আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

প্রিয় আরিল ভেবে দেখবেন কি? (খোলা চিঠি)

১৩ ই জুন, ২০০৭ ভোর ৬:৩২

শেয়ারঃ
0 0 0

প্রিয় আরিল

আপনার আহ্বান অবশ্যই মহত এবং সময়োপযোগী।
দুস্থ মানুষের পাশে দাড়ানোর চেয়ে মহত কাজ আর কিই বা হতে পারে।

আমিও হতে চাই আপনাদের সাথী:-<br /> কিন্তু একটু ভাল করে ভেবে বলুন তো আপনি কি আমার মতো প্রবাসীদের জন্যে যথেষ্ঠ পথ খোলা রেখেছেন কিনা?

একটু ভাল ভাবে আপনার পোস্টটা দেখি:
১) আপাতত চট্টগ্রামের বিষয়টাই মুখ্য - সামহোয়ার কোন সাহায্য সংস্থা কি? এটা একটা গনমাধ্যম বলতে পারি। আপনারা যে কাজটা ভালভাবে করতে পারতেন তা হলো এই বিষয়ে প্রচুর তথ্যানুসন্ধান করে সবার মধ্যে একটা পরিষ্কার ধারনা দিতে। এতে আমাদের পক্ষে বিদেশে আরো বেশী সচেতনতা সৃষ্টিতে সহায়ক হতো। স্টপ প্রেস জাতিয় একটা কিছু করার চেষ্টা করলেন। কিন্তু আপনারা একটা টিম পাঠাবেন বলে সিন্ধান্ত নিলেন। সেই টিম কি করবে? এরা কি চিকিতসা দিতে যাবে, অর্থ সাহায্য দিতে যাবে, বাড়ি ঘর বানাতে যাবে - পরিষ্কার না।

এই বিষয়ে আরো পরিষ্কার তথ্যাপ্রবাহ হতে পারতো চিটাগাং থেকে।

২) আর আপনাদের সাথী হিসাবে যাওয়ার আহ্বান আমাদের জন্যে গোদের উপর বিষ ফোড়ার মতো হয়েছে। একে তো দেশের জন্যে প্রান ছুটে যায় - তখন এই ধরনের আহ্বান আমাদের জন্যে একটা কঠিন অবস্থার সৃষ্টি করেছে। এটা অবশ্যই ঢাকা আর চিটাগাংএর ব্লগারদের জন্যে, প্রবাসীদের জন্যে নয়।

৩) প্রবাসীরা যা করতে পারে তা হলো দ্রুত অর্থ প্রেরন করে একটা কর্মকান্ডকে বেগবান করতে পারে। কিন্তু সেই সুযোগ আপনারা কি রেখেছেন। অবশেষে কয়েকজন প্রবাসী ব্লগার অর্থ সাহায্যের কথা বলছিলো - সেই বিষয়েও আপনাদের তেমন আগ্রহ পরিলক্ষিত হলো না। আপনারা আপনাদের দফতরের কোন একটা একাউন্ড নাম্বার দিলেই বিষয়টা চুকে বুকে যেত - কিন্তু তেমনটা দেখলাম না।

৪) ব্লগ বস্তুত একটা ভার্চুয়াল জগত। এখানে আমরা সবাই সবাইকে চিনি লেখার মাধ্যমে - ব্যক্তিগত পরিচয়ের সুযোগ কম - বা প্রায় নেইই। যেমন আমি আমার প্রকৃত পরিচয় প্রকাশ করতে স্বস্তি বোধ করবো না - কিন্তু আমি কি একজন মানুষ হিসাবে আপনাদের সামনে আসবো কিভাবে?

শেষ কথা হলো - এক যুগের উপরে দেশের বাইরে আছি। দেশের যে কোন দূর্যোগে আমাদের হাত সব সময় খোলা। আমরা সবসময় একটা নির্ভরযোগ্য স্থান খুজি যেখানে নিশ্চিত মনে ডোনেট করতে পারবো। সামহোয়ারও হয়তো হতে পারতো সেই স্থান। কিন্তু সেই সুযোগ না করে এবং সুস্পষ্ঠ কোন কর্মসূচী ছাড়া কিছু নন প্রফেশনাল ব্লগারদের টিম পাঠানোর মাধ্যমে আপনার কি অর্জন করবেন আপনারাই জানেন।

আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় দূর্যোগ 'ক্যাটরিনা'র সময় বাংলাদেশের নাম খুব শুনা গেছে। নেতিবাচক নয় - ইতিবাচক ভাবে। প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিন্টন বলেছেন - দূর্যোগ ব্যবস্থাপনার বিষয় আমেরিকা বাংলাদেশ থেকে অনেক কিছু শিখতে পারে। এটা আমিও বিশ্বাস করি।

এই অবস্থায় সরকারে তহবিলে অর্থ দান করে বা কোন প্রফেশনাল এনজিওকে সহায়তা না করে কেন আপনারা এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে আপনাদের প্রবাসী ব্লগারদের বিব্রত করা হলো কিনা সেটা ভেবে দেখবেন।

আবারো আপনার উদ্যেগকে স্বাগত জানাই এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের সিন্ধান্ত নেবার সময় প্রবাসী ব্লগারদের কথা আপনাদের বিবেচনায় থাকবে।

ধন্যবাদসহ...

 

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৭ সকাল ৮:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৭:০৫
অমিত বলেছেন: আমার মনে হয় না সামহয়ারইন এর কারও এমারজেন্সি রেসপন্স ট্রেনিং আছে। এই পরস্থিতিতে মনে হয় টিম পাঠানোর মত স্টান্টবাজি না করে, রেডক্রিসেন্ট অথবা অ্যাকশন এইডের মত কোন সংস্থার সংগে লিয়াজো করে যদি দেশী, প্রবাসী সবার জন্য একটা ইন্টারফেস তৈরি করতে পারত, আমার মনে হয় ব্যাপারটা অনেক বেশি অ্যাফেকটিভ হত। মনে পড়ে যাচ্ছে ৮৮-৯০ এর বন্যায় অনেক দূর্ঘটনার কথা।
২. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৭:৩০
জ্বিনের বাদশা বলেছেন: সি.এস.আর এক্টিভিটি হিসেবে সামহোয়ার টীম পাঠাচ্ছে অসুবিধা নেই, এবার গিয়ে দেখে আসল পরিস্থিতি, সেখানে গিয়ে দুদিন সাধারণ কাজে হাত লাগালেও অনেক কিছু শিখতে পারবে। সেই সেন্সে টীম পাঠানোটা দোষের কিছু না।
তবে, আমাদের প্রবাসীগুলার জন্য কিছু করতে পারলে খুশী হতাম।
৩. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৭:৪৮
তারেক রহিম বলেছেন: অল্প সময়ের জন্য টিম পাঠিয়ে কতটুকু কি হবে বলা মুশকিল। পীড়িত মানুষগুলোর কাছাকাছি গিয়ে সমবেদনা জানিয়ে আসা, ভরসা দেওয়া এটুকুই হয়ত। তবে স্থানীয় এনজিও গুলো যারা এসব ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ তাদের সাথে লিঁয়াজো করা উচিত। আর প্রবাসীদের জন্য কিছু রাস্তা তো খোলা রাখাই উচিত। আজকে তো মাত্র দ্বিতীয় দিন, মনে হচ্ছে একাউন্ট খোলার কাজ হয়ত আজই করে ফেলবেন কেউ একজন।
৪. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:১২
আমিমানুষ বলেছেন: জনগন তোমাদের কি ধারনা বাংলাদেশে রিলিফ দেয়ার ছবির চেয়ে রিলিফ ইম্পরটন্যান্ট! কাম অন দিস ইজ আ গ্রেট পাবলিক রিলেসন অপুরচুনিটি অ্যান্ড ইট উইল বই ইউজড অ্যাজ সাচ
৫. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:২৬
এস্কিমো বলেছেন: এটা এমন এক টাচি ব্যাপার যে সারাদিন মনোকষ্টে ভুগেছি এই ধরনের চতুরতা দেখে। হয়তো আমি ভুল বুঝেছি। আশা করি ভুলই বুঝেছি।

একটু ভালভাবে নীচের কয়েকটি লাইন দেখুন আর ব্লগের সমসাময়িক অবস্থা বিবেচনা করুন।

১)আপাতত চট্টগ্রামের বিষয়টাই মুখ্য ।
[ আগের মূখ্য বিষয়টা কি ছিল?]

