somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা '৭১ : আল-বদর বাহিনী (প্রথমাংশ)

০১ লা আগস্ট, ২০০৭ সকাল ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা যুদ্ধকে নস্যাত করার লক্ষ্যে জামাতে ইসলামীর অন্যান্য প্রচেষ্টার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল আল-বদর নামে একটা সশস্ত্র স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতিষ্ঠা। শিক্ষিত জামাত সদস্য এবং ইসলামী ছাত্র সংঘের (অধুনা ইসলামী ছাত্র শিবির) সমন্বয়ে এই বাহিনীর প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা যুদ্ধরত জনগোষ্ঠীকে পাকিস্থানী মতাদর্শের গোষ্ঠীতে রূপান্তরিত করা।

পাকিস্থানী সেনাবাহিনীর সংগে যোগসাজসে বদর বাহিনী সার্বিকভাবে জামাত নেতা গোলাম আজমের তত্ত্বাবধানে পরিচালিত হতো। এর প্রকাশ্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:

১) বর্তমান জামাতের নায়েবে আমীর মতিউর রহমান নিজামী - সারা পাকিস্থানের প্রধান
২) বর্তমান জামাতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদ - প্রাদেশিক প্রধান
৩) মীর কাসেম আলী - তৃতীয় নেতা
৪) মোহাম্মদ কামরুজ্জামান - প্রধান সংগঠক

সেপ্টেম্বর ৭১ এর প্রথম দিকে গভর্নরের উপদেষ্টা রাও ফরমান আলীর সংগে বৈঠকে গোলাম আজম বুদ্ধিজীবি নিধনের অনুমোদন লাভ করেন। তার পরপরই গোলাম আজমের তৎপরতা লক্ষ্যনীয় ভাবে বেড়ে যায়। তিনি সেই সময় আল বদরের মোহাম্মদপুরের হেড কোয়ার্টার পরিদর্শন কালে চরম উত্তেজনাময় বক্তব্য রাখেন। ( দৈনিক সংগ্রাম - ১৭ সেপ্টেম্বর ‘৭১)। সাথে সাথে দৈনিক সংগ্রামও তাল মিলিয়ে উত্তেজনাকর কলাম প্রকাশ করতে থাকে।

১৪ই সেপ্টেম্বর ১৯৭১, দৈনিক সংগ্রামে প্রকাশিত হয় আল-বদর শিরোনামে একটি লেখা, যেখানে বলা হয় -

“আল-বদর একটি নাম! একটি বিষ্ময়! আল বদর একটি প্রতিজ্ঞা! যেখানে তথাকথিত মুক্তিবাহিনী আল বদর সেখানেই। ভারতের চর কিংবা দুষ্কৃতকারীদের কাছে আল বদর সাক্ষাৎ আজরাইল” ।

বাঙালী বুদ্ধিজীবিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে আল-বদর বাহিনীর প্রস্তুতির প্রমান পাওয়া যায় আল বদর প্রধানের ভাষনে। ২৩শে সেপ্টেম্বর ‘৭১ ঢাকার আলীয়া মাদ্রাসাস্থ বদর বাহিনীর ক্যাম্পের এক সমাবেশে বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামী বলেন -

“যারা ইসলামকে ভালবাসে শুধুমাত্র তারাই পাকিস্থানকে ভালবাসে। এইবারের উদ্ঘাটিত এই সত্যটি যাতে আমাদের রাজনৈতিক বুদ্ধিজীবিরা ভুলে যেতে না পারে সে জন্যে সর্বাত্নক প্রচেষ্টা চালাতে হবে”।

যার ফলশ্রতিতে আমার দেখি ১৪ই ডিসেম্বর ১৯৭১ এর ভয়াবহ বধ্যভূমিতে বুদ্ধিজীবিদের নিধনের ঘটনা বিশ্ব দেখেছে।

(চলবে...)

সূত্র: একাত্তরের ঘাতক জামাতে ইসলামীর অতীত ও বর্তমান - শাহ আহমদ রেজা
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৭ সকাল ৮:১৬
৩৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×