উৎস, ভাস্করদা,আরিফ ভাই
২৩. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৪২
অনন্তমৈথুন বলেছেন: সহমত@উৎস, ভাস্করদা,আরিফ ভাই
২৪. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৪৭
এহহামিদা বলেছেন: মুক্তিযুদ্ধ বিষয়ক একটা প্রজেক্টের কাজে শাহরিয়ার কবিরের কাছে সাহয্যের জন্য গেছিল আমার ছোট ভাই।

শাহরিয়ার কবির যত ইনফরমেশন না মুক্তিযুদ্ধ বিষয়ক দিছে, তার চেয়ে বেশী চেষ্টা করছে আমার ভাইয়ের ব্রেইন ওয়াসের।

ব্রেইন ওয়াসটা হইল ইসলামের বিরুদ্ধে ক্ষেপাইয়া তোলা। আমার ভাই ব্যাপারটা টের পাইয়া চম্পট মারছিলো!!!!!!!
২৫. ২০ শে মে, ২০০৭ রাত ১১:৫৯
এস্কিমো বলেছেন: @জেবতিক - দেখুন
তাসনিম নুসরাত বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৩৫:১৫
যুক্তিভাই আমার কাছে গুরুশ্রেনীর ব্লগার। তাহার পোস্ট মুছিয়া দেয়ায় মাথা ঠিক রাখিতে পারি নাই। না খাইয়া থাকার মত ইহাও প্রতিবাদের ভাষা

- গুড়ু ভক্তিও একটা ধর্ম নয়কি?
২৬. ২১ শে মে, ২০০৭ রাত ১২:০৮
বন্ধনহীন বলেছেন: সাঈদ কামরান মির্যা, আবুল কাসেম, ইবেন ওয়াক্কা, ইবনে সিনা, আবুল হাসনাত, আসগর আরো অনেকের লেখার সাথে গত ৭/৮ বছর ধরে পরিচিত। একমাত্র অপার্থিব জামানের লেখা ছাড়া আর সবারই উদ্দেশ্য ভাল ছিল বলে মনে হয়নি। এইসব ব্যপারে আপনার সাথে একমত। তবে এদের বলতে দেওয়া উচিত। এর পক্ষে আমার জোরালো সমর্থন। দিত্বীয় যে কারণে তাদের কাছ থেকে বেশি লেখা আশা করি - তাহলো এতে এদের উদ্দেশ্য ও উৎসের সম্পর্কে ধারনা পাওয়া যায়।
২৭. ২১ শে মে, ২০০৭ রাত ১২:২৭
এস্কিমো বলেছেন: @বন্ধনহীন, অনেক ধন্যবাদ অপার্থিব জামানের কথাটা বলার জন্য - অনেক শেখার আছে ভদ্রলোকের কাছ থেকে।
@ যুঞ্চিক্ত - এটাকি আপনি করেন না - ধর্ম আলোচনার সময় আপনারকি ধর্ম প্রচারকের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে তাকে ডি হিউম্যানাইজ করেন না।

একমাত্র ঐশী বানী ছাড়া কেন কথাটা বলেছে সেটা জানার অধিকার সবার আছে।

আমার কথায় যদি কেহ মনে করেন আমি কথা বলার বিপক্ষে সেটা ভুল হবে। সবার স্বাধীনতা আছে কথা বলার - কিন্তু অন্যের বিষয়ে বলার আগে মিনিমান শ্রদ্ধাবোধ দেখানোটাকি থাকা উচিত নয়?

