আমার প্রিয় পোস্ট

[জামায়াত-শিবির বাংলাদেশ ও ইসলামের শত্রু --- এদের প্রতিহত করুন।]

মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজনৈতিক দল জামাতের রাজনীতি করার অধিকার নেই!

২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৬

                       

স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে অস্তিরতা, প্রলম্বিত সামরিক শাসন আর রাজনীতিবিদদের সীমাহীন ক্ষমতার লিপ্সা স্বাধীনতা বিরোধী জামাত ধীরে ধীরে এগিয়ে গেছে। এরা কৌশলে এগিয়ে ক্ষমতার স্বাদও গ্রহন করেছে। রাজনীতিতে সবচেয়ে বেশী নীতিহীনতার নিদর্শন হিসাবে একবার এই নেত্রী - পরের বার আরেক নেত্রীর আশ্রয়ে গিয়েছে - সামরিক শাসকদের সাথে আতাত করেছে। আজ যুদ্ধাপরাধী জামাত নেতা স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ইতিহাসে অবস্থান নির্ধারন করে বক্তব্য দেওয়ার মতো ধৃষ্টতা দেখাতে দেখা যাচ্ছে।

দেশ স্বাধীন হয়েছে প্রায় চার দশক - কিন্তু জামাত তাদের অবস্থা থেকে এক চুলও নড়েনি। তারা তাদের সামস্টিক বাংলাদেশ বিরোধী অবস্থানের জন্যে কোন দু:খ প্রকাশ করেনি। এই অবস্থায় বিভিন্ন অবস্থান থেকে জামাতের রাজনৈতিক অধিকারে বৈধতা না দেবার জন্যে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। কাদের সিদ্দিকী থেকে শুরু হয়ে এখন আওয়ামীলীগও একই দাবী করছে।

বিষযটা একটু গভীর ভাবে বিবেচনার দাবী রাখে।

এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার।

যুদ্ধাপরাধীর বিচার আর জামাতের রাজনৈতিক অধিকার এক করে দেখা যৌক্তিক হবে না। যুদ্ধাপরাধী যে শুধু জামাতের মধ্যে আছে তা না - যুদ্ধাপরাধীরা ব্যক্তিগত ভাবে আইনের কাছে দায়বদ্ধ হবে। যখন বিচার হবে - তখন এরা ব্যক্তিগত ভাবে জবাবদীহি করবে।

কিন্তু জামাত হলো একটা সংগঠন - যে প্রকাশ্যে ঘোষনা দিয়ে যুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তাদের কর্মকান্ড পুরোপুরি বাংলাদেশ বিরোধী ছিল। এরা শুধু যে নীতিগত ভাবে বাংলাদেশের জন্মের বিরোধীতা করেছে তা নয় - সাংগঠনিক ভাবে সিস্ধান্ত নিয়ে বাংলাদেশ বিরোধী কর্মকান্ড চালিয়েছে।

তারপর পদ্মা-মেঘনা দিয়ে অনেক পানি গড়িয়েছে - কিন্তু জামাত তার বাংলাদেশ বিরোধী অবস্থান থেকে সরে আসেনি। এদের কৌশলগত কর্মকান্ডের অংশ হিসাবে প্রচলিত রাজনীতিতে অংশ গ্রহন করলেও দেশের সংবিধান বা শাসনতন্ত্রকে এরা মানে না। ১৯৭১ এর অপকর্মের জন্যে এরা মোটেও লজ্জিত না - বরঞ্চ ক্ষমতাশীনদের দেউলিয়াত্বের সুযোগে তাদের বিরোধিতাকারীদের উপরে নেমে এসেছে জেল-নির্যাতন।

মূলত এরা প্রকাশ্যে এবং গোপন কর্মকান্ডের মূল লক্ষ্য হলো রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে শক্তি আর্জন করে বাংলাদেশকে ১৯৭১ এর পূর্বাবস্থানে নিয়ে যাওয়া। এরা গনতান্ত্রিক অধিকার ব্যবহার করে দেশকে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করার লক্ষ্যে এগুচ্ছে। যার উদাহরন দেখেছি তালেবান আফগানিস্থানে। এবং ফলাফল দেখছি এখনও।


