নোবেল বিজয়ী, আং সাং সুকী ১৯৯০ সালের নির্বাচনে ৮২% ভোট পেলেও তাকে ক্ষমতা হস্তান্তর করেনি - বরঞ্চ তাকে অন্তরীন করে রেখেছে। ১৯৮৮ সালের গনতন্ত্রের জন্যে আন্দোলনের সময় সামরিক সরকারের দমননীতিরে প্রেক্ষিত একটা নির্বাচনে সামরিক জান্তাকে রাজী করাতে কানাডাসহ জি৮ দেশগুলো একটা চাপ সৃস্টি করেছিলো। পরবর্তীতে সেই চাপ একটা সুস্পস্ঠ নীতিমালার আওতায় না আসায় বিষয়টা পুরোপুরি শাপে বর হয় সামরিক জান্তার।
সীমিত এই অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার সুযোগে কানাডিয়ান কর্পোরেশনগুলো সামরিক জান্তার সাথে বিভিন্ন বানিজ্যে জড়িয়ে পড়ে।
এক নজরে দেখা যাক কানাডিয়ান সরকারের গৃহিত পদক্ষেপ সমূহ:
১) ১৯৮৮ সালের পর থেকে সরকারী দ্বিপাক্ষিক চুক্তিবন্ধ
২) বহুজাতিক সংস্থার মাধ্যমে কোন সহায়তা নয়
৩) কোন বানিজ্য নয়
৪) জান্তার কোন কর্তার জন্যে কানাডিয়ান ভিসা নিষিদ্ধ
৫) রেঙ্গুনে কুটনৈতিক মিশন বাতিল
৬) বানিজ্য উন্নয়নমূলক যে কোন কর্মকান্ড নিষিদ্ধ
৭) যে কোন সামরিক বানিজ্য নিষিদ্ধ
এই নিষেধাজ্ঞা আসে ১৯৮৮ থেকে ১৯৯৭ সময়কালের মধ্যে। আসলে কি এই নিষেধাজ্ঞা কোন কাজ করেছে?
লন্ডন থেকে প্রকাশিত সানডে টাইম থেকে জানা যায় - ১৯৯৯ সালে সময়কালে বার্মায় বৈদেশিক বিনিয়োগ কমে ৭৭৭ মিলিয়ন ইউএস ডলার থেকে কমে ৪২৯.৫ মিলিয়ন ডলারে নেমে আসে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো - এই ৪২৯.৫ মিলিয়নের মধ্যে একটা বড় অংশই বিনিয়োগ হয়েছে কানাডিয়ান কোম্পানীগুলো থেকে।
লক্ষ্যনীয় যে, সরকারের অস্পষ্ট আর দূর্বল নীতিমালার পুরোপুরি সুযোগ নিয়েছে কতিপয় কর্পোরেশন। নিষেধাজ্ঞার সময়কালে কানাডায় বার্মা থেকে আমদানী বেড়ে তিনগুন হয়ে দাড়িয়েছে ৬০ মিলিয়ন ডলারে। আর কানাডার জায়েন্ট কর্পোরেশনগুলো সামরিক সরকারের সাথে ৫০% শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছে।
১) নরটেল নেটওয়ার্ক - টেলরাড নামক বার্মিজ কোম্পানীর মাধ্যমে সেলফোন টেকনোলজি বিক্রি করেছে। কিন্তু বার্মায় একই সময় ফ্যাক্স মেশিন আমদানী নিষিদ্ধ করা হয়েছে।
২) ট্রান্স কানাডা পাইপলাইন - বিতর্কিত গ্যাস পাইপলাইন নির্মান করেছে - যেখানে গ্রামের পর গ্রামের মানুষকে বাড়ীঘর ত্যাগ করতে বাধ্য করা সহ জোর করে শ্রম দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৩) আইভাহো মাইনস ( যার সিইও আমেরিকায় একজন ওয়ান্টেড পার্সন)- বার্মার মাইনিং শিল্পে ব্যাপক বিনিয়োগ করেছে। এই কর্পোরেশনের মুলধনের একটা বড় অংশের যোগানদার হলো সরকারের পেনশন ফান্ড - যার লভ্যাংশ কানাডার সকল অবসরভোগীরা পেয়ে থাকে।
কানাডার মতো জি৮ এর প্রভাবশালী দেশের অবস্থান যদি এমন হয় - তবে বাদবাকীদের অবস্থা সহজেই অনুমেয়। তবে আশার কথা হলো - কানাডা জনমত সংগঠিত হচ্ছে। একটা প্রাক্তন সৈনিকদের দল এগিয়ে এসেছে। এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় জাপানী সৈন্যের বিরুদ্ধে লড়াই করে বার্মাকে স্বাধীন করেছে। এরা প্রধান মন্ত্রীর কাছে দাবী করেছে যেন দ্রুত সংসদে এই বিষয়ে আলোচনা হয় এবং বার্মার সরকারের উপর একটা কার্যকর চাপ সৃস্টি করা হয়। অবস্থা দেখে মনে হচ্ছে দুই একদিনে মধ্যে কানাডার প্রধানমন্ত্রী বিষয়টা সংসদে তুলবেন।
আশা করি কানাডা বিশ্বজনতম গঠনে একটা ভুমিকার রাখবে। যা হয়তো বার্মার জনগনের মুক্তিতে সামান্য হলেও ভুমিকা রাখবে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।