যুক্তিভাই উনার জমানো লেখাকে একটা বিশেষ ফর্মে এখানে দিয়েছেন - যদিও উনার বক্তব্য অনুসারে কয়েক বছর আগে উনি ধর্ম বিষয়ে লেখা বাদ দিয়েছেন বলে ঘোষনা দিয়েছিলেন - এবং এটা ঘটেছিল এই লেখাটাকে কেন্দ্র করেই। জনৈক আবিদের সাথে বিতর্কর পর উনি একথা বলেছিলেন( স্মৃতি যদি প্রতারনা করে তাহলে ক্ষমা চাচ্ছি) - বেনামে আবার ধর্ম বিশেষ করে ইসলাম নিয়ে লেখে ইনি উনার কথা ভংগ করেছেন।
@যুক্তিভাই - আপনি কিন্তু্ আপনাকে চিনিয়েছেন আপনার লেখায় লিং দিয়ে - এখন যদি কেহ বুঝে ফেলে আপনি কে - সেটা তাকে দোষারোপ করা যায় না। আমি আপনাকে আগেও সতর্ক করে দিয়েছি...
২৯. ২১ শে মে, ২০০৭ রাত ১২:৩৫
বন্ধনহীন বলেছেন: যুঞ্চিক্ত লেখাটি অনেকটা কপি & স্পেশ্যাল পেস্টের মতো। তবে ভালো লেখা। আমার খুব ভালো লেগেছে। উনার আন্চলিক বাংলা আসলেই চমৎকার।
৩০. ২১ শে মে, ২০০৭ রাত ১২:৩৬
আরিফ জেবতিক বলেছেন: @জেবতিক - দেখুন
তাসনিম নুসরাত বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৩৫:১৫
যুক্তিভাই আমার কাছে গুরুশ্রেনীর ব্লগার। তাহার পোস্ট মুছিয়া দেয়ায় মাথা ঠিক রাখিতে পারি নাই। না খাইয়া থাকার মত ইহাও প্রতিবাদের ভাষা

- গুড়ু ভক্তিও একটা ধর্ম নয়কি
--------------------------------------

বিকেলে আপনি ছিলেন কি না মনে পড়ছে না (মাথা সাংঘাতিক গরম ছিল।আমি নিজে একাধিক অশ্লীল পোস্ট দিয়েছি,যেগুলো পরে মুছে ফেলেছি।)

কেই যদি কারো প্রতি বিশেষ শ্রদ্ধাভক্তি রেখেই থাকে,তাহলে তাকে দোষের মনে করার কারন দেখছি না।

আমি যুঞ্চিক্তের পোস্ট মুছার পরে সবার আগে প্রতিবাদ করেছি,সবচেয়ে জোরালো এবং ক্রমাগত করেছি।যদিও তার পোস্টের সাথে আমার কোন মতৈক্য নেই।

আমাদের মুল পয়েন্ট ছিল,যে কারনে পোস্ট মুছা হয়েছে তার প্রতিবাদ করা।
এ ব্লগে ছাগল পাগল ডাকার একটা ট্রেন্ড আছে,সেটার সাথে নোটিশবোর্ডকে আজকের আগে আমি জড়াই নি।

এখন একটা নায্য প্রতিবাদের সাথে কারো যদি প্রিয় ব্লগারের ব্যাপার হয়ে থাকে,তাহলে তার প্রতিবাদ আরো জোরালো হবে,এটাকে ধর্মের সাথে জড়িয়ে ফেলার কারনটা আমি বুঝতে পারছি না।