সুতরাং দেখা যাচ্ছে - জামাত আসলে গনতন্ত্রের মুখোশ নিয়ে বাংলাদেশ বিরোধী একটা দল হিসাবে তাদের কর্মকান্ড চালাচ্ছে। জামাতের কৌশলগত খেলার অংশ হিসাবে তাদের নীতিগত দ্বিচারিতার প্রচুর উদাহরন দেখা যাবে। তার কিছু নমুনা দেখুন -

১) নারী নেতৃত্ব ইসলামে হারার বিশ্বাসে জামাতের নেতৃত্বে কোন নারীকে দেখা যাবে না - কিস্তু ক্ষমতায় যাওয়া বা আন্দোলন আন্দোলন খেলার ক্ষেত্রে নারী নেতৃত্বে যেতে আপত্তি নেই।

২) ব্যাংক সুদ হারাম - কিন্তু তাদের আর্থিক প্রতিষ্টানগুলি নাম পরিবর্তন করে সুদের ব্যবসা করা ঠিক আছে।

৩) আমেরিকা ইসলামের শত্রু - ক্ষমতায় থাকলে ইরাকে আমেরিকান হামলা এবং দখলদারী কোন সমস্যা নয়।

৪) ভারত বাংলাদেশের শত্রু রাষ্ট্র - কিন্তু ক্ষমতায় গিয়ে ভারতের সাথে রাষ্ট্রের স্বার্থবিরোধী চুক্তি করা ঠিক আছে।

৫) নেশা দ্রব্য হারাম - কিন্তু খাদ্য রপ্তানীর নামে হেরোইন চোরাকারবারী ঠিক আছে।

৬) ইসলামের প্রাথমিক যুগের কথা বলা আর নেতারা কোন কাজ না করে পাজেরো, ভলবো গাড়ী আর রাষ্ট্রীয় জমিতে গোপনে বাড়ী বানায় আর কর্মিদের বেহেস্তের লোভ দেখিয়ে রাষ্তায় নামিয়ে মার খাওয়ায়। আবার সেটা রাজনৈতিক ভাবে ব্যবহার করে।

৭) সতলোকের শাসনের কথা বলে দূর্নীতিবাজদের সহায়তায় ক্ষমতায় গিয়ে নিজেদের অধিকাংশ এমপি দূর্নীতির দায়ে অভিযুক্ত।
......

এবার দেখা যাক - জামাতকে নিবন্ধ না করা দাবীর প্রেক্ষিতে নির্বাচন কমিশন কি বলেন - তা দেখি :


“তাদের এ দাবির প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত ছিল মন্তব্য করে বলেন, স্বাধীনতার এক বছর পর বঙ্গবন্ধু রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আবার পঁচাত্তর পরবর্তী সময়ে আপনারাই যুদ্ধাপরাধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। বিগত সরকার তাদেরকে মন্ত্রী করে। আমাদের পূর্বসূরি নির্বাচন কমিশন স্বাধীনতাবিরোধীদের রেজিস্ট্রেশন দিয়েছিল। এখন আপনারাই বলুন এ বিষয়ে আমরা কিভাবে এগুবো"।


আলোচনায় সিইসি বলেন, স্বাধীনতা পরবর্তী সরকার ঘোষণা দিয়েছিল যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই সেইসব যুদ্ধাপরাধী সাধারণ ক্ষমার আওতায় আসবে। আমার মনে হয়, তদানিন্তন সরকার এখানে একটি ফাঁক রেখেছিল। আসলে তখনই ঐ লোকগুলোর বিচার হওয়া উচিত ছিল”। (সূত্র - দৈনিক ইত্তেফাক)

