আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

কান টানলে কি আসলেই মাথা চলে আসে?

১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:১১

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশে ইসলামী জঙ্গীবাদের বিস্তারে জামাত নামক একটা বাংলাদেশ বিরোধী সংগঠনের যোগসূত্রের কথা বহুল আলোচিত।

যখন বাংলাদেশের মানুষ জঙ্গীদের হামলায় আতংকে দিন কাটাচ্ছে - তখন সরকারের একটা অংশ মানুষকে বিভ্রান্ত করে জঙ্গীদের রক্ষার জন্যে রাজনৈতিক প্রপাগান্ডা করেছে। জামাতে নেতা প্রকাশ্যে "বাংলাভাই মিডিয়ার সৃস্টি" বলে মিডিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এছাড়া জামাতের এমপিরা সংসদে বসে জঙ্গীদের সুরক্ষার জন্যে চেষ্টা করেছে।

এখনও দেখছি ব্লগে কেহ কেহ জঙ্গীদের গ্রেফতারে খবরকে ঠিক ভাবে হজম করতে পারছেন না। এখানে ইসলাম বিরোধীতার ধূঁয়া সৃস্টি করে সকলের দৃষ্টি অন্যত্র সরানোর প্রয়াস চালাচ্ছে। জামাতীদের এহেন কর্মকান্ডে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশে যে কোন জঙ্গীবাদের বিস্তারের বিরুদ্ধে সকলকে দৃঢ় ভাবে অবস্থান গ্রহনের আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশে জঙ্গীবাদের সাথে জামাতের সংশ্লিষ্টতার কিছু নমুনা দেওয়া হলো:

১) কুখ্যাত জেএমবি'র প্রধান বাংলাভাই এবং আব্দুর রহমানের হাতে খড়ি জামাতে ছাত্র উইং ছাত্র শিবির থেকে হয়েছে।

২) মে ১৪, ২০০৭, মনতেজুর রহমান নামের ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলার জন্যে যাবজ্জীবন কারাদন্ডের ফেরারী আসামী এক সাবেক জামাত নেতাকে ( পরে জেএমবি) জয়পুর হাটের নিশ্চিন্তপুর থেকে গ্রেফতার করেছে।

৩) ২০০৭ এপ্রিল ১৬, দিনাজপুর রেলওয়ে স্টেশন মার্কেট থেকে আব্দুল মজিদ নামের এক জামাত নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

৪) ফেব্রুয়ারী ৩, ২০০৭, বারজন জেএমবি সদস্যকে নাটোর থেকে গ্রেফতার করা হয়েছে যারা তাদের সাথে জামাত এবঙ শিবিরের সাথে সংশ্লিষ্টতা স্বীকার করেছে।

পাঠক, আসা করি এবার বুঝতে পারছেন, কেন জঙ্গীদের সম্পর্কীত খবরে কারো কারো গাত্রদাহ হয়।

কান টানলে কি আসলেই চলে আসে মাথা,
আর জঙ্গী টানলেই জামাত?

 

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২০
মনিটর বলেছেন: চলুক এস্কিমো/ ৭১ আমাদের অহংকার!
২. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২২
ডাক্তার অব সারোয়ারাইটিস বলেছেন: সত লোকের বিরুদ্ধ এসব অপপ্রচারের জন্য আপনাকে আমি আপনাকে আমি ৫ দিলাম
৩. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৪
জল রঙ বলেছেন: সদা জাগ্রত আমরা
৪. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৫
এ এক অন্য আই বলেছেন: ৭১ আমাদের অহংকার!
রাজাকারদের ঈদ কেমন কাটলো? কেউ জানলে আওয়াজ দিন।
৫. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫১
মুক্তকথা বলেছেন: এ আর কি এমন বেশী কথা যে এতো পরমাণ লাগবো? হগলেই জানে জামাত আর জেএমবি ছোট ভাই বড় ভাই। আবার গহলেই এও জানে মইনুলরে একবার শিবিরের কর্মশালায় দেখা গেছে। (বিশ্বাস না হইলে ভিডিও দেখুন ডব্লু ডব্লু ডট এন ওয়াই বাংলা ডট কম)

ক্যাডা যে কী কয়, কী করে, কই যায়, সব পাবলিক জানে। সময় মতো সব সিসটেম অইব। তবু কথা তোলার জন্য ধন্যবাদ। এই কথা বারে বারে তোলা স্বাস্থ্যকর।
৬. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৫৫
শামনগড় বলেছেন: [মজার বিষয় হলো - ভদ্রলোক একবার বলছেন - ইসলাম জঙ্গীবাদ সমর্থন করে না - পরক্ষনেই বিরাট পোস্ট দিয়ে জঙ্গীদের ধরার খরবের পোস্টে সমর্থন দেওয়াটাকে ইসলামের বিরুদ্ধে অবস্থান হিসাবে প্রচারের চেষ্টা করেছেন।]