৩১. ২১ শে মে, ২০০৭ রাত ১২:৩৮
যুঞ্চিক্ত বলেছেন: হা: হা: আপনে যারে ভাবতাছেন সে আমি না এস্কিমো। অ্যানিওয়ে আপনি আপনার কথা কন, নো প্রবলেম। :)
৩২. ২১ শে মে, ২০০৭ রাত ১২:৪৪
সোনার বাংলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর লেখার জন্য।
আর এই সব নাস্তিক শালারা ৭১'র চেতনার নামে তলে তলে অন্য কাম করে! মুক্ত চেতনার নামে দেশের হোগায় বাঁশ দেয়। এদের চরিত্র বলতে কিছু নেই।এরা নিজেরাই এক একটা গন হাগা খানা।এদের আবার চিন্তা চেতনা। গুয়ের জন্য হইতে পারে।৫
৩৩. ২১ শে মে, ২০০৭ রাত ২:৩৮
জগমোহন বলেছেন: এস্কিমো, কে তোমারে বলছে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত মতবাদ এছলাম? গবেষণা হৈছে কোনো এই দাবীর উপর? ইসলামরে ঠেইলা উপরে উঠাও কেলা?
৩৪. ২১ শে মে, ২০০৭ রাত ৩:০৫
বন্ধনহীন বলেছেন: জগমোহনদা, ইসলামকে এছলাম লেখেন। এস্কিমো দোষ করলেও ইসলাম তো করেনি। জার্মানীতে থাকি। দুই-তিন মাস পর পরই তো Spiegel - এ ইসলাম সংক্রান্ত একটা না একটা মুল প্রচ্ছদ প্রতিবেদন থাকে। আর কোনো ধর্ম নিয়ে তো এত আলোচনা দেখি না। বেশির এসব আলোচনা ইসলামকে উপরে উঠানের জন্য নয়, বরং নামানোর জন্য। ইসলাম আলোচিত মতবাদ বললে ইসলাম উপরে উঠে কিভাবে বুঝলাম না। আপনার কি ইসলামের ব্যপারে এলার্জি আছে নাকি?
৩৫. ২১ শে মে, ২০০৭ রাত ৩:০৮
জগমোহন বলেছেন: উরিব্বাস! ইসলাম Spiegel এর কভার স্টোরিতে থাকে! ইসলামের তো ব্যাপক মান-সম্মান!
৩৬. ২১ শে মে, ২০০৭ রাত ৩:০৮
বন্ধনহীন বলেছেন: ইসলাম নিয়ে ইউ.এস.এ তে এখন ভালোই আলোচনা হয়, তা বোধহয় আপনি জানেন।
৩৭. ২১ শে মে, ২০০৭ রাত ৩:১১
জগমোহন বলেছেন: উরিব্বাস! আরো সাংঘাতিক কথা! আটলান্টিক পেরিয়ে ইউএসএ তেও!
৩৮. ২১ শে মে, ২০০৭ রাত ৩:১২
বন্ধনহীন বলেছেন: ভাইজান, আপনার মাথা ঠিক আছে?
৩৯. ২১ শে মে, ২০০৭ রাত ৩:১৩
জগমোহন বলেছেন: এসব আলোচনার একমাত্র উপলক্ষ্য কি এই না যে একটা ধর্ম কতটা জঙ্গী হৈলে পরে তারে ইসলাম বলা যায়?
৪০. ২১ শে মে, ২০০৭ রাত ৩:১৬
দ্রোহী বলেছেন: কারও ভক্ত হইতে সমস্যা কোথায়? আমি জেবতিক আরিফের রম্যের ভক্ত আমার সেটা বলতে আপত্ত্বি থাকার কথা না।