আমাদেরও কথা একই - আগের সরকারে ভুলগুলো শুদ্ধ করার জন্যেই যখন দেশে সংষ্কারের তোড়জোড় চলছে - তখন অতীতের ভুলের পুনরাবৃত্তি করে নির্বাচন কমিশনের উচিত সঠিক কাজটি করা। জামাতের মতো একটা বাংলাদেশ বিরোধী দলকে নিবন্ধ না করা। জেএমবির মাতৃসংগঠন এই জামাতকে রাজনীতি করতে দিয়ে দেশে জঙ্গীবাদকে নির্মূলের লক্ষ্যে কোটি কোটি টাকা নষ্ট না করে - জামাতকে রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় করার মাধ্যমে দেশে একটা সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ তৈরীর পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশন অতীতের ভুল থেকে বেড়িয়ে আসবে - এটা আমাদের আশা - আমাদের দাবী।

 

 

  • ১১২ টি মন্তব্য
  • ১৩৮৬বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮১ জনের ভাল লেগেছে, ১৬ জনের ভাল লাগেনি
১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫০
comment by: বহুরুপি বলেছেন: একমত এস্কিমোর সঙ্গে
২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৪
comment by: বীর বলেছেন: ভাই কি আওয়ামী লীগ বা বি.এন.পি-র পক্ষ থেকে
আবেদন জানাইলেন?
খালি মাঠে গোল দিলে নির্বাচনের কি দরকার!
মানুষে দেশের ভালো মন্দ কি কম বুঝে?
এর আগে আমাদের কোন নেতা নেত্রী তো এই
রকম আবেদন করে নাই! এখন কেন?

৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৫
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: সহমত আপনার সাথে।
৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৬
comment by: জামাতে পিছলামি বলেছেন: জামাত শিবির নিপাত যাক
জামাতে পিছলামি জিন্দাবাদ ।

লেখাটা বড় ।তবে একটানে পড়ার মত । মুখে যা বলে তা না করলে তাকে মুনাফেক বলে ।জামাত মুনাফেকদের দল । পবিএ ইসলামের নামে অশিক্ষিত ও ধমভীরু মুসলমানদের সাথে মুনাফেকি করছে । তাদের জন্য থু থু । নিবন্ধন না করাই উচিত । রাজনীতিও নিষিদ্ধ করা উচিত ।আপনাকে ৫
৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৫৮
comment by: এস্কিমো বলেছেন: বীর - আমি কোন দলের পক্ষে কথা বলিনি। এটা একজন বাংলাদেশী হিসাবে সবার দাবী হওয়া উচিত বলে মনে করি।
৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০১
comment by: ফজল বলেছেন: গতানুগতিক।
শিরোনাম আর বিকৃত ছবিতে বিকৃত মানসিকতারই বহিঃপ্রকাশ সুস্পষ্ট।
৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০২
comment by: জামাতে পিছলামি বলেছেন: আগে অনেক কিছুই হতোনা এখন হয় । যেমনঃ দূনিতীর বিচার ।চাঁন্দাবাজির বিচার ।নেতা নেএীদের গ্রেফতার । সুতরার এস্কিমোর দাবী ও যুক্তি সঙ্গত । সহমত
বীর@
৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০২
comment by: পাশা বলেছেন: মনে হয় হতে পারে@ ঘোড়ার ডিম । কারণ তারা তওবা করেছে।(কিন্তু পরে তারা তওবার কথা ভুলে গেছে....)

শুধু তওবা পড়লেই হবে। তওবা পড়বেন তাতেই সব অপরাধ মাপ।
৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৫
comment by: ধ্রূপদী বলেছেন: উটের হিশি খাইলে ভালো জিনিষরে বিকৃতি লাগতেই পারে।
১০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৬
comment by: জেনারেল বলেছেন: ৫
১১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৬
comment by: এস্কিমো বলেছেন: ফজল,
আপনি ভিন্ন নিকে এখানে এসে আমাকে বাজে কথা বলছেন। রমজান মাসের মুল কথা সংযম। সেটা আপনার মানেন না - তার প্রমান গতকাল পেয়েছি। আপনার পোস্টে আমাকে অপমান করেছেন।
আপনার কোন যুক্তি থাকলে সেটা দিতে পারতেন - না করে আমাকে ব্যক্তিগত আক্রমন করেছেন।

ব্যক্তিগত আক্রমনের কারনে আপনাকে ব্লক লিস্টে পাঠানো হলো।
১২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৭
comment by: এস্কিমো বলেছেন: ধ্রুপদী

