somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে দেখা ৭১: রিয়াজ রহমান - দালাল কুটনীতিক - চিনে রাখা ভাল!

২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সাল। বাংলাদেশ নামক ভুখন্ডটি তখন পাক-হানাদারদের আগ্রাসনের অধীনে। দেশের মুক্তিপাগল মানুষ কঠিন যুদ্ধে লিপ্ত। আর পাকিস্থান সরকারের অধীনে চাকুরীরত অনেক বাঙ্গালী কর্তারা বাংলাদেশ প্রবাসী সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে যুদ্ধকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্থান থেকে যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশের পক্ষে চলে আসার সময় মৃত্যুবরন করেন। এই খবরগুলো বাংলাদেশের স্বাধীনতার জন্যে অধীর আগ্রহের অক্ষেমান জনতাকে সাহসী করে তুলছিলো।

সেই সময় কিছু বাঙালী কর্মকর্তা তাদের আনুগত্য প্রকাশের জন্যে ঢাকা ছেড়ে পাকিস্থানে চলে গিয়েছিলেন। ১৯৭১ সালের জুলাই মাসে পাকিস্থানের সংবাদপত্রে একটা শিরোনাম ছিল -“বাঙালি দুষ্কৃতকারীদের সাহসীকতার সাথে মোকাবেলা করে দেশপ্রেমিক বাঙালি কুটনীতিকের দিল্লি ত্যাগ ও করাচীতে আগমন”।

এই ‘দেশপ্রেমিক’ এর নাম হলো ‘রিয়াজ রহমান’।

খবরের বিস্তারিত বিবরনে বলা ছিল - দিল্লিতে পাকিস্থানের দ্বিতীয় সচিব রিয়াজ রহমান বাঙালি দুষ্কৃতকারীদের প্রবল বাঁধার মুখে কিভাবে দেশ প্রেমে উদ্ভুদ্ব হয়ে করাচীগামী প্লেনে চড়েছিলেন।

সেই সময়ে পাকিস্থানে আটকে পড়া আরেক সেনা কর্তা মেজর জেনারেল (অব) খলিলুর রহমানের সাথে ‘দেশপ্রেমিক’ রিয়াজ রহমানের দেখা হয় উপসচিব হেদায়েত আহমেদের করাচীর বাসায়। রিয়াজ রহমানের পরিচয় পাওয়ার পর খলিলুর রহমান অত্যান্ত উত্তেজিত হয়ে উঠেন। তাদের মধ্যে সেখানে যে বাক্যালাপ হয় - তার কিছু বিবরন নীচে দেওয়া হলো :

খলিলুর রহমান - আপনিই সেই রিয়াজ রহমান, যিনি সাহসিকতার সাথে দিল্লিস্থ বাঙালি দুষ্কৃতকারীদের প্রচেষ্টা প্রতিহত করে নিজের দেশ করাচিতে পৌঁছেছেন সফল ভাবে?

রিয়াজ রহমান এতে বিরক্ত বিভিন্ন কথা বলার এক পর্যায়ে বলে - ‘বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছে ঢাকায় পাকিস্থানিরা জেনোসাইড করছে। এটা কি বিশ্বাসযোগ্য? এরা কি জেনোসাইডের অর্থ জানে?’

খলিলুর রহমান - জেনোসাইডের অর্থ আমিও জানি না, তবে আপনার বিশ্বাস অনুযায়ী ঢাকায় পঁচিশে মার্চে সেনাবাহিনী কত লোক মেরেছে?’

রিয়াজ - ‘যা পত্রিকায় বলা হয়েছে তার চাইতে অনেক কম’।

খলিলুর রহমান - ‘তবুও বলুন, সেই সংখ্যাটা কত হবে, দশ হাজার”?

রিয়াজ - ‘না, এতো হবে না’।

খলিলুর রহমান - ‘তবে হাজার দুই-এক’।
খলিলুর রহমান - ‘তা, হতে পারে’।

এই পর্যায়ে খলিলুর রহমান অত্যান্ত উত্তেজিত হয়ে উঠেন এবং বলেন - আপনার লজ্জা করে না ‘মাত্র এই কথা বলতে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে?’

হেদায়তে হোসেন এবং উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে বিষয়টা বেশী দুর যেতে পারেনি।


(২)

১৯৭৩ সালে রিয়াজ রহমান “স্বাধীন বাংলাদেশের” পররাষ্ট্র দফতরে যোগদান করেন - যিনি সাফল্যের সিড়ি বেয়ে পররাষ্ট্র সচিব পদ পর্যণ্ত যান। পরে দেখি তাকে ২০০১ সালে পররাষ্ট্র প্রতি - মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন।

২০০৬ সালের অক্টোবর-ডিসেম্বর যখন বাংলাদেশ যখন রাজনৈতিক সংঘাতের চুড়ান্ত পর্যায়ে তখন টিভিতে একজন মানুষকে যথেষ্ঠ সংক্রিয় দেখা গেছে - যিনি সদস্য বিদায়ী জামাত-বিএনপি সরকারের পররাষ্ট্র উপ-মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

(৩)

নতুন প্রজন্মের জন্যে এই দেশ প্রেমিকদের চিনে রাখা অত্যান্ত গুরুত্বপূর্ন নয় কি?


...................
(সূত্র: পূর্বাপর ১৯৭১, পাকিস্থানি সেনা-গহ্বর থেকে দেখা - মেজর জেনারেল খলিলুর রহমান (অব) - সাহিত্য প্রকাশ)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৪
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×