অন্ধকারাচ্ছন্ন পাকিস্থানের খন্ডচিত্র -২
সাজিয়ার ঘটনা প্রবাহ যখন পশ্চিমা মিডিয়াতে ব্যাপক প্রচার পায় - তখন মোশাররফ বিষয়টাকে ব্যক্তিগত ভাবে গ্রহন করেন। এই বছরের শুরুতে ক্যানাডার প্রধানমন্ত্রী আফগানিস্থানে সফরে গেলে হামিদ কারজাই পাকিস্থানের সীমান্তে যথাযথ এন্টিটেররিজম এক্টিভিটি না নেওয়ায় পাকিস্থানী সরকারের বিরুদ্ধে নালিশ করলে জেনারেল মোশাররফ দ্রুত বেলুলিস্থানের উজিরিস্থানে সেনাবাহিনী কার্য্যক্রমকে বেগবান করার নির্দেশ দেন। সাথে সাথে আমেরিকান হেলিকাপ্টার গানশীপ এবং মিশাইলগুলো ট্রাইবাল বাহিনীর উপর পড়তে থাকে। উপায়ন্তর না দেখে নবাব বুকতি পাহাড়ে আশ্রয় নেন। এদিকে পাকিস্থান ট্রাইবাল মিলিটেন্টদের মেরে ছবি উঠিয়ে পশ্চিমা মিডিয়াতে প্রচার করতে থাকে যে, একটুর জন্য আল-কায়দার ২ নং বা ৩নং নেতাকে মারা গেল না। অবশেষে নবাব বুকতিকে একদিন মিশাইলের আঘাতে মরতে হলো। সপ্তাহ খানেক পর সকল পশ্চিমা সাংবাদিকদের হতবাক করে পাকিস্থান উজিরিস্থানের ট্রাইবাল যোদ্ধাদের সাথে একটা শান্তিচুক্তিতে স্বাক্ষর করে - যাতে পাকিস্থানী সামরিক বাহিনী উজিরিস্থানসহ সকল সীমান্তবর্তী অঞ্চল থেকে দ্রুত সরে যাবে। এতে সবচেয়ে হতবাক হয়েছেন - ক্যানাডার বর্তমান প্রধানমন্ত্রী হারপার। কারন মাত্র কয়েকমাস আগে উনি মোশাররফের হাতে হাত রেখে “ওয়ার অন টেররের” সাফল্য কামনা করেছিলেন।
একটা বিষয় আশা করি আমাদের কাছে পরিষ্কার, ওয়ার অন টেররের ছত্রছায়ায় মোশাররফ তার ব্যক্তিগত শত্রু এবং বেলুচিস্থানের অধিকার আদায়ের মুখপাত্রকে পৃথিবী থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। একজন ন্যায়ের পক্ষাবলম্বনকারী - যিনি একজন অসহায় নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছিলেন - সে “টেররিষ্ট” তকমা নিয়ে মাটির নীচে আর অন্যায় পক্ষাবলস্বনকারী একজন মিথ্যাবাদী এবং বিশ্বের স্বৈরশাসকদের অন্যতম জেনারেল যথারীতি বেঁচে আছেন এবং নিশ্চিত ভাবে আরো অনেক অন্যায় করবেন। আর যারা “ওয়ার অন টেররের” নামে একজন কুলাঙ্গার সামরিক শাসককে বন্ধুতের ছায়ায় বসিয়ে রেখেছেন - তাদের ভাবা উচিৎ, পাকিস্থানের প্রত্যেকটা মানুষ জানে বুকতি কে আর জেনারেল মোশাররফ কে।
যখনই এই কথাগুলো শুনছিলাম - ভাবছিলাম আমরা কত ভাগ্যবান। একটা আলাদা দেশের মালিক আমরা - যা মোশাররফের নাগালের লক্ষ কোটি মাইল দূরে।
আর ভাবি কখনও কি বেলুচিস্থানের মানুষ আমাদের মতো পাকি শাসন থেকে মুক্তি পাবে?
(একজন পাকিস্থানী ক্যানাডিয়ানের ভাষ্যের অনুলিখন - একজন পাকিস্থানী ক্যানাডিয়ানের ভাষ্যের অনুলিখন - মূল লেখাটি সদালাপ ডট কম এ সেপ্টেম্বর ১৭, ২০০৬ প্রকাশিত))
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।