দয়া করে মূল পোস্টের বিষয়ে বলুন।
১৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১২
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন: জামাত নিষিদ্ধ হোক। এটা কিছু সারমেয় বাচ্চা ছাড়া সবার দাবি
১৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৪
comment by: বীর বলেছেন: ভাই আপনারা অনেক কিছু জানেন!
তবে আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না!
আবার বলছি> ১.এখন কেন? প্রতিটি কাজের বর্তমান উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য টা?
এর আগে আমাদের কোন নেতা নেত্রী কেন এই
রকম আবেদন করে নাই?

১৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৬
comment by: অন্ধকার বলেছেন: জামাত শিবির নিপাত যাক।
১৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৭
comment by: আলী বলেছেন: ধর্মব্যবসায়িরা নিপাত যাক
১৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৭
comment by: এস্কিমো বলেছেন: বীর,
আমি উঠে গিয়েছিলাম -
১) কার কি উদ্দেশ্য সেটা বলা আমার পক্ষে কি সম্ভব? তবে দাবীর সাথে আমি একমত এবং তার যৌক্তিকতা তুলে ধরা চেষ্টা করেছি।
২) আগেও এই দাবী এসেছে - অনেকবার -কিন্তু এবারই আলোচিত হচ্ছে।
১৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৭
comment by: নাজিম উদদীন বলেছেন: স্বাধীন দেশে সবার রাজনীতির অধিকার আছে।
তবে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দরকার আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
১৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২০
comment by: আলী বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
২০. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৪
comment by: শ্রীমতি বলেছেন: আমিও একমত
২১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৫
comment by: একে ৪৭ বলেছেন: বাই এনি চান্স, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তারা কি বাংলাদেশ কে আবার পাকিস্তান বানাবে?
বাংলাদেশের নাম কি চেঞ্জ হয়ে যাবে?
"বাংলাদেশকে ১৯৭১ এর পূর্বাবস্থানে নিয়ে যাওয়া"
কথা টা আমি বুজলাম না এর মানে কি? যায় হোক জামাতের বিরুদ্ধে লিখার জন্য ধন্যবাদ
২২. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৬
comment by: ফখরুদ্দীন বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
২৩. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৭
comment by: বীর বলেছেন: ধর্মবাদী দল তো পৃথিবীর অনেক দেশে আছে!
ধর্মবাদী দল না থাকলে নাস্তিকবাদী দল কি থাকা
উচিত?
২৪. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩১
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ধর্মহীন রাজনীতি ও নিষিদ্ব করা হোক।
জামাতিদের সাথে।
২৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪০
comment by: এস্কিমো বলেছেন: দয়া করে পোস্টটা একটু দেখুন - ধর্ম ভিত্তিক রাজনীতির কথা এখানে আসছে না। জামাত তার বাংলাদেশ বিরোধী অব্স্থান থেকে রাজনীতি করছে। যদি এরা ক্ষমা চায় তা হলে সেটা অন্য বিষয়।

বাংলাদেশ পাকিস্থান হবে এমন কথা কোথাও বলা হয়নি। বলা হয়েছে ৭১ এর আগের সাম্প্রদায়িক ধারনা ভিত্তি রাষ্ট্র ব্যবস্থার চিন্তা করা হচ্ছে।

ফজলের মন্তব্যের জবাব -
কার্টুনটা বক্তব্য আর জামাতের অবস্থানের একটা সুন্দর্‌ উপস্থাপন হলো এটা।

প্রথমত - বাংলা ভাইএর হাতে খড়ি জামাতের অংগ সংগঠন শিবিবের মাধ্যমে।

দ্বিতীয়ত - বাংলা ভাই যখন খবরের টপে তখন তার কর্মকান্ড আড়াল করার জন্যে জামাতে শীর্ষ নেতার "বাংলা ভাই মিডিয়া সৃষ্টি" বলে বাংলা ভাইকে রক্ষার চেস্টা।