লোকটা কে?
৭. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ২:০০
উন্মনা রহমান বলেছেন: ব্যাখ্যাটা কিন্তু সহজ। ইসলাম ও 'ইসলামী' দলগুলোকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া তাদের মূল উদ্দেশ্য। লংটার্ম লক্ষ্য অর্জনের জন্য তারা প্রয়োজনে নারী নেতৃত্ব মেনে নেবে, অন্যদলের সাথে আপোষ করবে (বড় দলগুলোর ঘাড়ে চড়েই তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে), রগ কেটে ক্যাম্পাস দখল করবে, জেএমবি'র বোমা হামলার মাধ্যমে বিপ্লব ঘটাবে। তারপর ক্ষীরটুকু তারা খাবে। মাদ্রাসাগুলোকে ব্যবহার করা হচ্ছে অর্ধশিক্ষিত রাজাকার উত্পাদনে। কোমলমতি ছেলেমেয়েদের ধর্মীয় আদর্শের কথা বলে দলে টানা খুব সহজ। কলেজ-বিশ্ববিদ্যালয়, সরকারী দপ্তর সবজায়গায় পরিকল্পিতভাবে তাদের দল ভারী করা হচ্ছে। ইসলামী ব্যাংক, ইবনে সিনা হাসপাতাল, রেটিনা কোচিং, মধ্যপ্রাচ্যের আনুকূল্য, হাজার হাজার ইসলামী এনজিও এদের অর্থনৈতিক ভিতকে ইতোমধ্যে যথেষ্ট শক্তিশালী করেছে। একসময় দেখা যাবে রাজাকাররাই সংখ্যাগরিষ্ঠ, তখন 'গণতান্ত্রিকভাবেই' তারা ক্ষমতা লাভ করবে!
যখন স্বাধীনতা ঠেকানো গেল না, তখন ১৪ ডিসেম্বর ১৯৭১ এ তালিকা করে প্রগতিশীল বুদ্ধিজীবীদের হত্যা করা হলো জাতিকে পঙ্গু করে দেয়ার জন্য। কতবড় ধুরন্ধুর ও সূক্ষ্ম মস্তিষ্ক থেকে এধরণের তালিকার পরিকল্পনা বের হতে পারে! স্বাধীনতার বিরোধীতা করে, নিজ দেশের মানুষকে হত্যায়-ধর্ষণে বিজাতীয়দের সহযোগিতা করে আবার তারা সেই স্বাধীন দেশের মন্ত্রী হয়েছে, এটা সম্ভব হয়েছে তাদের অসাধারণ পরিকল্পনা, সুদূরপ্রসারী চিন্তা এবং লক্ষ্য অর্জনে স্থিরসংকল্পের কারণেই। যারা ইসলাম নিয়ে ভাবেন, তারা এই পিশাচ দলটির নামের সাথে 'ইসলাম' শব্দ ব্যবহার করে ইসলামের অমর্যাদা ও অপব্যবহার করার জন্য মামলা করতে পারেন।
৮. ১৭ ই অক্টোবর, ২০০৭ রাত ২:০৪
জল রঙ বলেছেন: উন্মনা রহমানের কমেন্টে বিপ্লব
১০. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:২১
রাশেদ বলেছেন: জটিল জটিল জটিল জটিল!
১১. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫১
আওরঙ্গজেব বলেছেন: @বাংলাদেশী এস্কিমো,
সালাম,
১. আপনি তথ্য বিকৃতি করেছেন। আমি আমার লেখাটির শুরুতেই বলেছি,
"আমি আশ্চর্য হচ্ছি, এরকম একটা ভাল খবরে সেক্যুলারিজম বা নাস্তিক্যবাদীর ধ্বজাধারী ব্লগাররা এক যোগে এই পোস্টকে ৫ করে রেটিং দিয়ে টপলিস্টে আনছেন না কেন?"
দয়া করে 'জেএমবি কমান্ডার আটক' পোস্টটিকে টপলিস্টে আনুন।
২. আপনি আমার একটা লেখায় কোরআনের রেফারেন্স দিয়ে অনুমান নির্ভর কথা বলতে নিষেধ করেছেন। আপনি বর্তমান পোস্টে সব গুলো অনুমান নির্ভর মিডিয়ার প্রপাগান্ডা এড করেছেন, আইনের দৃষ্টিতে এসব অনুমান নির্ভর কথার কোন স্হান নেই। যদি থাকে, তাহলে কোর্টে গিয়ে মামলা করুন, জাতি সব জঙ্গীদের বিচার চায়।
১৩. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:১৯
এস্কিমো বলেছেন: ১) আপনার অপছন্দের অংশ বাদ দিলাম।
২) এখানে যা তথ্য দেওয়া আছে সবই রেফারেন্স দেওয়া আছে - আমার ব্লগে গিয়ে একটু খুঁজলেই পাবেন।