----তাসনিম নুসরাত, যুঞ্চিক্তর ভক্ত হতে পারবে না কেন? নাস্তিক হলে কি ভক্ত থাকতে পারে না?
৪১. ২১ শে মে, ২০০৭ রাত ৩:১৮
বন্ধনহীন বলেছেন: আমার বক্তব্য হচ্ছে - ইসলামকে নিয়ে আলোচনা করলেই ইসলাম উপরে উঠে না এবং এস্কিমো মোটেই মিথ্যা বলেনি যে "বর্তমানে ইসলাম বেশ আলোচিত" এবং সে চেস্টাও করেনি ইসলামকে উপরে উঠানোর। বোধহয়, আপনি এখন লাইনে আসছেন।
৪২. ২১ শে মে, ২০০৭ রাত ৩:২২
জগমোহন বলেছেন: ও ... তাই বুঝি মনে হলো আপনার!
৪৩. ২১ শে মে, ২০০৭ ভোর ৪:২২
ফারহান দাউদ বলেছেন: ভালো লিখসেন। নাস্তিক হওয়াটা সমস্যা না,কিন্তু সমস্যা হলো,যখনি মুক্তিযুদ্ধ বা রাজাকার প্রসংগ আসে,এরা ঘোলাজলে মাছ শিকারের মত ইসলামবিরোধী কিছু লেখা ছেড়ে দিয়ে ধার্মিকদের মুক্তচিন্তার প্রতিপক্ষ বানায়,তাতে আসল কাজ নষ্ট হওয়া ছাড়া আর কিছু হয় বলে মনে হয়না।কথা বলার স্বাধীনতা থাকা যায় কিন্তু তার মানে সেটা স্বেচ্ছাচারিতা না। ৫(চামচামি না)
৪৪. ২১ শে মে, ২০০৭ সকাল ৯:০৪
এস্কিমো বলেছেন: জগমোহন - দাদা। একটা কথা আমি ব্লগে প্রায়ই বলি - যখন ঝড় উঠে তখন কিছু মানুষ আসে আম কুড়াতে। গ্রামের ভাষায় বলে - বাজারে আগুন লাগলে কিছু মানুষ যায় আরু পোড়া খেতে। আপনার ভাব সাব দেখে মনে হয় আপনিও সেই প্রজাতির মানুষ। ভাল করে পড়ে মন্তব্য করলে খুশী হবো।
৪৫. ২১ শে মে, ২০০৭ সকাল ৯:২৩
সন্ধ্যাবাতি বলেছেন: মনযোগ দিয়ে পড়লাম। ওই ওয়েবসাইটগুলো ঘুরে খুব খারাপ লেগেছিল একটা সময়ে। বাংলা ভাষায় ইসলাম নিয়ে তেমন ওয়েবসাইট নেই, যে কয়েকটা আছে, সেগুলোতেও এরকম মিথ্যা আর আজে বাজে কথায় ভরা? আমি এত কিছু জানতাম না। ধন্যবাদ পোস্টের জন্য।
৪৬. ২১ শে মে, ২০০৭ সকাল ৯:২৬
হনুমানজী বলেছেন: সন্ধ্যাবাতি রাজাকরা অ্যাড ইটস প্রুভেন সো হু ক্যায়রস ওয়াট ইউ থিন্ক
৪৭. ০৪ ঠা জুন, ২০০৭ সকাল ৯:০৯
এস্কিমো বলেছেন: @সন্ধ্যাবাতি - আপনার দৃষ্টি আকর্ষন করছি। দয়অ করে দেখুন এই পোস্টে যা আছে তাই আপনি আবার পোস্ট দিচ্ছেন।
যেখানে এই ব্লগে যুক্তিঞ্চ লেখাগুলো নেই - সুতরাং সেগুলো ভাল লাগা না লাগা নিয়ে আলোচনা অর্থহীন।
অন্যদিকে একজনের আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে সমালোচনা করাটাও অনৈতিক মনে হয়।

দয়া করে আপনার যুক্তিঞ্চ সম্পর্কিত রেখা দুটো ডিলিট করে দিন।

এটা হবে লেখকের প্রতি সন্মান দেখানো। সবার নিজের মতামত প্রকাশের সুযোগ না দিয়ে ব্লগ কর্তৃপক্ষ যে অন্যায় করেছে - আপনি আপনার লেখাগুলো মুছে সেটার প্রায়চিত্ত করুন।

যুক্তিঞ্চর লেখার সমালোচনা করে আমিও একটা লেখা তৈরী করে পোস্ট করিনি শুদু পরিবর্তিত অব্স্থার কথা বিবেচনা করে। কারন বাতাসের সাথেতো আর যুদ্ধ চলেনা।
৪৯. ৩১ শে জুলাই, ২০০৭ ভোর ৪:২৫
শাওন খান বলেছেন: @ এস্কিমো, লেখাটির জন্য ধন্যবাদ।
৫০. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪১
ক্যাচাল বলেছেন: "শুধু ধার্মিকগনের পোষ্ট থাকবে, নাস্তিকদের পোষ্ট রাখা যাবে না।"
৫১. ২৯ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫২
এস্কিমো বলেছেন: ক্যাচালতো দেখি গভীরে চলে গেছেন।
৫২. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৪
কঠিন চিজ বলেছেন: চিন্তার কিছু নাই। আমি আইসা পরছি। দুনিয়ার নাস্তিক, সাবধান সাবধান।
সব নাস্তিকের গলায় জুতার মালা দিমু।
৫৩. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭
ব্রাইট বলেছেন: খাইসে!

+ দিলাম না - দিলাম বুজতাসি না!
৫৪. ২১ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৩৯
জাতি জানতে চায় বলেছেন: পাবলিকের উচিৎ পোস্ট কম পাবলিশ করে এই ধরনের পোস্ট বেশি বেশি পড়া!

 

মোট সময় লেগেছে ১.০৩৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