এই দুই এর সুন্দর সমন্বয় এই কার্টুনে থাকায় এটাকে পোস্টে দেওয়া হয়েছে।
২৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪২
comment by: রাগ ইমন বলেছেন: এস্কিমো,
অত্যন্ত সময়োপযোগী লেখা । সংস্কারের নামে আসলে একটা ক্ষেত্র তৈরী করা হচ্ছে । আমার ভয়টা হলো , জামাতের পথটা সুগম করে দেওয়ার জন্য অন্যান্য দলগুলোর কোমর ভেঙে দেওয়া হচ্ছে কি না ।সেই রকমই সন্দেহ হয় যখন দেখি জামাত শিবিরের রুই কাতলা গুলো , যারা গোল্ডেন ট্রায়াঙ্গলের অস্ত্র এবং মাদক ব্যবসার সরাসরি লাভের গুড় খেয়ে অভ্যস্ত , সেই সবের কোন খবর নাই । বি এন পি , আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোন রাজনৈতিক দলের "দেশ লুটেরাদের" থাপপড় খাওয়াটা অবশ্যই দরকার ।কিন্তু , খুব সুকৌশলে জামাত - শিবির যেন পার না পেয়ে যায়, সেই চেষ্টা আমাদের সামগ্রিক এবং একতাবদ্ধ ভাবেই করা উচিত।
দেশে একটা আজব অবস্থা চলছে।গোলে মালে যদি "কোটি মানুষের প্রাণের দাবী" এবং লাখো শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে " জামাত শিবির " নামের কলংকটাকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করিয়ে নেওয়া যায়,এইটুকুই আমাদের লাভ। অন্তত প্রথম সোপান টুকু তো পার হওয়া যাবে । তবে, এস্কিমো , মনে রাখবেন, জামাত শিবির কিন্তু ঝোপ কাকা এবং সুন্দরী খালার আদরের দল। সামরিক সরকার কি এতটা করার সাহস করবে?
করতে পারে , যদি রীতিমত দেশব্যাপী তুমুল দাবী ওঠে । ফোরামে ফোরামে , রাস্তায় , ঘরে ঘরে এই দাবী উঠুক।
২৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪২
comment by: আমি মাহমুদ বলেছেন: জামাত এর সাথে ইঃসাঃ ওয়ালাদের কথাও বিবেচনা করা দরকার। ৫
২৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৫
comment by: সকালে উঠিয়া তিনি মনে মনে বলেছেন: আল্লাহ মস্তিষ্ক বিকৃতদের হেদায়েত করুক। আমিন।
রাজনীতি করা মানুষের জন্মগত অধিকার।
এ অধিকারে হস্তক্ষেপ মানবাধিকার লংঘনের শামিল।
ধর্মহীন রাজনীতি অন্ধ আর রাজনীতিহীন ধর্ম পঙ্গু।।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর কমরেডদের আমাদের দেশের বিকৃতিমনাদের মত অস্পৃশ্য করা হয় নি।
জামায়াতকে আপন গতিতে রাজনীতি করতে দেওয়া উচিত। কারণ পৃথিবীতে রাত না থাকলে যেমন দিনের আনন্দ পেতাম না, তেমনি সবকিছু সাদা হলে কালোর মর্মও বুঝতে পারতাম না।
২৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