২) এই সময় আমাদের মনোযোগ এ ব্যপারেই হওয়া উচিত,
[ মডারেটর ব্লগারদের ডাইরেকটিভ দিচ্ছেন ! ব্লগারদের মধ্যে থেকে এই ধরনের কথা আসলে ভাল হতো কিনা?]

৩) ভাবা উচিত কিভাবে আর কত দ্রুত আমরা সাহায্যের হাত নিয়ে ছুটে যেতে পারি ওদের পাশে ।

৩) এই মুহূর্তে দুর্গতদের সহযোগিতা ছাড়া ভিন্ন কোন বিষয়ে আলোচনা নয় ।
[আলোচনার বিষয়বস্তু নির্ধারন করা হলো]

৪) আমরা আজই একটি দল ঐ দুর্গতদের পাশে দাঁড়াতে পারবো আশা করছি । আপনাদের মধ্যে যারা আমাদের সঙ্গী হতে চান, যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন আমাদের সাথে ।
[ সিদ্ধান্ত চুড়ান্ত হলো, আলোচনার সুযোগ কই?]

- বোধ হয় আমি ঘর পোড়া গরুর মতোই ভাবছি। মনে পড়ে যাচ্ছে বিশ্ববেহায়া এরশাদের শাসনকালের কথা - যখন আন্দোলন চরমে চলে যেত তখন বন্যা, সার্ক সন্মেলন ইত্যাদি করে মানুষের মনোযোগ সরানোর ক্ষেত্রে বেশ কয়েকবার সফল হয়েছিল।

আমার চিন্তাভাবনা যদি ভুল হয় আমিই সবচেয়ে বেশী খুশী হবো এবং ক্ষমা চেয়ে নেব।
৬. ১৩ ই জুন, ২০০৭ সকাল ৮:৫৪
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: এস্কিমো,
কেউ কি কোন একাউন্ট খুলেছে এই পর্যন্ত? না হলে সেই প্রয়াস নেওয়া যেতে পারে যাতে প্রবাসীরা সেখানে টাকা পাঠাতে পারে।
৭. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১০:২১
মেজভাবী বলেছেন: এস্কিমো, সুন্দর লিখেছ। আমার মনে হ্য় না সামহোয়্যার একাউন্ট খোলার জন্য কিছু করবে। যা করার আমাদেরই করতে হবে। আমার সন্দেহ হ্য় এটা ওদের একটা স্টান্টবাজি না ত?

একাউন্ট খুললে আওয়াজ দিও...
৮. ১৩ ই জুন, ২০০৭ সকাল ১০:৩৩
দৃশা বলেছেন: এস্কিমো ভাই মনের দুৎখে একটা কথা বলছি...
অনেকের অনেক ভুল-ত্রুটি থাকতে পারে কিন্তু তার উদ্দেশ্যের মাঝে কি কোনই ভাল দিক নাই?
আমরা খুব সহজে অন্যের ভুলগুলো ধরতে পারি কিন্তু ভাল দিকটাকে এপ্রিসিয়েট করতে এতো কেন কষ্ট?
বলতে পারেন এটা ইমোশনাল হওয়ার সময় না...কিন্তু আমরা ইমোশনাল দেখেই এই ব্যপার গুলা ভাবছি...না হলে অনেকের মতই নিশ্চিন্তে থাকতে পারতাম।
ধরে নিলাম আরিলের সব বক্তব্যই গাজাখুড়ি কিন্তু তার আন্তরিক চেষ্টাতো আর তেমন নয়...উনাকে আমরা ডিসকারেজ নয় বরং এঙ্কারেজ করি...
আমি অভিজ্ঞতা থেকে বলছি ব্যক্তিগত পর্যায়ে যদি আন্তরিকভাবে কোন পদক্ষেপ নেওয়া হই সেটা অনেকের থেকে অনেক বেশী সফল হয়।
আর ভাই এতো জটিলভাবে চিন্তা করলে জটিলতায় বাড়ে বই কমে না।
অন্যের উপর আশা না করে থেকে আমরা যে যতখানি পারি সেই চেষ্টাটুকুই বরং করি।
কোনভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া।
৯. ১৩ ই জুন, ২০০৭ দুপুর ১:২৫
অমিত বলেছেন: একদিক দিয়ে দেখতে গেলে দৃশার কথায় হ্যাডম আসে। আরিলের লাভ হোক বা না হোক সেটাতে আমার কি আসে যায় !! কিন্তু এটাতেতো আর চিটাগং এর মানুষগুলার ক্ষতি হবে না।
১০. ১৩ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪৮
এস্কিমো বলেছেন: @দৃশা - আপনার কেন মনে হলো আমি উদ্যোগটাকে এপ্রিশিয়েট করিনি। আমি কিছুটা হতাশা থেকে কথা বলেছি। ভাল কথা - আরিলের পোস্টের বাংলা আর ইংরেজী ভার্সানটা ভাল ভাবে পড়বেন। তা হলে হয়তো আমার হতাশার কারনটা ধরতে পারবেন।

