কয়েকদিন আগে হাসিনার ছেলে জয় দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন বলে একটা খবর কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। মনে মনে ভাবলাম - হু কেয়ারস। কে রেমিটেন্স পাঠাবে কে পাঠাবে না এটা তাদের নিজেদের বিষয়। কারো আহ্বানের ধারধারি কি আমরা!
পরে দৈনিক আমাদের সময়ে একটা খবর ছাপলো গত ২১ তারিখে :
খালেদা জিয়া, সজীব ওয়াজেদ জয় এবং ফয়েজী নিয়ে প্রতিবেদনে ভুল...
"শেখ হাসিনার গ্রেফতারের প্রতিবাদে গত ১৬ জুলাই নিউইয়র্কের ব্র“কলিনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা শেখ হাসিনার মুক্তি না দেয়া পর্যন্ত প্রতিবাদের অংশ হিসেবে প্রবাসীদের প্রতি ‘সোনালী এক্সচেঞ্জের’ মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানিয়েছেন। তারা কেউই রেমিটেন্স পাঠাতে নিষেধ করেননি।
এই সমাবেশে শেখ হাসিনা পুত্র জয় বক্তব্য রেখেছিলেন। কিš' তিনি রেমিটেন্স প্রসঙ্গে কিছু বলেছেন বলে প্রতিবেদনের ভেতর কোথাও কিছু নেই। কিš' দৈনিক আমাদের সময়সহ কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনাম কীভাবে যেন হয়ে গেল, জয় প্রবাসীদের দেশে রেমিটেন্স না পাঠাতে আহ্বান জানিয়েছেন।
এই শিরোনাম সত্যের অন্তত দুইধাপ দূরে। প্রথমত, জয় রেমিটেন্স প্রসঙ্গে কিছু বলেছেন বলেই প্রতিবেদনে কিছু নেই। দ্বিতীয়ত, অন্য বক্তারা রেমিটেন্স পাঠাতে নিষেধ করেননি। তারা হাসিনার মুক্তি না পাওয়া পর্যন্ত ‘সোনালী এক্সচেঞ্জের’ মাধ্যমে রেমিটেন্স না পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।"
এটা হলো দৈনিক আমাদের সময়ের খবর। বলা হচ্ছে জয় এই বিষয়ে কিছুই বলেননি। কোন বক্তা “সোনালী একচেঞ্জ” ব্যবহার না করতে আহ্বান জানিয়েছেন। এই জন্যে অন্য কোন সাংবাদিককে দু:খ প্রকাশ করা বা বিষয়টা নিয়ে সংশোধনী দিতে দেখা যায়নি।
আজ আরো অবাক হলাম ব্লগের দুইজন সাংবাদিকের বক্তব্য। থার্ড আইর একটা আবেদময়ী পোষ্ট দিয়ে একটা কঠিন সেন্টিমেন্ট প্রকাশ করেছেন। মজার বিষয় হলো একজন সাংবাদিক চিলের পিছনে কিভাবে দৌড়ালেন নিজের কানে হাত না দিয়েই।
মা , রাগ করোনা শেখ হাসিনা মুক্ত নাওয়া পর্যন্ত তুমি না খেয়ে থেকো....
থার্ড আই বলছেন -
"তাই সজিব ওয়াজেদ জয়ের বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করতে বলা অবান্তর কিছু নয়, কিন্তু যে মা অপেক্ষায় থাকেন তার সন্তান অর্থ পাঠালে তার খাবার কেনা হবে,ঔষধ যোগার হবে, তার ছোট ভাইয়ের স্কুলের পরীক্ষার ফি কিংবা তার বোনের একথানা নতুন জামা জুটবে ..."
বিষয়টা যেহেতু শেখ পরিবারের সাথে সম্পর্কিত - স্বাভাবিক ভাবেই আশরাফ রহমান বিশেষ মাছির মতো গন্ধ পেয়েই হাজির। দিলেন একটা মন্তব্য। দেখন নীচে:
আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৭-২৩ ০০:২৮:০০
জয় ইদানিং তার নানার অনুকরণে বক্তৃতা বিবৃতি এবং নির্দেশ দিতে শুরু করেছে। শেখ মুজিব পাকিস্তানীদের ভাতে ও পানিতে মারা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু জয় নিজ দেশের মানুষদের ভাতে মারার নির্দেশ দিয়েছেন। শেখ মুজিব ব্যাংক-বীমা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন যাতে কোন টাকা পয়সা পাকিস্তানে যেতে না পারে তবে জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে কর্মচারীদের মাইনে প্রদানের ব্যবস্থা রেখেছিলেন। কিন্তু জয় তার মাকে মুক্তি না দেয়া পর্যন্ত রেমিটেন্স পাঠানো বন্ধের নির্দেশ জারী করেছেন। শেখ মুজিবের ঘোষণা ছিল পাকিদের বিরুদ্ধে কিন্তু জয়ের ঘোষণা দেশের মানুষদের বিরুদ্ধে। তার এ ঘোষণায় তারাই সাড়া দিতে পারে যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে জমা রেখেছে। কোন অভাবী পরিবারের সন্তানরা তার আত্মঘাতি ঘোষণায় সাড়া দেবে বলে মনে হয় না।
বিষয়টি ব্লগে তুলে ধরার জন্য ধন্যবাদ। সেই সাথে ৫।
একটু লক্ষ্য করলেই দেখা যাবে - এই আশরাফ রহমান নিজেকে একজন সাংবাদিক হিসাবে পরিচয় দেন উনিও খবরের সত্যতা যাচাইএর ধারে কাছে না গিয়েই শেখ পরিবারের উপর নিজের মনে ঝাল মিটালেন।
এই যদি হয় আমাদের সাংবাদিকতা - তা হলে সাধারন মানুষের গন্তব্য কোথায়। এই বুদ্ধিপ্রতিবন্ধী সাংবাদিকরাই হলেন আমাদের সংবাদের সূত্র। এদের লেখা খবর আর ফিকশান আমাদের পড়তে হয়। কি আর করা।
একটি খবরের ব্যবচ্ছেদ এবং কয়েকজন সাংবাদিক(!) ব্লগার....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।