বাংলাদেশ ভারতের সাথে টেস্ট ক্রিকেটে জয়ী হলেও আপনি নিরব কিন্তু পাকিদের বিজয়ে আপনি বাঙলা ব্লগে আপনি নৃত্য করেন? আমার চোখে আপনার ক্রিকেট ভক্তির কোন ব্লগ চোখে পড়েনি। সেই অবস্থায় বাংলা ব্লগে পাকিদের শুভেচ্ছা জানানোর যুক্তিটা কি?
১)আপনি যে একজন দালাল সেটা প্রচার করা?
২) নাকি যারা পাকিদের হাতে তাদের স্বজনকে হারিয়েছে তাদের অপমান করা?
এটা বুঝেন - এই ব্লগে এমনও মানুষ আছে যাদের স্মৃতিতে শত শত লাশ ভেসে যাবার ছবি এখনও সুস্পস্ঠ। এমনও মানুষ আছে যে বাবার লাশের জন্যে দিনের পর দিন খরস্রোতা নদীর পাশে বসে লাশ গুনেছে!
এমনও মানুষ আছে যে নিজের সামনে তার গর্ভবতী মাকে রাজাকারের লাথি খেয়ে সিড়ি দিয়ে গড়িয়ে যেতে দেখেছে।
আর আপনি সেই পাকিদের বিজয়ে ব্লগে অভিননন্দ জানিয়ে কাদের রক্তাক্ত স্মৃতিকে খুচিয়ে আনন্দ পেতে চান?
আমাদের আর কত অপমান করবেন?
প্রভুভক্তি দেখাতে গিয়ে আর নিজেদের আর কত নীচে নামাবেন?
মনে রাখবেন মানুষের ঘৃণারও একটা সীমা থাকে।
আপনারা সেই ঘৃণার স্তরও অতিক্রম করে নীচে নেমে গেছেন। ছি:!
যে কোন পশুর সাথে আপনাদের তুলনাও সেই পশুটাকে অপমান করা হয়। কারন আমার জানা মতে এমন কোন পশু নেই যারা স্বজাতিকে হত্যা করে ভিন্ন জাতির ভক্ষনের জন্য ভেট দেয়।
ছি: আশরাফ সাহেব ছি:, আপনারও নিজেদের মানুষ হিসাবে পরিচয় দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