@অাওরঙ্গজেব
১৪. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫৬
আওরঙ্গজেব বলেছেন: @এস্কিমো,
সালাম। প্লিজ তাহলে রেফারেন্স (তাদের কাছে অবশ্য প্রমাণ থাকার কথা) নিয়ে সোজা কোর্টে গিয়ে মামলা করুন।
১৫. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:০০
জেনারেল বলেছেন: আশরাফ ভাই শুধু মামলা মামলা করে ক্যান?
উটের মুত খাইয়া মাথা ঠিক নাই?
১৬. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:১৬
এস্কিমো বলেছেন: এতো অস্থির হচ্ছেন কেন, সময় আসুক @অাওরঙ্গজেব
১৭. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:১৭
জেনারেল বলেছেন: অাওরঙ্গজেব এর কোন আত্মীয়র নাম লিখে দিয়েছেন নাকি এস্কিমো ভাই?
১৮. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:১৮
এস্কিমো বলেছেন: মনে হয় তাই...@জেনারেল
১৯. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩৬
গুড ফর নাথিং বলেছেন: ১৭আগষ্টের বোমা হামলায় কি আওরঙ্গজেব জড়িত ?এতো লাগলো কেন?
২০. ১৭ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩৮
জেনারেল বলেছেন: অাওরঙ্গজেব হবে @ গুড ফর নাথিং
২২. ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩৭
অশ্রু বলেছেন: অাওরঙ্গজেব ভাইয়া সত্য বলেছেন। ভামুরা আমাকে বলে ত্রিভুজ ভাই, অরপি, কৈশিক, আপনাকে বলে আশরাফ ভাই। এদের মাথায় ছটাক পরিমান ঘিলু নাই।
২৩. ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৬
স্বপ্নশিকারী বলেছেন: শুধু জামাত কেন আওয়ামীলিগ ও আসবে।
বাংলা ভাইয়ের সাথে নাকি আওয়ামীলিগ এর কোন নেতার কি পারিবারিক সম্পক্ আছে।
২৪. ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৫
তীরন্দাজ বলেছেন: প্প্ব প্প্ব্ত্রপ্প্বঙ্!

প্প্ম্র!
২৬. ১৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:১৭
ইরতেজা বলেছেন: সদা জাগ্রত আমরা
৫ দিলাম চিৎকার করে
২৭. ১৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৩১
এস্কিমো বলেছেন: ইয়।সিন কবির বলেছেন :
২০০৭-১০-১৭ ১২:৪৬:০৭
শুধু জামাত কেন আওয়ামীলিগ ও আসবে।
বাংলা ভাইয়ের সাথে নাকি আওয়ামীলিগ এর কোন নেতার কি পারিবারিক সম্পক্ আছে।

- বুঝলাম না কি বলতে চাইলেন। তবে বুঝলাম আপনার পছন্দ হয়নি বিষয়টা।
২৮. ১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:১৩
নাভদ বলেছেন: এস্কিমো ভাই, জানে গেল যে ২০০১/০২ সালের দিকে বু্য়েটের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবির থেকে ভি.পি. পোস্টের জন্য আওরঙ্গজেব নামে (ব্যাচ
'৯৫-কম্পিউটার বিভাগ-তিতুমীর হল) একজন দাড়িয়েছিল - যার জামানত বোধহয় বাজেয়াপ্ত হয়েছিল বা হাতেগোনা কয়েকটি ভোট পেয়েছিল। সে পরে সিংগাপুর হয়ে বর্তমানে অস্ট্রেলিয়ার মোনাশ ভার্সিটি তে আছে।

ব্লগের এই আওরঙ্গজেব কি সেই ব্যক্তি? আমি তার ব্লগে জিজ্ঞাসা করেছি কিন্তু কোন উত্তর পাইনি...
আপনি কি কিছু জানেন?

শিবিরের আওরঙ্গজেব এর একাডেমিক ক্যারিয়ার পাওয়া যাবে নিচের লিংক দুটোতে....
(তবে...বিদ্বান দূর্জন হইলেও পরিত্যজ্য.... )



Mohammad Awrangjeb

http://www.csebuet.org/alumni/batch95.html

Click This Link






৩১. ১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৭
নাভদ বলেছেন:
শিবিরের আওরঙ্গজেব এর আরেকটা লিংক:

Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