আপনার যদি দাদি-নানি থাকে তাহলে দেখবেন - ওরা যখন কথা বলে তখন আশংকার কথা বলে। আমার সাধারনত তাদের প্রাচীনপন্থী বলি এবং এড়াতে চাই। কিন্তু ওরা যা বলে তা হলো তাদের অভিজ্ঞতার ফসল। যদি আমরা ইচ্ছা করলে তাদের কথা শুনে আমাদের পথকে আরো বেশী শংকামুক্ত করতে পারে কিনা ভেবে দেখবেন।

আর একটা কথা - হাত তালি দেবার সময় হয়তো আমি পাড়ি দিয়ে এসেছি। আমরা প্রকৃত অর্থেই কিছু করতে চাই এবং এই উদ্যেগে কি প্রবাসীদের জন্যে কোন রুম রাখা ছিল?

মন্তব্যের জন্যে ধন্যবাদ।
১১. ১৩ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
জানা বলেছেন: @এস্কিমো, আরিলের ইংরেজি পোস্টটা আপনাকে আর একবার পড়ে দেখতে বলতে চাই, আপনি যদি সত্যিই ভুল বুঝে থাকেন! অন্তত কাউকে ভুল বোঝাবার ভুল চেষ্টা ওখানে নেই। কেন হতাশ হন, কেন কষ্ট তৈরি করছেন ভুল বুঝে? বরং আর সবার মতই সহযোগিতার হাত বাড়িয়ে দিন নেতিবাচক কোন কিছু না ভেবে। নিশ্চ্য়ই আমরা কিছু করতে পারব ওদের জন্যে। সাথে থাকুন- ধন্যবাদ
১২. ১৩ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭
জানা বলেছেন: @এস্কিমো, আরিলের ইংরেজি পোস্টটা আপনাকে আর একবার পড়ে দেখতে বলতে চাই, আপনি যদি সত্যিই ভুল বুঝে থাকেন! অন্তত কাউকে ভুল বোঝাবার ভুল চেষ্টা ওখানে নেই। কেন হতাশ হন, কেন কষ্ট তৈরি করছেন ভুল বুঝে? বরং আর সবার মতই সহযোগিতার হাত বাড়িয়ে দিন নেতিবাচক কোন কিছু না ভেবে। নিশ্চ্য়ই আমরা কিছু করতে পারব ওদের জন্যে। সাথে থাকুন- ধন্যবাদ
১৩. ১৩ ই জুন, ২০০৭ রাত ৮:১১
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: @জানা - এস্কিমো ভাই বেশ কিছু পুরানো ব্যাপার মাথায় রেখে মন্তব্য/পোস্ট করেছেন বলে মনে হয়। আপনি কতদিন ধরে এখানকার ঘটনাপ্রবাহ দেখছেন সেটা না জেনেই কমেন্টটা করলাম (আপনার প্রোফাইল শুধু এই মাসই দেখাচ্ছে)
১৪. ১৩ ই জুন, ২০০৭ রাত ৮:৩৭
অমিত বলেছেন: আমার মন্তব্য খালি আরিলের জন্য প্রযোজ্য...
১৫. ১৩ ই জুন, ২০০৭ রাত ৯:২৬
এস্কিমো বলেছেন: @জানা - অবশ্যই। কিন্তু বাংলা পোস্ট পড়লে কি একই অনুভূতি হবে আপনার?

আর এপ্রিশিয়েশান বলতে কি বুঝছেন আমি ঠিক ধরতে পারিনি। আমি অবশ্যই এটাকে একটা ভাল উদ্যেগ বলেছি। কিন্তু.. আমি কোথায়?

 

মোট সময় লেগেছে ১.০০২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