comment by: রাগ ইমন বলেছেন: বীর, জামাত শিবিরের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবী আজকে হুট করে হয় নাই । এইটা যখন থেকে জামাত শিবির কিছু ক্ষমতালোভী , নরকের কীটের কারনে বাংলাদেশের রাজনীতিতে পূনরায় অবস্থান নেওয়া শুরু করেছে , তখন থেকেই বাংলাদেশের মানুষের দাবী । আমাদের দুর্ভাগ্য আমরা এই দাবীটাকে এখনো আদায় করতে পারি নাই । তবে আদায় না হওয়া পর্যন্ত দাবী করা চলবেই । সাধারন মানুষ অনেক বছর ধরে দাবী করলেও " ক্ষমতায় বসে থাকা কোন সরকারেরই " সাহস হয় নাই কাজটা করার । জামাত - শিবির ভীষন ভাবে বিদেশী সাহায্যপুষ্ট দল । ভারত - পাকিস্তান- বাংলাদেশ - চায়না- মিয়ান্মার , এই সব কয়টা দেশ নিয়ে আন্তর্জাতিক রাজনীতির কূট কৌশলের কারনেই জামাত "পরাশক্তি " ও তার বন্ধু প্রতিম রাষ্ট্র গুলোর ঘুটি ।
সাদ্দামকে আমেরিকা ফাঁসি দিলো ।কিন্তু এই সাদ্দাম কার প্রেমের ফসল? আমেরিকা । ততক্ষন কোলে ছিলো যতক্ষন ইরানের সাথে যুদ্ধ করেছে আর সমানে আমেরিকার অস্ত্র কিনেছে । যেইদিন থেকে যুদ্ধ বিরতি ঘোষনা হলো , সেইদিন থেকে সাদ্দাম আমেরিকার শত্রু । এইটা এখন ওপেন সিক্রেট যে বিভিন্ন দেশ তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ফায়দা লাভ ও ধরে রাখার জন্য অন্য দেশের রাজনৈতিক দলগুলোকে টাকা দেয় । বাংলাদেশে সেই কারবার বেশ ভালো ভাবেই চলছে। মানবতা, ধর্ম , গণতন্ত্র - সব বাখোয়াজ । আসল কথা হলো , বিদেশী রাষ্ট্র গুলো সেই দলকেই ক্ষমতায় বসাবে , যারা তাবেদারি করবে সবচেয়ে অনুগত ভাবে । তবে, সামান্য মুখরক্ষার ও ব্যাপার আছে বলে অল্প স্বল্প জন সমর্থন থাকলে ভালো হয় আর কি । জামাতের যেটা নেই। তবে , তৈরী করার চেষ্টা চলে আসছে।
৩০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৩
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: @রাগ ইমন,
"আসল কথা হলো , বিদেশী রাষ্ট্র গুলো সেই দলকেই ক্ষমতায় বসাবে , যারা তাবেদারি করবে সবচেয়ে অনুগত ভাবে । তবে, সামান্য মুখরক্ষার ও ব্যাপার আছে বলে অল্প স্বল্প জন সমর্থন থাকলে ভালো হয় আর কি । জামাতের যেটা নেই। তবে , তৈরী করার চেষ্টা চলে আসছে। "
জামাত সেটা করার চেষ্টা করছে মানে অন্যদের অনুসরন করছে।বিএনপি,আওয়ামীলীগ ও ধর্মহীন দল গুলো ও সাধু কি?আমেরিকা দ্বারা বিএন পি।ভারত দ্বারা আওয়ামীলীগ।রাশিয়া দ্বারা আপনারা ।তাই আল্লাহর উপর ভরসা না থাকায় জামাত ও সেই চেষ্টা করছে।
৩১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৫
comment by: কোমল রেখাব বলেছেন: ধর্মহীন রাজনীতি নিষিদ্ধ করা হোক। সব রাজনীতির মইদ্যে ধর্ম ঢুকান হোক।
৩২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১১
comment by: বিজলীর খড়ি বলেছেন: এস্কিমো,
আপনি বোঝেন না যে এধরনের ফালতু লেখাতে জামায়েতের লাভ হয়?
৩৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: জামাত শিবির নিপাত যাক ।
অত্যন্ত সংগত কারনে শকুনদের বিরুদ্ধে অবস্থান নেয়া হইল।
পোস্টের সাথে সম্পুর্ন সহমত ।

