somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা ‘৭১ : মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের পাতানো নির্বাচনে জামাত

১০ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্থানী সরকার বহির্বিশ্বের কাছে ‘সব কিছু স্বাভাবিক’ ভাবমূর্তি তুলে ধরার প্রয়াস হিসাবে নির্বাচন কমিশনের মাধ্যমে ‘বেআইনী ঘোষিত’ আওয়ামীলীগের ৭৮টি জাতীয় পরিষদের আসন শূন্য ঘোষনা করে। সেই সকল শূন্য পদে ১২ই ডিসেম্বর নির্বাচনের সময়সূচী ঘোষনা করে। ৭৮টি মূন্য আসনের প্রতিটিতে জামাতে ইসলামীর প্রার্থী দাড়িয়েছিল ‘পাকিস্থান রক্ষার জেহাদের অংশ গ্রহনের’ লক্ষ্য নিয়ে।

সেই নির্বাচনে সমমনা দল মুসলিম লীগ, পিডিপি, কনভেনশন মুসলিম লীগ আর নেজামী ইসলামের সাথে আতাত করে ৫৮ টি আসনেই বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়।

সেই সময় বিজয়ীদের দলগত অবস।তান হয় :

১) জামাতে ইসলামী - ১৫ জন
২) পিডিপি - ১২ জন
৩) কাইউমপন্থী মুসলিম লীগ - ৭ জন
৪) কনভেনশান মুসলিম লীগ - ৭ জন
৫) কাউন্সিল মুসলিম লীগ - ৬ জন
৬) নেজামে ইসলাম - ৬ জন
৭) পাকিস্থান পিপলস পার্টি - ৫ জন

লক্ষ্যনীয় যে, ‘বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত’ এই জনপ্রিয় প্রতিনিধিদের মধ্যে জামাতে ইসলামী প্রাধান্য বিস্তার করেছি। ইতিহাসের কঠিন সময়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত জামাতের জনপ্রিয় প্রতিনিধিদের নাম নিচে দেওয়া হরো: -

১) ঢাকার গোলাম আজম - নির্বাচিত হন টাঙ্গাইল থেকে।
২) মওলানা আবদুর রহীম - বাখরগঞ্জ
৩) আব্বাস আলী খান - বগুড়া
৪) এ কে এম ইউসুফ - খুলনা
৫) জবান উদ্দিন আহম্মদ - রংপুর
৬) সা’দ আহম্মেদ - কুষ্টিয়া
৭) আব্দুল মতিন - কুষ্টিয়া
৮) মাওলানা তমিজুদ্দিন - দিনাজপুর
৯) আব্দুলাহ আল কাফি - দিনাজপুর
১০) এস এম ইউসুফ - ময়মনসিংহ
১১) সফিউল্লাহ - নোয়াখালী
১২) আফাজ উদ্দিন আহমদ - রাজশাহী
১৩) মাওলানা আব্দুস সোবহান - পাবনা
১৪) অধ্যাপক আবদুল খালেক - টাঙ্গাইল
১৫) অধ্যাপক ইউসুফ আলী - ঢাকা

(সূত্র:- দৈনিক পাকিস্থান, ২৪ অক্টোবর - ১০ নভেম্বর ১৯৭১)

বাংলাদেশের স্বাধীনতার বিষয়টা যখন চুড়ান্ত পর্যায়ে চলে আসে তখন ৬ই ডিসেম্বর উপনির্বাচন স্থগিত করে পাকিস্থানী সরকার, না হলে জামাতের সদস্য সংখ্যা আরো বাড়তো। স্থগিত হওয়ার কারনে লাখ শহীদের মৃতদেহের উপর দাড়িয়ে পাকিস্থানের বৃহত্তম দল হিসাবে জামাতে ইসলামীর খোয়াব এভাবেই শেষ হয়ে যায়।

৬২টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×