@ "২) ব্যাংক সুদ হারাম - কিন্তু তাদের আর্থিক প্রতিষ্টানগুলি নাম পরিবর্তন করে সুদের ব্যবসা করা ঠিক আছে।"

আচ্ছা, ইসলামি ব্যাংক যখন কেন্দ্রিয় ব্যাংক অথবা অন্যান্য কোন ব্যাংকের সাথে লেনদেন করে তখন কি তারা সুদের হার প্রদান করে?
অথবা অন্যান্য ব্যাংকের থেকে সুদের হার গ্রহন করে না?
ব্যাপারটা কি কেউ জানেন ?
৩৪. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২৮
comment by: অশ্রু বলেছেন: একমত@বিজলীর খড়ি
৩৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৩
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: এস্কিমো
আপনি তো আমার পোস্টে গিয়ে খামাখা বিতলামী করেন। আমি এখানে কোন প্রকারের বিতলামী করলে আপনি খুশি হবেন তাই ভাবতাছি।
৩৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০০
comment by: রাগ ইমন বলেছেন: ভ্রুক্ষেপিত জ্ঞান , আমি কোন জায়গায় কোন দলকে সাধু বলেছি কি ?
তবে আপনি ঠিক বলেছেন । আল্লাহকে অনুসরন জামাত শিবিরের মাথারা জীবনেও করে নাই । আল্লাহকে অনুসরন করে জামাতের নিচের দিকের কর্মীরা , সরল বিশ্বাসে । দীনের পথে ব্যয় হচ্ছে , বেহেস্ত পাওয়া যাবে মনে করে দলে নিয়মিত চাঁদা দেয় । সৎ পথে উপার্জিত সামান্য আয় গুলো এই শকুনের দলে ঢালে । আপনি " নিচের দিকের " সাথী টাথীদের সাথে কথা বলে দেখেন , তাদের জীবন যাচাই করে দেখেন - এরা সহজ সরল ধর্মানুরাগী । আসলেই ভালো মানুষ ।কিন্তু বোকা । আর ব্রেইন ওয়াশড । ফলে এদের যেমন ইচ্ছে তেমন করে ব্যবহার করা যায় । দলের মাথায় যারা বসে আছে , তারা কি করে না করে , এরা কোন দিন জানতে পারে না । "বেয়াদপির " ভয়ে জিজ্ঞেস ও করে না ।

আচ্ছা , " রাশিয়া দ্বারা আপনারা" - এর মানে কি? আমারে কোন দলের কোন্দলে ফেলে দিলেন না জেনে ?
৩৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৫
comment by: এস্কিমো বলেছেন: সারওয়ারচৌধুরী
শুরু করেন.......
৩৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২৮
comment by: হাসিব বলেছেন: সারওয়ার সাহেব কৈ গেলেন ?
৩৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫২
comment by: বন্ধনহীন বলেছেন: প্রিয় এস্কিমো, অসংখ্য ধন্যবাদ এই দাবীটার সপক্ষে ব্লগমত তৈরী করার জন্য। ৫।
রাগ ইমনের মন্তব্যে ৫।
আওয়ামীলীগ, বিএনপি দূর্বল হলে লাভ কার? সবচেয়ে বড় কথা মধ্য ডানপন্থী বিএনপির ভাঙ্গনে সবচেয়ে লাভবান হবে কারা? আমার ভয় এখানেই। রাগ ইমনকে ধন্যবাদ বিষয়টিকে নজরে আনার জন্য।
৪০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৪
comment by: আশিক হাসান বলেছেন: রাগ ইমনের ১ম মন্তব্যে বেশ কিছু সমস্যা উনি সুন্দর ভাবে Highlight করেছেন যা
আসলেই গুরুত্বপূর্ন । পোস্টের জন্য ৫

৪১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৪৫
comment by: ইকারুস বলেছেন: ধন্যবাদ এস্কিমো, সুন্দর পোস্টটির জন্য।
বড় পোস্ট হলেও মনোযোগ দিয়ে পড়লাম।
আপনার কথাগুলো যুক্তি সংগতই মনে হল।
তবে .........
১. আপনার দাবী প্রশাসনের মানা কতটা যুক্তি সংগত?

কোন কোন কমেন্ট তো বলছেই , বর্তমান সরকার জামাত কে patronize করছে,
তাহলে তো আপনার সহ অন্যদের দাবী অযথাই......

২. যদি ধরে নেই (বর্তমান সরকার জামাত কে patronize করছে)
কথা টি ভুল, তাহলেও তো দাবী আদায় সম্ভব না....
কারণ জামাতের কম হলেও একটা সমর্থক গোষ্ঠী আছে । তাদের দাবী কে democratically আপন